Thursday, October 8, 2026

Delta Aquariids, Perseids, and, Draconids

Delta-Aquariids meteor shower July মাসের মাঝাঝাঝি থেকে August-এর third week অবধি থাকে। Peak হয় around 30th - 31st July.


Photo by HI-2 camera of STEREO-A spacecraft.
Image credit: NASA

ভারতে অবশ্যই দেখা যায়, কিন্তু ভালো দেখতে গেলে southern hemisphere-এ যেতে হবে। (Penguin-রা কেমন দেখে, দেখে কী ভাবে, কে জানে!)

এর radiant point Aquarius constellation-এর Delta Aquarii তারার কাছে। Peak activity-তে ঘন্টায় 15 - 20-টা দেখা যেতে পারে। গতি 41 km per second.


Delta Aquariids-এর radiant point.
Fomalhaut তারা সহজেই দেখা যায়; তার উত্তরে।
Image credit: EarthSky.org


Radiant drift of Delta Aquariid.
Image credit: Pete Lawrence
via Skyatnightmagazine.com

Parent body সম্ভবতঃ short-period (~ 5½ years) comet 96P/Machholz. এর আবিষ্কর্তা California-র amateur astronomer Donald Machholz. Telescope নয়,  তাঁর 29×130 mm binocular দিয়ে May, 1986-এ খুঁজে বের করেন!


Donald Machholz with his 18-inch telescope.
Image credit: Astronomy.com

96P/Machholz-এর size প্রায় 6 km. Perihelion-এ সূর্য্য থেকে প্রায় এক কোটি km দূরে পৌঁছে যায়। সেই কারণে কিনা জানিনা, এর মাথা ফেটে গেছে (fragmentation of head-end)!


Image credit: SOHO
via Cometegraphy.com

এবার একটা চমকপ্রদ তথ্য। SOHO এবং STEREO space observatory দেখেছে এই ধূমকেতুর composition অনেকটাই আলাদা; অন্যদের থেকে Carbon and Cyanogen খুবই কম। তাই বিজ্ঞানীদের ধারণা এর উৎপত্তিস্থল হয়তো সৌরজগতের বাইরে, i.e. interstellar object. নিরুদ্দেশের পথে বেরিয়েছিল, সূর্য্যের টানে পালাতে পারেনি।

NASA-র real footage দেখতে click করুন।

কি বিচিত্র এই জগৎ! জানতে গেলে আকাশ দেখতেই হবে, তাই না?

*********************************************

Alpha Capricornids উল্কাবৃষ্টির দেখা মিলবে July-August নাগাদ, peak হবে around 30th July. Capricornus constellation-এর দিক থেকে আসে, ঘন্টায় 4 - 5-টা, slow গতিতে, 23 - 24 km per second.


Image credit: Moonlit Earth
via Facebook

Parent body Jupiter-family short-period comet 169P/NEAT. প্রায় 4 years অন্তর আসে; next perihelion 21st September (Autumnal Equinox-এর সময়ে) 2026. ব্যাস ~ 5 km, 8½ hours-এ একবার করে পাক খায় (rotation).

এর থেকে কোনো dust/gas বেরোয় না। তাই অনুমান করা হয় হাজার পাঁচেক বছর আগে কোনো এক দুর্ঘটনায় এখন "dead object".

আবিষ্কার হয় 2002 সালে, Near-Earth Asteroid Tracking program-এর মাধ্যমে। Click করে website-টা দেখতে পারেন, বেশ interesting.

*********************************************

বর্ষাকালে মেঘ-বৃষ্টির কারণে আকাশ প্রায়শই ঢাকা পড়ে যায়। কিন্তু তার ফাঁকে মাঝেমধ্যে ঝকঝকে পরিষ্কার থাকে, যেন জল দিয়ে কেউ ধুয়ে দিয়েছে। তাই নজর রাখতে হবে।

Perseids meteor shower দেখা যায় July - August মাসে, peak activity থাকে August 12 - 13. তখন ঘন্টায় 50 - 100-টা করে হয়, fireball-ও দেখা যেতে পারে। গতি 59 km per second.


Perseids উল্কাবৃষ্টি at
Sequoia National Park, California, USA.
Image credit: Preston Dyches
via NASA

Radiant point থাকে Perseus constellation-এ। Delta Aquariids এবং Alpha Capricornids একই সময়ে হয়, তাই পার্থক্য বুঝতে radiant point কাজে আসে।


Perseids-এর radiant point.
Constellations চিনতে পারলে বোঝা সুবিধে।
Image credit: EarthSky.org

এর parent ধূমকেতু 109P/Swift-Tuttle. আকারে বেশ বড়, 26 km. 133 বছরে একবার peri-solar orbit revolution. আবার আসবে 2126 সালে।


ছবিটা তোলা হয় in April, 1892.
2"×2" কাঁচের টুকরোয়
photoemulsive powder ব্যবহার করা হয়।
Image credit: SciencePhoto.com


যাত্রাপথের সাক্ষবাহক।
University of Washington Planetarium
via Facebook

*********************************************

Come September! কয়েকটা উল্কাবর্ষণ হয় বটে, তবে minor.

