Sunday, November 15, 2026

Whatsup in Space? Cosmic Dust

প্রাক্-কথন :

2009-এ মধ্যপ্রদেশের বান্ধবগড় জঙ্গল ঘুরে, বাড়ি ফিরে, একদিন প্রবালকাকার সঙ্গে দেখা করতে গেলুম। উনি জিজ্ঞেস করলেন:

প্র: কী দেখলি?

আ: দু'টো বাঘ, ক'টা শেয়াল, আর হরিণ, খরগোশ, etc.

প্র: মাত্র! আর কিছু দেখতে পেলি না?

আ: নাহ্  😥

প্র: গাছ?

আ: সে তো অনেক ছিল, বড় বড়।

প্র: পাখি?

আ: তাও ছিল, আমি না দেখলেও, অনেকে ছবি তুলছিল।

প্র: পোকা? ঝরে পড়া পাতা, ফুল, ভাঙ্গা ডাল, জমা জল, পায়ের ছাপ, গাছের গায়ে ছত্রাক, বটগাছের ঝুরি, মাকরসার জাল, সাপের খোলস, পাখির ফাঁকা বাসা .... এসব ছিল না?

আ: না, মানে ইয়ে আরকি; (মনে মনে) যাব্বাবা! এসব ছাইপাশ দেখতে কেউ জঙ্গলে যায় নাকি!

প্র: সব মিলিয়েই তো জঙ্গল রে! নাহলে তো zoo-তে গেলেই হয়! প্রকৃতিকে জানতে গেলে সব দেখতে হবে। দেখার চোখ তৈরি করতে হবে। তবেই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বোঝা যাবে। Camping-এর সারকথা তো এটাই।

খাঁটি কথা। এবার জঙ্গল থেকে আকাশে ফেরা যাক।

আর কী আছে ?

আকাশে Sun, Moon, planets, asteroids, minor planets, comets, etc. আছে জানি। আরো জেনেছি, cosmic rays, electromagnetic waves, এসবও আছে।

আর আছে ধূলিকণা !

আকাশে ধুলো :

Mmmm