রাতের আকাশ পরিষ্কার থাকলে, October মাসে Orionids meteor shower (সিংহ রাশির দিক থেকে "আগত" উল্কাবৃষ্টি) দেখা যায়, mostly from 12 AM to 3 AM (রাত ২টো নাগাদ maximum)।
উল্কাবৃষ্টি দেখে সংখ্যা গোণার সহজ উপায় হলো, ২/৩/৪ জন ছাদে/মাঠে শুতে হবে, মাথাগুলো এক যায়গায় থাকবে পা ২/৩/৪ দিকে লম্বা করে ছড়িয়ে দিতে হবে।
তাহলে আকাশকে নিজেদের মধ্যে ২/৩/৪ অংশে ভাগ করে পর্যবেক্ষণ করা যাবে।
Meta AI কে বলতে, এই ছবিটা বানিয়ে দিলো !
ধরে নিতে হবে, এরা meteor shower গুণছে।
কে কটা দেখলো, এবং সময়কাল, লিখে রাখতে হবে।
এইভাবে দেশ-বিদেশের আরো অনেক পর্যবেক্ষকের তথ্য একত্র করে analysis করা হয়।
হুম্ বাবা, উল্কাবর্ষণ গুণে লেখা বড় সহজ ন'য় !
J.C. Vinnen Log Book of the 1913 Meteor Procession.
Image credit: space.com
সৌরজগতে সূর্য্যকে কেন্দ্র করে (nearer to farther) ঘুরছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল .... তারপর একটু gap দিয়ে, বৃহষ্পতি, শনি, Uranus, Neptune.
এছাড়াও কিছু minor planets আছে, যেমন Pluto, Ceres, etc.
মঙ্গল ও বৃহষ্পতির মাঝের gap-এ ঘুরছে অসংখ্য ছোট-বড় পাথরের টুকরো -- Asteroid Belt / উল্কাবৃত্ত ।
Image Credit: AyE uniVERSE
via Facebook
এরা যখন কোনোভাবে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে, তখন air-friction-এ গরম হয়ে জ্বলে ওঠে -- আমরা বলি Meteor বা উল্কাপাত (উল্কাবৃষ্টি ন'য়!)।
উল্কাপতন !!
Image credit: Let's Talk Science
https://share.google/OwoBDL9HcUsNvygjD
Meteor-গুলোর অবশিষ্টাংশ ভূতলে প্রপতিত হলে, যে উল্কাখন্ড পাই, তাকে বলে Meteorite.
সুদূরের অতিথি !
Meteorite at the
Geological Survey of India,
Museum, Kolkata, West Bengal
তাহলে উল্কাবৃষ্টি কি ??
Neptune বা trans-Neptunian objects e.g. Pluto .... এরও বাইরে, Sun থেকে 30 - 50 A.U. দূরে (1 A.U. = ১৫ কোটি km), ক্রান্তিবৃত্ততলে (in the Ecliptic plane) আছে Kuiper Belt, where Comets are found in billions (ধূমকেতুদের ছোটো বাড়ি)।
Image credit: NASA Science
তারও আরো অনেক দূরে .... সূর্য্য থেকে 2000 to 150000 A.U. দূরে .... ধূমকেতুদের বড় বাড়ি Oort's Cloud .... belt/বলয় ন'য়, shell/ফাঁপা গোলক। এখানে থাকে trillions of comets!
Oort Cloud কিন্তু এতই দূরে যে,
আজ অবধি telescope-এ দেখা যায়নি !
Image credit: youtube@insanecuriosity
কিছু adventure-loving ধূমকেতু কারো টানে, অনেক সময়ে ভেতরের দিকে, i.e. towards the Sun, চলে আসে।
অধিকাংশই সূর্য্যের দর্শনলাভ করে আবার বাড়ি ফিরে যায়; আর আসে না। এরা মূলতঃ Oort's cloud থেকে আসে। Unlike Kuiper belt comets, এখান থেকে আগত comets ক্রান্তিবৃত্ততলে সীমাবদ্ধ থাকে না; যে কোনো দিক থেকেই আসতে পারে।
Image credit: explainingscience.org
আবার কিছু ধূমকেতুর আশ মেটে না। Regular interval-এ ঘুরে যায়। এদের বলা হয় Periodic comets .... যেমন Halley's comet -- 70 - 80 বছর অন্তর ঠিক দেখে যায় আমরা কেমন আছি!
Cometary orbits are highly elliptical.
Image credit: ianridpath.com
যেগুলো 200 years-এর মধ্যে আবার ঘুরে আসে, তাদের বলে short period comets e.g. Halley's comet.
অনেকের আবার long period, যেমন, Hale-Bopp comet; প্রায় আড়াই হাজার বছরে একবার দেখা দেয় (2,500 years period)।
এই ধূমকেতু আদতে ধুলো-কাঁকড়-কাদা-বরফের ছোটো-বড় টুকরো (metres to kilometres) .... এই "Nucleus" অবস্থায় এদের দেখা প্রায় অসম্ভব।
ভেতর দিকে আসার সময়ে এদের বরফ গলে (জল না হয়ে) directly বাষ্প তৈরি হয়; তাতে ধুলো মিশে, nucleus-এর বাইরে একটা envelope তৈরি করে = Coma; এবার ধরা যায় telescope-এ।
" ধূমকেতু "
আচ্ছা, 'ধূমরাহু' নেই কেন ?!!