September Epsilon Perseids (SEP) active থাকে মাঝের দু'সপ্তা, peak হয় around September 9th. ঘন্টায় 5 - 8-টা করে, 64 km per second. Parent body অজানা, probably কোনো long-period comet.


Perseus constellation.
Image credit: Skyand Telescope.org
via Wikipedia

September Lyncids active থাকে পুরো মাস, Lynx constellation-এর দিক থেকে আসে, speed 60 km per second. Peak হয় September 13th নাগাদ, hourly rate 3. এরও parent body জানা যায়নি, সম্ভবতঃ কোনো long-period comet with retrograde orbit.


Lynx constellation.
Image credit: Skyand Telescope.org
via Wikipedia

Daytime Sextantids দিনের বেলা হয়, তাই দেখার চেয়ে radiotelescope বা HAM transceiver-এ ধরা সহজ। Peak হয় around end-September. Sextans constellation-এর দিক থেকে আসে, speed হয় ~ 32 km per second. Parent body 2005 UD, Phaethon-Geminid complex-এর একটা asteroid.


Sextans constellation.
Image credit: Skyand Telescope.org
via Wikipedia

*********************************************

October-এ Orionids ছাড়াও আরেকটা উল্কাবৃষ্টি হয়; সেটা দিয়ে এই বিষয়ে ইতি টানা যাবে।

Draconids meteor shower হয় October-এর 2nd week-এ। 8th - 9th-এ peak হয়, ঘন্টায় 5 - 10. সন্ধ্যে হলে Draco constellation-এর দিক থেকে আসে, 20 km per second গতিতে। তাই বেশি রাত জাগার প্রয়োজন হয় না।


Radiant point of Draconids shower.
Image credit: EarthSky.org

এর উৎপত্তি comet 21P/Giacobini-Zinner. Short-period, 6½ years.


21P/Giacobini-Zinner comet photo
by Kitt Peak telescope, 1998.
Image credit: NASA


Orbit of 21P/Giacobini-Zinner
as on August, 2018.
Image credit: Astronomyedinburgh.com

তাহলে সারা বছরের major showers এবং কিছু minor showers আলোচনা করা গেল। এরপর আমাদের খেয়াল রাখতে হবে কখন কোথায় কোনটা দেখা যাবে। Mobile বা calender-এ notification, reminder দিয়ে রাখলে ভালো।

Happy Comet Hunting to all Amateurs  🙏👍


---- আনন্দময় মুখোপাধ্যায়।

Wednesday, October 7, 2026

Quadrantids, Lyrids, and Bootids

প্রতি বছর Happy New Year জানাতে আসে Quadrantids meteor shower. December-এর শেষভাগ থেকে January-র মাঝামাঝি অবধি এই উল্কাবৃষ্টি দেখা যায়। Peak rate হয় January 3rd / 4th নাগাদ।


Quadrantids shower from
Damghan, Iran.
Image credit: Babak Tafreshi
via National Geographic

নিকষ কালো অন্ধকারে ঘন্টায় 50 - 200 পর্যন্ত দেখা যেতে পারে। গতি 40 km per second. সপ্তর্ষিমণ্ডলের কাছে Bootes এবং Draco constellation-এর দিক থেকে আসে। (নামকরণের Quadrans Muralis constellation এখন ইতিহাস)


Quadrantids radiant point.
Image credit: Royal Astronomical Society

Leonids-এর মতো এখানেও fireball দেখা যেতে পারে।


Image credit: NASA
via CNN

Geminids-এর মতো, Quadrantids-ও ধূমকেতু থেকে নয়, 2003/EH-1 নামের একটা asteroid বা rock-comet-এর রেখে যাওয়া ধুলো দিয়ে তৈরি। এর আকার প্রায় 2-3 km, সাড়ে পাঁচ বছরে (2020 days) একবার সূর্য্যকে প্রদক্ষিণ করে।


এটা real photograph নয়, EH-1-কে
Mount Everest-এর সঙ্গে তুলনা করার জন্যে
artist's impression.
Image credit: spacereference.org

2003 সালে Arizona-র Lowell Observatory থেকে এর আবিষ্কার। Amor-class asteroids মানে যারা পৃথিবীর কাছে আসে (near-Earth objects), কিন্তু পৃথিবীর orbit cross করে না। EH-1-ও তাই, খুব কাছে এলেও পৃথিবী থেকে প্রায় 3 কোটি km দূর দিয়ে চলে যায়। তাই NASA বলে দিয়েছে, এর থেকেও আমাদের বিপদ নেই।

**********************************************

January মাসে আরো একটা minor উল্কাবর্ষণ হয়: Delta-Cancrids meteor shower. February পর্যন্ত চলে। Peak হয় 17th January নাগাদ। Cancer constellation-এর দিক থেকে আসে, ঘন্টায় খুব জোর 4 - 5 টা দেখা যেতে পারে। Origin সম্ভবতঃ একটা asteroid 2001/YB5.

