Halley's comet / ধূমকেতু মোটামুটি 76 বছরে সূর্য্যকে একবার প্রদক্ষিণ করে। শেষবার এসেছিল 1986-এ, আবার আসবে 2061-এ।
1986 image of Halley's Comet by
European spacecraft Giotto
এটাই ধূমকেতুর এতো কাছের প্রথম ছবি।
Courtesy: NASA, ESA
আগে ধারণা ছিল ধূমকেতু একবার দেখা দিয়ে ফিরে যায়, আর আসে না। 18th century-র গোড়ার দিকে, পুরোনো নথিপত্র (observational records) ঘেঁটে, England-এর Edmund Halley বললেন, "না হে, এই একটা ধূমকেতু প্রায় 70–80 years অন্তর একবার করে আসে! 1531, 1607, এবং 1682 সালের comet-গুলো আলাদা নয়, একই"
প্রমাণ? Newton-এর gravitation formula থেকে গণনা করে Halley বললেন, "দেখো, 1758 সালে আবার আসবে"। তিনি অবশ্য আর দেখতে পাননি, 1742 সালে চিরতরে চলে গেলেন।
Image credit: Encyclopedia Brittanica
via Facebook
তবে ধূমকেতু দেখা দিলো; বিজ্ঞানীরা অঙ্ক কষে বললেন, ঠিক, এটাই সেটা। জানা গেল periodic comet-এর অস্তিত্ব, যারা বিরাট লম্বা উপবৃত্তাকার কক্ষপথে (highly elliptical orbit) Sun-কে প্রদক্ষিণ করে। তাই নামকরণ হলো 1P/Halley.
এবার এই comet-এর ব্যাপারে একটু জানা যাক।
ব্যাস (diameter) মাত্র 12 km.
কিন্তু ওজন সাঙ্ঘাতিক .... প্রায় 2 কোটি কোটি Kg !!
অবশ্য অনেকের ধারণা, আগে আরো বড় বা ভারী ছিল, এখন 80% weight loss হয়েছে!
প্রতি 2 days-এ একবার নিজের axis কে কেন্দ্র করে rotate করে।
Halley's comet কবে কোথায় থাকবে।
Image credit: ResearchGate
Sun-এর সবচেয়ে কাছে যখন আসে (Perihelion), তখন বুধ ও শুক্রের কক্ষপথের মাঝে পৌঁছে যায়; গতিবেগ প্রায় 70 km per second !
সবচেয়ে দূরে থাকলে Pluto-র কক্ষপথও cross করে যায়।
আবার অনেকে হিসেব কষে জানিয়েছেন, কয়েক লক্ষ বছরে Halley-র ধূমকেতু হয়তো ভেঙ্গে যাবে, বা সৌরজগতের বাইরে ছিটকে বেরিয়ে যাবে।
"ধ্রুবতারার দিক থেকে" দেখলে, মধ্যমণি সূর্য্য নিজের অক্ষকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার উল্টোদিকে ঘোরে, i.e. anticlockwise rotation of the primary body.
সব planets, minor planets, asteroids, অধিকাংশ moons সূর্য্যকে প্রদক্ষিণ করে anticlockwise. তাই এদের কক্ষপথকে বলে Prograde Orbits.
" দূরন্ত ঘূর্ণির ওই লেগেছে পাক "
Image credit: @InsaneCuriosity
Halley's comet-এর কিন্তু Retrograde Orbit, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকেই ঘোরে।
Planets যেদিকে ঘোরে,
Halley তার উল্টোদিকে ঘোরে।
Image credit: bobthealien.co.uk
আমরা বছরে দু'বার Halley's comet-র dust trail পার হই।
গোল গোল ঘুরলে,
একই রাস্তা দু'বার পেরোতে হবে বৈকি !
একবার April-May মাসে। তখন Aquarius constellation-এর দিকে উল্কাবৃষ্টি দেখা যায়; অতএব এর নাম Eta Aquariids Meteor Shower. Peak হলে এবং আকাশ ভাল থাকলে, ঘন্টায় 40 - 50-টা দেখা যেতে পারে। এগুলোর গতিবেগ প্রায় 65 km per second.
Eta Aquariids shower.
Image credit: Times Of India
আবার দেখা যায় October-এ কালপুরুষের এলাকায় .... তখন একে বলা হয় Orionids Meteor Shower. এরও গতি প্রায় 66 km per second. Peak rate কম, ঘন্টায় 10 - 20-টা। অবশ্য চাঁদ থাকলে তত ভালো দেখা যাবে না।
Orionid shower.
Image credit: National Geographic
Radiant Point বোঝার জন্যে এই দু'টো ছবি ⬇️⬇️
Please click to enlarge and view 🙏
Image credit: EarthSky.org
এরপর Geminids এবং Leonids.
---- আনন্দময় মুখোপাধ্যায়।










No comments:
Post a Comment