দূষণ শারীরিক ক্ষতি করে সবাই জানি। কিন্তু মানসিক স্বাস্থ্যের ওপরেও এর কুপ্রভাব থাকে। বিষয়টা একটু তলিয়ে দেখা যাক।
প্রথমেই ধরা যাক বায়ুদূষণ। PM2.5, অর্থাৎ, ক্ষুদ্র ভাসমান ধুলিকণার দ্বারা, asthma, pneumonia, stroke, lung cancer ইত্যাদী হতে পারে। তাছাড়াও depression, anxiety, dementia-ও হতে পারে, বিশেষ করে শিশু বা কিশোরদের। অনেকক্ষেত্রে Alzheimer's disease-ও হতে পারে বলে বিজ্ঞানীরা ইঙ্গিত পেয়েছেন।
বিজ্ঞানীরা এমনও প্রমাণ পেয়েছেন যে, depression বা anxiety রুগিদের চারজনের মধ্যে তিনজনেরই মূল কারণ বায়ুদূষণ।
এছাড়াও, চিন্তাশক্তির ক্ষয় হতে পারে, যাকে বলে cognitive decline. কিছুক্ষেত্রে schizophrenia-র সঙ্গেও এর যোগ পাওয়া গেছে। কিছু study-তে দেখা গেছে, আত্মহত্যার প্রবণতাও (suicidal tendency) বৃদ্ধি পায়!
দূষিত বায়ু শুধু বাইরে নয়, বদ্ধ ঘরের ভেতরও হতে পারে, যেমন রান্নাঘরে বা bathroom-এ যথেষ্ট পরিমাণ হাওয়া চলাচল না হলে।
এরপর আসা যাক শব্দদূষণে। দিনরাত মাইকের চিৎকার, রাস্তায় গাড়ির horn-এর আওয়াজ, সর্বক্ষণ mobile-এর শব্দ। কান খারাপ তো হতেই পারে; কিন্তু মনের ওপর কেমন প্রভাব পরে?
বিরক্তিভাব, খিঁটখিঁটে মেজাজ, কথায় কথায় রেগে যাওয়া, অশান্তি, anxiety, depression, frustration. ঘুমের ব্যাঘাতের ফলেও mood disturbance হয়, বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশও বিঘ্নিত হতে পারে।
বিশেষ করে শৈশব এবং কৈশোরে শব্দদূষণের কুপ্রভাব একাধিক বৈজ্ঞানিক সমীক্ষা ও পরীক্ষায় প্রমাণিত।
সবশেষে বলি light pollution নিয়ে। বায়ু বা শব্দদূষণ নিয়ে তবু আমরা আলোচনা করি; আলোকদূষণ বিষয়ে সচেতনতা চোখেই পরে না!
আমাদের শরীরে বেশ কিছু ক্রিয়া, দিন-রাত্রির আলো-অন্ধকার অনুযায়ী ঘটে। একে বলে circadian rhythm. রাত জাগলে, বা বেশিরভাগ সময়ে কৃত্তিম আলোয় কাজ করলে, এই circadian rhythm ব্যাহত হয়। ফলে sleep disturbance, depression, mood disorder, cognitive decline, dementia, ইত্যাদী হতে পারে।
নারীশরীরে hormonal cycle-ও disturbed হতে পারে, ফলে স্বাভাবিক ঋতুচক্রে ব্যাঘাত ঘটতে পারে।
এগুলোর থেকে পরিত্রাণের উপায় কী?
দূষণ সমস্যার ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে হবে। মানসিক প্রভাবের বিষয় নিয়ে আলোচনা, social media presence, school curriculum-এ পাঠ্য, ইত্যাদী। জনমত গড়ে তুলতে হবে। সুস্থ্য ভবিষ্যতের জন্যে এটাই হবে প্রথম ধাপ।
--- আনন্দময় মুখোপাধ্যায়।