**********************************************

যারা দক্ষিণ গোলার্দ্ধের (southern hemisphere) বাসিন্দা (Southern Africa, South America, Australia, New Zealand, etc., তারা early February-তে Centaurus constellation বা Southern Cross-এর কাছে আরেকটা minor shower দেখতে পারে: Alpha-Centaurids. Peak activity হয় 8th February নাগাদ, hourly 4 - 5 টা। অবশ্য occassionally fireball হতে পারে। এর parent body এখনো জানা যায়নি।

**********************************************

দক্ষিণ গোলার্দ্ধে আরেকটা minor shower দেখা যায় March মাসে: Gamma Normids meteor shower. Norma constellation-এ, peak হয় March 14th (PI DAY !!) নাগাদ। আকাশ ভালো থাকলে ঘন্টায় 5 - 6 টা। এরও parent body কোনো এক অজ্ঞাত, হারিয়ে যাওয়া comet বা asteroid.

**********************************************

March-এ Virgo (কন্যা) constellation-এ Pi-Viginids এবং Eta-Virginids minor meteor showers দেখা যায়।

**********************************************

Lyrids Meteor shower হল April মাসের প্রধান উল্কাবৃষ্টি। Peak activity (hourly 10 - 20) হয় April 21 - 22 নাগাদ। গতি প্রায় 49 km per second. এর radiant point Lyra constellation-এর Vega তারা।


Lyrids shower trails.
Image credit: gettyimages
via Dr. Shyam Balaji, King's College, UK

Lyrids-এর parent body কোনো periodic comet নয়, একটা long-period comet C/1861 G1 (Thatcher).

1861 সালে New York-এ Thatcher নিজের 4½ inch telescope দিয়ে এই comet আবিষ্কার করেন। একই সময়ে Berlin-এর Baeker সাহেবও এটি খুঁজে পান।


Radiant point of Lyrids shower.
Image credit: Astronomy.com

C/1861 G1 comet-এর revolution time প্রায় 415 years. Last আমাদের কাছে এসেছিল in 1861. Next আসবে 2280 সাল নাগাদ! তখন হয়তো মানুষ অন্যান্য গ্রহতেও থাকে। Ganymede থেকে space-bus-এ চড়ে Titan-এ picnic করতে গিয়ে পথে হলো দেখা ধূমকেতু!

আরো আশ্চর্য ব্যাপার এর orbit. Ecliptic plane-এর সঙ্গে প্রায় 80° inclination হয়ে থাকে। এসব দেখে বিজ্ঞানীরা বলেন, এটা নির্ঘাত সেই Oort Cloud থেকে এসেছিল।

Image credit: sciencythoughts.blogspot.com

**********************************************

May মাসের Eta-Aquariids নিয়ে আগেই আলোচনা হয়েছে। এবার June.

Bootids meteor shower দেখা যায় June মাসের শেষ দিকে। Bootes constellation (যার উজ্জলতম তারা Arcturus / স্বাতী)-এর দিক থেকে আসে।

Peak activity হয়  27th June নাগাদ, ঘন্টায় মাত্র দু'-একটা। অবশ্য 1998 and 2004-এ ঘন্টায় 50 - 100-গুলো দেখা গিয়েছিল। অর্থাৎ unpredictable. Speed কম, about 15 km per second.


Bootids shower radiant point.
Image credit: Hashem Alghaili
via Instagram

Bootids-এর parent body একটা short-period (প্রায় 6 years) comet: 7P/Pons-Winnecke. Size প্রায় 5 km. Next আমাদের কাছে আসবে 25th August, 2027.


Orbit of 7P/Pons-Winnecke.
Image credit: sciencythoughts.blogspot.com

7P/Pons-Winnecke হল Jupiter-family-র comet (JFC). Period less than 20 years. Kuiper belt থেকে বেড়িয়ে, বৃহষ্পতির মাধ্যাকর্ষণে এদের কক্ষপথের দফারফা হয়ে যায়! কয়েক হাজার বছরে সব কিছু হারিয়ে, asteroid হয়ে, Jupiter-এর কাছাকাছি থেকে, সূর্য্যকে প্রদক্ষিণ করে চলে। তাই এর meteor shower-ও unpredictable.


