Wednesday, October 7, 2026

Quadrantids, Lyrids, and Bootids

প্রতি বছর Happy New Year জানাতে আসে Quadrantids meteor shower. December-এর শেষভাগ থেকে January-র মাঝামাঝি অবধি এই উল্কাবৃষ্টি দেখা যায়। Peak rate হয় January 3rd / 4th নাগাদ।


Quadrantids shower from
Damghan, Iran.
Image credit: Babak Tafreshi
via National Geographic

নিকষ কালো অন্ধকারে ঘন্টায় 50 - 200 পর্যন্ত দেখা যেতে পারে। গতি 40 km per second. সপ্তর্ষিমণ্ডলের কাছে Bootes এবং Draco constellation-এর দিক থেকে আসে। (নামকরণের Quadrans Muralis constellation এখন ইতিহাস)


Quadrantids radiant point.
Image credit: Royal Astronomical Society

Leonids-এর মতো এখানেও fireball দেখা যেতে পারে।


Image credit: NASA
via CNN

Geminids-এর মতো, Quadrantids-ও ধূমকেতু থেকে নয়, 2003/EH-1 নামের একটা asteroid বা rock-comet-এর রেখে যাওয়া ধুলো দিয়ে তৈরি। এর আকার প্রায় 2-3 km, সাড়ে পাঁচ বছরে (2020 days) একবার সূর্য্যকে প্রদক্ষিণ করে।


এটা real photograph নয়, EH-1-কে
Mount Everest-এর সঙ্গে তুলনা করার জন্যে
artist's impression.
Image credit: spacereference.org

2003 সালে Arizona-র Lowell Observatory থেকে এর আবিষ্কার। Amor-class asteroids মানে যারা পৃথিবীর কাছে আসে (near-Earth objects), কিন্তু পৃথিবীর orbit cross করে না। EH-1-ও তাই, খুব কাছে এলেও পৃথিবী থেকে প্রায় 3 কোটি km দূর দিয়ে চলে যায়। তাই NASA বলে দিয়েছে, এর থেকেও আমাদের বিপদ নেই।

**********************************************

January মাসে আরো একটা minor উল্কাবর্ষণ হয়: Delta-Cancrids meteor shower. February পর্যন্ত চলে। Peak হয় 17th January নাগাদ। Cancer constellation-এর দিক থেকে আসে, ঘন্টায় খুব জোর 4 - 5 টা দেখা যেতে পারে। Origin সম্ভবতঃ একটা asteroid 2001/YB5.

**********************************************

যারা দক্ষিণ গোলার্দ্ধের (southern hemisphere) বাসিন্দা (Southern Africa, South America, Australia, New Zealand, etc., তারা early February-তে Centaurus constellation বা Southern Cross-এর কাছে আরেকটা minor shower দেখতে পারে: Alpha-Centaurids. Peak activity হয় 8th February নাগাদ, hourly 4 - 5 টা। অবশ্য occassionally fireball হতে পারে। এর parent body এখনো জানা যায়নি।

**********************************************

দক্ষিণ গোলার্দ্ধে আরেকটা minor shower দেখা যায় March মাসে: Gamma Normids meteor shower. Norma constellation-এ, peak হয় March 14th (PI DAY !!) নাগাদ। আকাশ ভালো থাকলে ঘন্টায় 5 - 6 টা। এরও parent body কোনো এক অজ্ঞাত, হারিয়ে যাওয়া comet বা asteroid.

**********************************************

March-এ Virgo (কন্যা) constellation-এ Pi-Viginids এবং Eta-Virginids minor meteor showers দেখা যায়।

**********************************************

Lyrids Meteor shower হল April মাসের প্রধান উল্কাবৃষ্টি। Peak activity (hourly 10 - 20) হয় April 21 - 22 নাগাদ। গতি প্রায় 49 km per second. এর radiant point Lyra constellation-এর Vega তারা।


Lyrids shower trails.
Image credit: gettyimages
via Dr. Shyam Balaji, King's College, UK

Lyrids-এর parent body কোনো periodic comet নয়, একটা long-period comet C/1861 G1 (Thatcher).

