Tuesday, February 17, 2026

Rise and Fall of Pluto

বামন হয়ে চাঁদে হাত না হলেও, চাষা হয়ে গ্রহ খোঁজা!

1906-এ শিকাগো শহরের প্রায় 200 Km দক্ষিণ-পশ্চিমে Illinois রাজ্যের Tombaugh দম্পতির ঘরে Clyde জন্মগ্রহণ করে।

পরে Tombaugh পরিবার আরো 500 Km পশ্চিমে Kansas-এ চলে আসে। তখন ১৬ বছরের Clyde কলেজে যাবার জন্য তৈরি হচ্ছে। কিন্তু হিমঝড়ে ক্ষেতের ফসল নষ্ট হওয়ায়, college-এ পড়া হলো না!

নিজেই একদিন মাটিতে বিরাট একটা গর্ত খুঁড়ে ফেলল .... প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচার shelter বানানোর plan .... এবং সেখানেই, natural AC-তে, বসালো এক telescope!

চাষও করে, আবার আকাশও দেখে।

মঙ্গল আর বৃহষ্পতির বেশ কটা ছবি তুলে পাঠিয়ে দিলো Arizona-র Lowell Observatory-তে। ব্যাস্ ... কাজ পেয়ে গেলো ... 1929-এ i.e. ২৩ বছর বয়সে ... 16 years কাজ করে অবসর in 1945.

এবার একটু flashback করা যাক।

Uranus আর Neptune তো আগেই আবিষ্কার হয়ে গেছে। কিন্তু এদের ভর (mass) গণনায় অল্প ভুল ছিল। তাই Newtonian mechanics এই দুই গ্রহের যে position predict করেছিল, actual telescopic observation-এর সঙ্গে তা মিলছিল না।

ফলে অনেকেরই ধারণা হলো Neptune-এর orbit-এর বাইরে আরো ভারি কোনো গ্রহ অনাবিষ্কৃত থেকে গেছে।

গণিতজ্ঞ Percival Lowell এই trans-Neptunian বস্তুর সম্ভাব্য ভর, সূর্য্য থেকে দূরত্ব, এবং অবস্থান (orbital position) calculate করেন।

একা নয়।

সেই human computor-দের মনে আছে? Pickering সাহেব যাদের নিয়ে Harvard College Observatory-তে কাজ করতেন? পরে কোনো সময়ে এঁদের নিয়ে আলোচনা করা যাবে।

যাই হোক, তাদেরই মতো একজন Elizabeth Williams-কে Planet-X খোঁজার দলের নেত্রী করলেন।

Lowell নিজের অর্থ ও প্রতিপত্তি খাটিয়ে, শহরের আলো থেকে অনেক দূরে, Arizona-র Flagstaff-এ, প্রায় 2 Km উচ্চতায় স্থাপন করলেন astronomical observatory .... পরে সেটা ওনার নামেই হলো Lowell Observatory.

Planet-X তো খুঁজবো। কিন্তু কী দিয়ে?

বহুদূরের object ... telescope দিয়ে বড় করে দেখা যাবে না।

তাই Astrograph বসালেন।

ব্যাপারটা কিছুই না, একটা 13 inch telescope-এর সঙ্গে camera জুড়ে দিলেন।

এই astrograph দিয়েই তরুণ তুর্কি Clyde পটাপট ছবি তুলতে লাগলো ... এবং Blink Comparator বলে আরো একটা যন্ত্রের সাহায্যে দুটো ছবি rapidly alternate করে মিলিয়ে দেখলো।

সুদূরের তারা-রা দুটো ছবির frame-এই একই position-এ থাকবে। কিন্তু কাছের বস্তু, অর্থাৎ সৌরজগতের object-এর position-এর পার্থক্য হবে ... কারন পৃথিবী থেকে দেখলে, তারাদের তুলনায় এদের angular velocity বেশি।

ফলে astrograph-এ asteroid, comet, minor planets, distant solar system objects, ইত্যাদীর ছবি ... blink comparator দিয়ে দেখলে মনে হবে ... এদিক ওদিক নড়ছে, "স্থির" তারাদের প্রেক্ষাপটে।

1929-এ astrograph use করা শুরু করে, পরের বছরই ফল পেলো Clyde.

January মাসের ছবিগুলো compare করতে গিয়ে দেখলো, Lowell-এর predicted position-এ রয়েছে একটি বস্তু ... ভর মিললো না, কিন্তু হিসেব করে দেখা গেল এই নবাবিষ্কৃত trans-Neptunian object-টা সূর্য্যকে একবার প্রদক্ষিণ করে 250 years-এ।

সূর্য্য থেকে অনেক দূরে, অন্ধকার জগতের এই গ্রহের নামকরণ হলো Greek god of the underworld-এর নামে ...

... 1930 18th February আবিষ্কার হলো Pluto, our 9th planet.