Comet 7P/Pons-Winnecke.
Image credit: Cometography.com

1819-এ France-এর Jean-Louis Pons এই ধূমকেতু আবিষ্কার করেন। গরীব ঘরের ছেলে, লেখাপড়া করার সুযোগ বেশি পায়নি। অর্থাভাবে কম বয়সেই Marseille Observatory-তে caretaker-এর কাজ পায়। তারপর ইতিহাস। উন্নতি করতে করতে Director of Florence Observatory!


Image credit: Wikipedia

সারা জীবনে মোট 36 comets আবিষ্কার করেন। ধূমকেতু আবিষ্কারের world record. ইচ্ছে আর অধ্যবসায় থাকলে মানুষ কী না করতে পারে!

*********************************************

উল্কাবর্ষণ কি শুধু রাতেই হয়? দিনের বেলা হয় না?

হয়, কিন্তু দেখা যায় না।

Arietids meteor shower দিনে হয়। Strong shower, Sunrise-এর ঠিক আগে দেখার ক্ষীণ সম্ভাবনা। June মাসে হয়, peak around 8th - 10th June.

Aries constellation-এ radiant point. Hourly rate 60 - 200. Speed প্রায় 40 km per second.


Image credit: EarthSky.org

এর patent body সম্ভবতঃ asteroid 1566 Icarus অথবা comet 96P/Machholz.

খালি চোখে দেখা না গেলেও, radio-astronomy-তে Arietids observe এবং study করা হয়। Ionized trails থেকে বেতার তরঙ্গ ছড়িয়ে পরে। In fact এটা প্রথম ধরা পরে England-এর Jodrell Bank Radio Telescope-এ, in 1947. 

তাই amateur radio operators, অর্থাৎ যাদের HAM বলে, তারা এটা ধরার চেষ্টা করে radio-receiver-এর HF বা VHF তরঙ্গে, meteor scatter technique-এর মাধ্যমে। যন্ত্রে আওয়াজ গুণে count করা হয়।


বেতারতরঙ্গে কেমন শোনা যা জানতে click করুন:


---- আনন্দময় মুখোপাধ্যায়।


Leonids and Geminids

October পেরিয়ে এবার November. প্রায় সারা মাস ধরেই দেখা যাবে Leonids উল্কাবৃষ্টি । Maximum হবে mid-November-এ। ঘন্টায় 5 - 15-টা পর্যন্ত দেখা যেতে পারে।


Leonid meteor shower.
Image credit: Martha Stewart

Leonids shower-এর গতি সবচেয়ে বেশি; প্রায় 70 km per second.

এর radiant point Leo (সিংহ) constellation-এ।


Leo constellation-এর দিক থেকে দেখা দেয়
Leonids meteor shower.
Image credit: EarthSky.org

Leonids-এর যে parent body ধূমকেতু, তার নাম 55P/Temple-Tuttle comet. তার মানে, Halley-র পরে আরো 53-টা periodic comet আবিষ্কার হয়েছিল! অবশ্য সবকটা সঠিক ছিল না।

1855-66-এ আবিষ্কার হওয়া এই ধূমকেতু 33 years অন্তর আমাদের দেখা দেয়, অর্থাৎ, short period comet. Next আসার সম্ভাব্য তারিখ 20th May, 2031.

Halley-র মতো, Temple-Tuttle-এরও retrograde orbit, i.e. clockwise ঘোরে।


55P/Temple-Tuttle-এর যাত্রাপথ।
Image credit: Astronomy.com

অত কম সময়ে ফিরে আসার ফলে এর dust trail বেশ ঘন এবং particle-গুলো একটু বড়। ফলে shower-এর মাঝে Fireball-ও দেখা যেতে পারে। সে এক অপূর্ব দৃশ্য! গোটা আকাশ যেন এক মুহূর্তের জন্য নীল-সবুজ আলোয় সেজে ওঠে।


Leonids-এ fireball !
Image credit: Scientific American
via gettyimages

Fireball-এর brightness Venus-এর চেয়েও বেশি হয়। আরো বড় টুকরো (football-sized) হলে, অনেক সময়ে আকাশেই সশব্দে explode করে; তাকে বলে Bolide. আবার Superbolide-ও হয়, যার বিষ্ফোরণে ঘরের কাঁচ ভেঙে যায়! তবে bolide বা superbolide খুবই rare.