1861 সালে New York-এ Thatcher নিজের 4½ inch telescope দিয়ে এই comet আবিষ্কার করেন। একই সময়ে Berlin-এর Baeker সাহেবও এটি খুঁজে পান।


Radiant point of Lyrids shower.
Image credit: Astronomy.com

C/1861 G1 comet-এর revolution time প্রায় 415 years. Last আমাদের কাছে এসেছিল in 1861. Next আসবে 2280 সাল নাগাদ! তখন হয়তো মানুষ অন্যান্য গ্রহতেও থাকে। Ganymede থেকে space-bus-এ চড়ে Titan-এ picnic করতে গিয়ে পথে হলো দেখা ধূমকেতু!

আরো আশ্চর্য ব্যাপার এর orbit. Ecliptic plane-এর সঙ্গে প্রায় 80° inclination হয়ে থাকে। এসব দেখে বিজ্ঞানীরা বলেন, এটা নির্ঘাত সেই Oort Cloud থেকে এসেছিল।

Image credit: sciencythoughts.blogspot.com

**********************************************

May মাসের Eta-Aquariids নিয়ে আগেই আলোচনা হয়েছে। এবার June.

Bootids meteor shower দেখা যায় June মাসের শেষ দিকে। Bootes constellation (যার উজ্জলতম তারা Arcturus / স্বাতী)-এর দিক থেকে আসে।

Peak activity হয়  27th June নাগাদ, ঘন্টায় মাত্র দু'-একটা। অবশ্য 1998 and 2004-এ ঘন্টায় 50 - 100-গুলো দেখা গিয়েছিল। অর্থাৎ unpredictable. Speed কম, about 15 km per second.


Bootids shower radiant point.
Image credit: Hashem Alghaili
via Instagram

Bootids-এর parent body একটা short-period (প্রায় 6 years) comet: 7P/Pons-Winnecke. Size প্রায় 5 km. Next আমাদের কাছে আসবে 25th August, 2027.


Orbit of 7P/Pons-Winnecke.
Image credit: sciencythoughts.blogspot.com

7P/Pons-Winnecke হল Jupiter-family-র comet (JFC). Period less than 20 years. Kuiper belt থেকে বেড়িয়ে, বৃহষ্পতির মাধ্যাকর্ষণে এদের কক্ষপথের দফারফা হয়ে যায়! কয়েক হাজার বছরে সব কিছু হারিয়ে, asteroid হয়ে, Jupiter-এর কাছাকাছি থেকে, সূর্য্যকে প্রদক্ষিণ করে চলে। তাই এর meteor shower-ও unpredictable.


Comet 7P/Pons-Winnecke.
Image credit: Cometography.com

1819-এ France-এর Jean-Louis Pons এই ধূমকেতু আবিষ্কার করেন। গরীব ঘরের ছেলে, লেখাপড়া করার সুযোগ বেশি পায়নি। অর্থাভাবে কম বয়সেই Marseille Observatory-তে caretaker-এর কাজ পায়। তারপর ইতিহাস। উন্নতি করতে করতে Director of Florence Observatory!


Image credit: Wikipedia

সারা জীবনে মোট 36 comets আবিষ্কার করেন। ধূমকেতু আবিষ্কারের world record. ইচ্ছে আর অধ্যবসায় থাকলে মানুষ কী না করতে পারে!

*********************************************

উল্কাবর্ষণ কি শুধু রাতেই হয়? দিনের বেলা হয় না?

হয়, কিন্তু দেখা যায় না।

Arietids meteor shower দিনে হয়। Strong shower, Sunrise-এর ঠিক আগে দেখার ক্ষীণ সম্ভাবনা। June মাসে হয়, peak around 8th - 10th June.

Aries constellation-এ radiant point. Hourly rate 60 - 200. Speed প্রায় 40 km per second.


Image credit: EarthSky.org

এর patent body সম্ভবতঃ asteroid 1566 Icarus অথবা comet 96P/Machholz.

খালি চোখে দেখা না গেলেও, radio-astronomy-তে Arietids observe এবং study করা হয়। Ionized trails থেকে বেতার তরঙ্গ ছড়িয়ে পরে। In fact এটা প্রথম ধরা পরে England-এর Jodrell Bank Radio Telescope-এ, in 1947. 

তাই amateur radio operators, অর্থাৎ যাদের HAM বলে, তারা এটা ধরার চেষ্টা করে radio-receiver-এর HF বা VHF তরঙ্গে, meteor scatter technique-এর মাধ্যমে। যন্ত্রে আওয়াজ গুণে count করা হয়।


বেতারতরঙ্গে কেমন শোনা যা জানতে click করুন:


---- আনন্দময় মুখোপাধ্যায়।


No comments:

Post a Comment