একটি সমতল বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদাই এক .... i.e. in a circle drawn on a plain surface, the ratio of circumference to diameter is always constant.
এই সংখ্যাটির নাম হলো "Pi" এবং symbol "π" (Greek letter), এবং এটা একটা landmark discovery in the history of Mathematics.
এই "পাই" নিয়ে হাজার হাজার বছর ধরে বহু গবেষণা হয়েছে; এখনো হয়ে চলেছে। কারণ গণিতসহ বিজ্ঞানের অধিকাংশ শাখায় এর গুরুত্ব অপরিসীম।
এর approximate value হলো 3.14159..
গণিতজ্ঞ ও পদার্থবিদদের উৎসাহে, সাধারণ মানুষের মধ্যে এই সংখ্যাটির ব্যাপারে সচেতনতা ও আগ্রহ বাড়াবার জন্যে, প্রতি বছর 14th March "পাই দিবস" উদযাপন করা হয় .... তারিখটা খেয়াল করলে দেখা যায় Pi-এর প্রথম তিনটি সংখ্যা 3.14.
অনেকে আবার ওইদিন দুপুর 1:59 PM-এ খুব হৈচৈ করে ... 3.14159 মুহূর্তে!
আর একটা মজার খবর:
Germany-র দক্ষিণে Danube নদীসংলগ্ন ছোট্ট শহর Ulm. 1879 সালের আজকের দিনে i.e. March 14th, এখানেই জন্মগ্রহণ করেন মহামানব Albert Einstein.
তাই Pi Day-এর দিনে Einstein-এর জন্মদিনও পালন করেন অনেকে।
আমরাও Pi Day পালন করবো !
............................................................................
কী কী লাগবে:
• ১০ মিনিট অবসর সময়
• কাগজ, pencil, eraser
• Geometric compass থাকলে ভালো
• Scale
• Compass না থাকলে, একটা পেড়েক বা pin, একটু সুতো
• হাতের কাছে কিছুই না থাকলে, একটা বাটি বা গ্লাস, এবং মাপার ফিতে (measuring tape)
কী করতে হবে:
• Compass and pencil দিয়ে, অথবা, পেড়েক বা pin কাগজে চেপে রেখে তাতে আটকানো সুতোর অন্য প্রান্তে বাঁধা pencil দিয়ে, একটা circle আঁকতে হবে।
• Scale দিয়ে diameter/ব্যাস বার করে লিখে রাখুন।
• একটা সুতো দিয়ে একটু যত্ন করে পরিধি (circumference) মেপে লিখুন।
• বাটি বা গোলাকার কিছু দিয়ে বৃত্ত আঁকলে, পরিধি সুতো দিয়ে মাপুন; ব্যাস scale দিয়ে .... scale-এ circle-এর দু'প্রান্তের maximum মাপকেই ব্যাস ধরে লিখে রাখুন।
• Circle যত বড় হবে, accuracy তত বেশি হবে।
• একাধিকবার, বিভিন্ন মাপের বৃত্ত এঁকে, পরিধি ও ব্যাস লিখতে হবে; তাহলে accuracy বাড়বে।
বিশ্লেষণ:
• পরিধি কে ব্যাস দিয়ে ভাগ করুন (divide circumference by diameter)... ধরুন Pi-1 পেলেন
• যদি আপনি তিনটি বৃত্ত এঁকে থাকেন, তাহলে Pi-1, Pi-2, Pi-3 যোগ করে 3 দিয়ে ভাগ করুন .... i.e. average value
• ফলাফল এই group-এ post করুন 🙏
ছোটোবেলা school-এ Pi পড়েছেন, Pi-এর মানও পড়েছেন বইতে।
এবার Pi-এর মান নিজেই বার করলে বলা যাবে:
আমার PI "π" পাইয়াছি 😇
আর যদি একটা cake কেটে Happy Birthday Einstein 🥰 করেন, তাহলে তো দারণ ব্যাপার !!!
--- আনন্দময় মুখোপাধ্যায়