Leonids-এর আরেক বৈশিষ্ট উল্কাঝড়। Shower তো প্রতি বছর হয়। কিন্তু তিন দশকে একবার (every 33 years) ঝাঁকে ঝাঁকে micrometeorite আকাশ মাতিয়ে রাখে। একে বলে Meteor Storm. ঘন্টায় more than 1000 দেখা যায়। Next storm হবে 2099 সাল নাগাদ। ছোটদের বলি, অবশ্যই এটা দেখো।


1833-র Leonid meteor shower drawing.
Estimated rate: 100,000 per hour.
Image credit: Reddit.com

আরেকটা মজার তথ্য দিই। Leonids meteor shower প্রত্যেক বছর আমাদের পৃথিবীতে প্রায় 12,000 kg space material deposit করে। অর্থাৎ, বয়স বাড়ার সঙ্গে পৃথিবীর ওজনও বাড়ে, তাও আবার বাইরের খাবার খেয়ে!

*********************************************

November শেষ, এবার December. দেখা যাবে Geminids meteor shower. November-এর last week থেকে December-এর third week অবধি দেখা যায়, peak showering হয় mid-December-এ।


Composite picture of
Geminids meteor shower.
Image credit: NASA/MSFC/Danielle Moser,
NASA's Meteoroid Environment Office

ঘন্টায় 40 - 50-টা দেখা যায়, তবে light and dust pollution কম থাকলে, ঘন্টায় 100 - 150-টা পর্যন্ত দেখা যেতে পারে। গতিবেগ প্রায় 35 km per second.


2017 Geminids meteor shower
from Arizona, USA.
Image credit: Alan Dyer

এর radiant point Gemini constellation-এর Castor তারার কাছে।


Image credit: EarthSky.org

Geminids উল্কাবৃষ্টি কিন্তু exception; এ কোনো ধূমকেতুর রেখে যাওয়া ধুলোর কারণে হয়না। 3200 Phaethon নামের এক space rock বা rock comet-এর orbital dust থেকে এর উৎপত্তি।


Phaethon-এর radar ছবি।
Image credit: NASA

3200 Phaethon না asteroid, না comet. প্রায় 6 km ব্যাসের, নীল (rare) রঙের পাথরের চাঁই। Mercury থেকে Mars-এর মধ্যে ঘোরাফেরা করে। অন্য asteroid বা comet-এর তুলনায় Sun-এর সবচেয়ে কাছে যাবার সাহস রাখে।


Phaethon-এর prograde যাত্রাপথ।
Image credit: skyandtelescope.org

পৃথিবীর এতো কাছে রয়েছে (near-Earth object, NEO), তাতে কি আমাদের বিপদ আছে?

2017-এ খুব কাছে এসেছিল, তাও প্রায় এক কোটি (~ 10 million) km দূর থেকেই টা টা করে চলে যায়। Next কাছে আসবে 2093 নাগাদ। NASA-র মতে 'নাহি নাহি ভয়'; অতএব, Geminids shower করহ enjoy!

December পেরোলেই নতুন বছর। কী দেখা যায়?


---- আনন্দময় মুখোপাধ্যায়।





Eta Aquariids and Orionids

আমাদের মহাজাগতিক যাত্রাপথ যখন আর এক ঐতিহাসিক মহারথীর যাত্রাপথের সংস্পর্শে আসে, তখনই যেন অসীম অনন্তের বিশালতার সাক্ষ্যবাহক হয়ে দেখা দেয় বৈশাখী অথবা শারদরাতের এই তারকাবর্ষণ।

Halley's comet / ধূমকেতু মোটামুটি 76 বছরে সূর্য্যকে একবার প্রদক্ষিণ করে। শেষবার এসেছিল 1986-এ, আবার আসবে 2061-এ।


1986 image of Halley's Comet by
European spacecraft Giotto
এটাই ধূমকেতুর এতো কাছের প্রথম ছবি।
Courtesy: NASA, ESA

আগে ধারণা ছিল ধূমকেতু একবার দেখা দিয়ে ফিরে যায়, আর আসে না। 18th century-র গোড়ার দিকে, পুরোনো নথিপত্র (observational records) ঘেঁটে, England-এর Edmund Halley বললেন, "না হে, এই একটা ধূমকেতু প্রায় 70–80 years অন্তর একবার করে আসে! 1531, 1607, এবং 1682 সালের comet-গুলো আলাদা নয়, একই"

প্রমাণ? Newton-এর gravitation formula থেকে গণনা করে Halley বললেন, "দেখো, 1758 সালে আবার আসবে"। তিনি অবশ্য আর দেখতে পাননি, 1742 সালে চিরতরে চলে গেলেন।


Image credit: Encyclopedia Brittanica
via Facebook

তবে ধূমকেতু দেখা দিলো; বিজ্ঞানীরা অঙ্ক কষে বললেন, ঠিক, এটাই সেটা। জানা গেল periodic comet-এর অস্তিত্ব, যারা বিরাট লম্বা উপবৃত্তাকার কক্ষপথে (highly elliptical orbit) Sun-কে প্রদক্ষিণ করে। তাই নামকরণ হলো 1P/Halley.