Image credit: bobthealien.co.uk
আরো ভেতরে, সূর্য্য থেকে প্রায় 3 A.U. দূরে (Jupiter-এর orbit পেরিয়ে), solar wind & solar radiation-এর ঠেলায়, coma লম্বা হয়ে এদের ল্যাজ গজায়।
একে বলে Cometary Tail.
এই ল্যাজ আবার দু'রকম হয়:
• Solar wind-এর ধাক্কায় তৈরি Ion Tail সূর্য্যের ঠিক উল্টোদিকে বেড়িয়ে থাকে।
• Dust Tail (ধূলো দিয়ে তৈরি) থাকে ধূমকেতুর কক্ষপথ বরাবর।
ল্যাজ গজিয়েছে, তাও আবার একটা ন'য়, দু'টো !
Image credit: Wikipedia
(Dust tail is tangential to the comet's orbital path, while the ion tail is along the Sun-comet line, in the anti-solar direction.)
এই প্রথম Nucleus and Coma-র ছবি।
1886 image of Halley's Comet by
European spacecraft Giotto.
Image credit: ESA
এখন ধূমকেতু তো দর্শন দিয়ে Kuiper belt বা Oort cloud-এ ফিরে গেল; Dust trail কিন্তু ধূমকেতুর যাত্রাপথের স্মৃতিধারক হয়ে রয়ে গেল!
তাতে কী বা এলো গেলো?
গেলো না কিছু, কিন্তু এলো বটে।
পৃথিবী ঘুরতে ঘুরতে যখনই সেই ধূমকেতুনিসৃত ধূলিপথের সংস্পর্শে আসে (i.e. when the Earth, moving along its own orbit, crosses the path of the cometary orbit's remnant dust region), এই ধুলো-কাঁকড় আমাদের বায়ুমন্ডলে ঢুকে পড়ে; তারপর গরমে জ্বলে উঠে একসঙ্গে (span of few days) visible Meteor Shower বা উল্কাবৃষ্টি হয়ে দেখা দেয় আকাশে।
ধূমকেতুবর রেখে যায় তার
ধূলিকণা সাক্ষর !
Image credit: University of Cincinnati
দেখে মনে হয় তারা খসে পড়লো .... কিন্তু একটা দু'টো নয়, অনেক, অনেকগুলো।
তাই একে বলা হয় meteor shower বা উল্কাবৃষ্টি!
As per IAU:
Asteroid — more than 1 metre
Meteoroid — less than 1 metre
Space Dust — less 30 micrometre
এই উল্কাবৃষ্টি বছরের নির্দিষ্ট সময়েই হয়; because the Earth's orbit intersects the dust trail at only one or two points.
Meteor shower-দের নামকরণ হয় এরা কোন constellation-এর দিক থেকে (আপাতদৃষ্টে) আসছে, সেই অনুসারে।
যেমন:
Leo/সিংহ -- Leonids meteor shower;
Aquarius -- Aquarids;
Perseus -- Perseids;
Gemini/মিথুন -- Geminids;
Orion/কালপুরুষ -- Orionids;
ইত্যাদী।
গুটিকয়েক periodic comet.
Image credit: Science.org
যেহেতু dust trail-এর ধুলো-কাঁকড় parallel path ধরে atmosphere-এ ঢোকে, তাই ভূপৃষ্টে দাঁড়িয়ে মনে হয় যেন একটা point থেকে তারাগুলো খসে পড়ছে। এই বিন্দুকে বলে Radiant Point.
Rotation of Earth-এর ফলে, চাঁদ-গ্রহ-তারার মতো, এই radiant point-ও East থেকে West-এ সরতে থাকে।
Radiant Point বোঝা যাচ্ছে ?
Image credit: ClarkVision.com
আবার Revolution of Earth-এর কারণে, যত দিন যায়, রাতের একই সময়ে, radiant point-কে আরো West-এ দেখা যায়। একে বলে Radiant Drift.
Radiant Drift বোঝা যাচ্ছে ?
Image credit: earthsky.org
Meteor shower দেখার সময়ে কিন্তু directly radiant point-এর দিকে তাকিয়ে লাভ নেই; একটু দূরে (40° – 50°) দেখলে ভালো করে দেখা যাবে।
মোদ্দা কথা, ধূমকেতুদের রেখে যাওয়া ধুলো-কাঁকড় আমাদের বায়ুমন্ডলে প্রবেশ করে জ্বলে উঠলে, আমরা আকাশে উল্কাবৃষ্টি দেখতে পাই।
আরেকটা interesting ব্যাপার বলে রাখি। অনেকের মতে, ধূমকেতুর রেখে যাওয়া ধুলো থেকেই পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে। অর্থাৎ comets-এর ভেতরেই জীবসৃজনের প্রয়োজনীয় biomolecules থাকে। একে বলে pan-spermia hypothesis.
আবার অনেকে এটাও বলে যে, এখনো নতুন virus এইভাবে পৃথিবীতে এসে পৌছয়। বলা বাহুল্য, এগুলো speculation, এখনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি।
এবার বিভিন্ন সময়ে দেখতে পাওয়া meteor shower-দের নিয়ে একটু আলোচনা করা যাক।
---- আনন্দময় মুখোপাধ্যায়।

















No comments:
Post a Comment