এবার এই comet-এর ব্যাপারে একটু জানা যাক।

ব্যাস (diameter) মাত্র 12 km.
কিন্তু ওজন সাঙ্ঘাতিক .... প্রায় 2 কোটি কোটি Kg !!
অবশ্য অনেকের ধারণা, আগে আরো বড় বা ভারী ছিল, এখন 80% weight loss হয়েছে!

প্রতি 2 days-এ একবার নিজের axis কে কেন্দ্র করে rotate করে।


Halley's comet কবে কোথায় থাকবে।
Image credit: ResearchGate

Sun-এর সবচেয়ে কাছে যখন আসে (Perihelion), তখন বুধ ও শুক্রের কক্ষপথের মাঝে পৌঁছে যায়; গতিবেগ প্রায় 70 km per second !

সবচেয়ে দূরে থাকলে Pluto-র কক্ষপথও cross করে যায়।

আবার অনেকে হিসেব কষে জানিয়েছেন, কয়েক লক্ষ বছরে Halley-র ধূমকেতু হয়তো ভেঙ্গে যাবে, বা সৌরজগতের বাইরে ছিটকে বেরিয়ে যাবে।

"ধ্রুবতারার দিক থেকে" দেখলে, মধ্যমণি সূর্য্য নিজের অক্ষকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার উল্টোদিকে ঘোরে, i.e. anticlockwise rotation of the primary body.

সব planets, minor planets, asteroids, অধিকাংশ moons সূর্য্যকে প্রদক্ষিণ করে anticlockwise. তাই এদের কক্ষপথকে বলে Prograde Orbits.


" দূরন্ত ঘূর্ণির ওই লেগেছে পাক "
Image credit: @InsaneCuriosity

Halley's comet-এর কিন্তু Retrograde Orbit, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকেই ঘোরে।


Planets যেদিকে ঘোরে,
Halley তার উল্টোদিকে ঘোরে।
Image credit: bobthealien.co.uk

আমরা বছরে দু'বার Halley's comet-র dust trail পার হই।


গোল গোল ঘুরলে,
একই রাস্তা দু'বার পেরোতে হবে বৈকি !

একবার April-May মাসে। তখন Aquarius constellation-এর দিকে উল্কাবৃষ্টি দেখা যায়; অতএব এর নাম Eta Aquariids Meteor Shower. Peak হলে এবং আকাশ ভাল থাকলে, ঘন্টায় 40 - 50-টা দেখা যেতে পারে। এগুলোর গতিবেগ প্রায় 65 km per second.


Eta Aquariids shower.
Image credit: Times Of India

আবার দেখা যায় October-এ কালপুরুষের এলাকায় .... তখন একে বলা হয় Orionids Meteor Shower. এরও গতি প্রায় 66 km per second. Peak rate কম, ঘন্টায় 10 - 20-টা। অবশ্য চাঁদ থাকলে তত ভালো দেখা যাবে না।


Orionid shower.
Image credit: National Geographic

Radiant Point বোঝার জন্যে এই দু'টো ছবি  ⬇️⬇️

 


Please click to enlarge and view 🙏
Image credit: EarthSky.org

এরপর Geminids এবং Leonids.

---- আনন্দময় মুখোপাধ্যায়।


Tuesday, October 6, 2026

Comets and Meteor Shower

রাতের আকাশ পরিষ্কার থাকলে, October মাসে Orionids meteor shower (সিংহ রাশির দিক থেকে "আগত" উল্কাবৃষ্টি) দেখা যায়, mostly from 12 AM to 3 AM (রাত ২টো নাগাদ maximum)।

উল্কাবৃষ্টি দেখে সংখ্যা গোণার সহজ উপায় হলো, ২/৩/৪ জন ছাদে/মাঠে শুতে হবে, মাথাগুলো এক যায়গায় থাকবে পা ২/৩/৪ দিকে লম্বা করে ছড়িয়ে দিতে হবে।

তাহলে আকাশকে নিজেদের মধ্যে ২/৩/৪ অংশে ভাগ করে পর্যবেক্ষণ করা যাবে।


Meta AI কে বলতে, এই ছবিটা বানিয়ে দিলো !
ধরে নিতে হবে, এরা meteor shower গুণছে।

কে কটা দেখলো, এবং সময়কাল, লিখে রাখতে হবে।

এইভাবে দেশ-বিদেশের আরো অনেক পর্যবেক্ষকের তথ্য একত্র করে analysis করা হয়।


হুম্ বাবা, উল্কাবর্ষণ গুণে লেখা বড় সহজ ন'য় !
J.C. Vinnen Log Book of the 1913 Meteor Procession.
Image credit: space.com

সৌরজগতে সূর্য্যকে কেন্দ্র করে (nearer to farther) ঘুরছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল .... তারপর একটু gap দিয়ে, বৃহষ্পতি, শনি, Uranus, Neptune.

এছাড়াও কিছু minor planets আছে, যেমন Pluto, Ceres, etc.

মঙ্গল ও বৃহষ্পতির মাঝের gap-এ ঘুরছে অসংখ্য ছোট-বড় পাথরের টুকরো -- Asteroid Belt / উল্কাবৃত্ত ।


Image Credit: AyE uniVERSE
via Facebook

এরা যখন কোনোভাবে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে, তখন air-friction-এ গরম হয়ে জ্বলে ওঠে -- আমরা বলি Meteor বা উল্কাপাত  (উল্কাবৃষ্টি ন'য়!)।


উল্কাপতন !!
Image credit: Let's Talk Science
https://share.google/OwoBDL9HcUsNvygjD

Meteor-গুলোর অবশিষ্টাংশ ভূতলে প্রপতিত হলে, যে উল্কাখন্ড পাই, তাকে বলে Meteorite.


সুদূরের অতিথি !
Meteorite at the
Geological Survey of India,
Museum, Kolkata, West Bengal

তাহলে উল্কাবৃষ্টি কি ??

Neptune বা trans-Neptunian objects e.g. Pluto .... এরও বাইরে, Sun থেকে 30 - 50 A.U. দূরে (1 A.U. = ১৫ কোটি km), ক্রান্তিবৃত্ততলে (in the Ecliptic plane) আছে Kuiper Belt, where Comets are found in billions (ধূমকেতুদের ছোটো বাড়ি)।


Image credit: NASA Science

তারও আরো অনেক দূরে .... সূর্য্য থেকে 2000 to 150000 A.U. দূরে  .... ধূমকেতুদের বড় বাড়ি Oort's Cloud .... belt/বলয় ন'য়, shell/ফাঁপা গোলক। এখানে থাকে trillions of comets!


Oort Cloud কিন্তু এতই দূরে যে,
আজ অবধি telescope-এ দেখা যায়নি !
Image credit: youtube@insanecuriosity

কিছু adventure-loving ধূমকেতু কারো টানে, অনেক সময়ে ভেতরের দিকে, i.e. towards the Sun, চলে আসে।

অধিকাংশই সূর্য্যের দর্শনলাভ করে আবার বাড়ি ফিরে যায়; আর আসে না। এরা মূলতঃ Oort's cloud থেকে আসে। Unlike Kuiper belt comets, এখান থেকে আগত comets ক্রান্তিবৃত্ততলে সীমাবদ্ধ থাকে না; যে কোনো দিক থেকেই আসতে পারে।


Image credit: explainingscience.org

আবার কিছু ধূমকেতুর আশ মেটে না। Regular interval-এ ঘুরে যায়। এদের বলা হয় Periodic comets .... যেমন Halley's comet -- 70 - 80 বছর অন্তর ঠিক দেখে যায় আমরা কেমন আছি!


Cometary orbits are highly elliptical.
Image credit: ianridpath.com

যেগুলো 200 years-এর মধ্যে আবার ঘুরে আসে, তাদের বলে short period comets e.g. Halley's comet.

অনেকের আবার long period, যেমন, Hale-Bopp comet; প্রায় আড়াই হাজার বছরে একবার দেখা দেয় (2,500 years period)।

এই ধূমকেতু আদতে ধুলো-কাঁকড়-কাদা-বরফের ছোটো-বড় টুকরো (metres to kilometres) .... এই "Nucleus" অবস্থায় এদের দেখা প্রায় অসম্ভব।

ভেতর দিকে আসার সময়ে এদের বরফ গলে (জল না হয়ে) directly বাষ্প তৈরি হয়; তাতে ধুলো মিশে, nucleus-এর বাইরে একটা envelope তৈরি করে = Coma; এবার ধরা যায় telescope-এ।


" ধূমকেতু "
আচ্ছা, 'ধূমরাহু' নেই কেন ?!!
Image credit: bobthealien.co.uk

আরো ভেতরে, সূর্য্য থেকে প্রায় 3 A.U. দূরে (Jupiter-এর orbit পেরিয়ে), solar wind & solar radiation-এর ঠেলায়, coma লম্বা হয়ে এদের ল্যাজ গজায়।

একে বলে Cometary Tail.

এই ল্যাজ আবার দু'রকম হয়:

• Solar wind-এর ধাক্কায় তৈরি Ion Tail সূর্য্যের ঠিক উল্টোদিকে বেড়িয়ে থাকে।

• Dust Tail (ধূলো দিয়ে তৈরি) থাকে ধূমকেতুর কক্ষপথ বরাবর।


ল্যাজ গজিয়েছে, তাও আবার একটা ন'য়, দু'টো !
Image credit: Wikipedia

(Dust tail is tangential to the comet's orbital path, while the ion tail is along the Sun-comet line, in the anti-solar direction.)


এই প্রথম Nucleus and Coma-র ছবি।
1886 image of Halley's Comet by
European spacecraft Giotto.
Image credit: ESA

এখন ধূমকেতু তো দর্শন দিয়ে Kuiper belt বা Oort cloud-এ ফিরে গেল; Dust trail কিন্তু ধূমকেতুর যাত্রাপথের স্মৃতিধারক হয়ে রয়ে গেল!

তাতে কী বা এলো গেলো?

গেলো না কিছু, কিন্তু এলো বটে।

পৃথিবী ঘুরতে ঘুরতে যখনই সেই ধূমকেতুনিসৃত ধূলিপথের সংস্পর্শে আসে (i.e. when the Earth, moving along its own orbit, crosses the path of the cometary orbit's remnant dust region), এই ধুলো-কাঁকড় আমাদের বায়ুমন্ডলে ঢুকে পড়ে; তারপর গরমে জ্বলে উঠে একসঙ্গে (span of few days) visible Meteor Shower বা উল্কাবৃষ্টি হয়ে দেখা দেয় আকাশে।


ধূমকেতুবর রেখে যায় তার
ধূলিকণা সাক্ষর !
Image credit: University of Cincinnati

দেখে মনে হয় তারা খসে পড়লো .... কিন্তু একটা দু'টো নয়, অনেক, অনেকগুলো।

তাই একে বলা হয় meteor shower বা উল্কাবৃষ্টি!


এ দৃশ্য দেখলে ভোলা যায় না !
Image credit: gettyimages.com

As per IAU:
Asteroid     — more than 1 metre
Meteoroid  — less than 1 metre
Space Dust — less 30 micrometre

এই উল্কাবৃষ্টি বছরের নির্দিষ্ট সময়েই হয়; because the Earth's orbit intersects the dust trail at only one or two points.

Meteor shower-দের নামকরণ হয় এরা কোন constellation-এর দিক থেকে (আপাতদৃষ্টে) আসছে, সেই অনুসারে।

যেমন:
Leo/সিংহ -- Leonids meteor shower;
Aquarius -- Aquarids;
Perseus -- Perseids;
Gemini/মিথুন -- Geminids;
Orion/কালপুরুষ -- Orionids;
ইত্যাদী।


গুটিকয়েক periodic comet.
Image credit: Science.org

যেহেতু dust trail-এর ধুলো-কাঁকড় parallel path ধরে atmosphere-এ ঢোকে, তাই ভূপৃষ্টে দাঁড়িয়ে মনে হয় যেন একটা point থেকে তারাগুলো খসে পড়ছে। এই বিন্দুকে বলে Radiant Point.

Rotation of Earth-এর ফলে, চাঁদ-গ্রহ-তারার মতো, এই radiant point-ও East থেকে West-এ সরতে থাকে।


Radiant Point বোঝা যাচ্ছে ?
Image credit: ClarkVision.com

আবার Revolution of Earth-এর কারণে, যত দিন যায়, রাতের একই সময়ে, radiant point-কে আরো West-এ দেখা যায়। একে বলে Radiant Drift.


Radiant Drift বোঝা যাচ্ছে ?
Image credit: earthsky.org

Meteor shower দেখার সময়ে কিন্তু directly radiant point-এর দিকে তাকিয়ে লাভ নেই; একটু দূরে (40° – 50°) দেখলে ভালো করে দেখা যাবে।

মোদ্দা কথা, ধূমকেতুদের রেখে যাওয়া ধুলো-কাঁকড় আমাদের বায়ুমন্ডলে প্রবেশ করে জ্বলে উঠলে, আমরা আকাশে উল্কাবৃষ্টি দেখতে পাই।

আরেকটা interesting ব্যাপার বলে রাখি। অনেকের মতে, ধূমকেতুর রেখে যাওয়া ধুলো থেকেই পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে। অর্থাৎ comets-এর ভেতরেই জীবসৃজনের প্রয়োজনীয় biomolecules থাকে। একে বলে pan-spermia hypothesis.

আবার অনেকে এটাও বলে যে, এখনো নতুন virus এইভাবে পৃথিবীতে এসে পৌছয়। বলা বাহুল্য, এগুলো speculation, এখনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি।

এবার বিভিন্ন সময়ে দেখতে পাওয়া meteor shower-দের নিয়ে একটু আলোচনা করা যাক।


---- আনন্দময় মুখোপাধ্যায়।