Earth-এর তুলনায় Pluto-র হিসেবটা একটু দেখে নেওয়া যাক:
• ভর ১/৫০০
• আয়তন ১/১৫০
• ব্যাস ১/৫
• মাধ্যাকর্ষণ ১/২০
• সূর্য্য থেকে দূরত্ব ৪০ গুণ
• দিন ৬ গুণ
• বছর ২৫০ গুণ
• গতি ১/৫
• বায়ুচাপ ১/৭০

• Surface temperature - Minus 240°C !!!
• Atmosphere-এ 99% Nitrogen

ছোট্ট হলে কি হবে, Pluto-র পাঁচটা চাঁদ আছে!

সবচেয়ে বড় Charon ... 600 Km ... 20000 Km দূরে থেকে প্রায় ৬ দিনে একবার Pluto-কে প্রদক্ষিণ করে।

Nix, Hydra, Kerberos, আর Styx ... 20-50 Km ব্যাস, 40-60 হাজার Km দূরে, ৩-৫ সপ্তায় একবার Pluto-কে প্রদক্ষিণ করে।

পৃথিবীতে সূর্য্যের আলো পৌঁছোতে লাগে 8½ minutes.
আর Pluto-তে? ... 5½ hours !!
কত দূর!

কিন্তু এই দূরত্ব পাড়ি দিয়ে, New Horizons spacecraft 2015 সালে Pluto-র পাশ দিয়ে উড়ে যায়।
তখন কিছু ছবি পাঠায়, যাতে আমরা এর surface আরো বিশদে দেখতে পারি।

কিন্তু মানুষ, থুরি Pluto ভাবে এক, আর হয় আরেক!

Pluto আবিষ্কারের পরের কয়েক দশকে জানা গেলো, এই ন'টা গ্রহ ছাড়াও, আরো অনেক ছোটোখাটো solar system objects আছে।

Asteroid belt তো আছেই।
Minor planets-দের অস্তিত্ব জানা গেছে।
তদুপরি Neptune-এর কক্ষপথের বাইরে, solar system-এর plane-এ, 30-50 AU দূরত্বে, গাদাগাদা small objects আবিষ্কার হলো ... এই যায়গার নাম দেওয়া হলো Kuiper Belt.

বোঝা গেল, ওই অঞ্চল থেকেই comets-রা আসে।

এবার সমস্যা হলো, কাদের গ্রহ বলবো, আর কাদের নয়! অর্থাৎ, what is a Planet?

"In the dynamicist definition adopted by the International Astronomical Union (IAU), a planet is a non-stellar body that is massive enough to be rounded by its own gravity, that directly orbits a star, and that has cleared its orbital zone of competing objects" ... Wikipedia

অর্থাৎ, সূর্য্য বা কোনো তারাকে প্রদক্ষিণ করছে, এমন গোল বস্তু, যে নিজের জোরে নিজের এলাকা পরিষ্কার করেছে ... অন্য বস্তুদের:
• হয় টেনে আছড়ে ভেঙ্গে ফেলেছে (craters on planets)
• অথবা ভাঙ্গা টুকরোগুলোকে নিজের ধারে ঘোরাচ্ছে
    ▪︎ আলাদা করে (rings of Saturn etc.), অথবা,
    ▪︎ সংগঠিত করে (moons or moonlets)
• কিংবা টেনে, দূরে ছুঁড়ে দিয়েছে!

এইসব ভেবে 2006-এ IAU বললো "না বাপু, Pluto-কে আর গ্রহ বলা যাবে না; এখন থেকে Pluto is a dwarf planet i.e. বামন গ্রহ, এবং Kuiper Belt-এর বৃহত্তম সদস্য"।

অনেকের আপত্তি ছিলো, আছে।

আমার তো 18th February এলেই Pluto-র জন্যে মন খারাপ করে।
আপনাদের?


--- আনন্দময় মুখোপাধ্যায়

Tuesday, February 10, 2026

Year: Revolution of the Earth

কয়েক মাসের সময়কালে তিনটে ঘটনা একই সঙ্গে ঘটে; এবং নিয়মিত ঘটে চলে।

Changing background of stars:

• যে তারাগুলো দেখা যাচ্ছে, দিন দিন সেগুলো পশ্চিমদিকে সরতে থাকে, তারপর আর দেখা যায় না; অন্য তারারা পূর্ব্বদিকে দেখা দেয়। বেশ কয়েক মাস পর, নতুন তারাগুলো আর দেখা যায় না, আগেরগুলো ফিরে আসে।

North-South movement of Sun:

• সূর্য্য উত্তর দিকে সরতে থাকে; maximum গিয়ে, আবার দক্ষিণ দিকে যেতে শুরু করে; সেদিকেও maximum গিয়ে আবার উত্তরের পথ ধরে। অর্থাৎ উত্তরায়ন, দক্ষিণায়ন।

Change of seasons:

• ঋতু পরিবর্তন হয়; শীত, গ্রীষ্ম, বর্ষা, আবার শীত।

তিন ধরণের ঘটনার ছবি পাশাপাশি রাখলে, বুঝতে সুবিধে হবে:

January

 


April




July

 




October

 



Next January

 



চক্রাকার ক্রমে ঘটে চলা (cyclical occurance) এই তিনটে ঘটনারই সময়কাল (time period) দেখা গেল প্রায় 12-13 months. এই সময়কালের নামকরণ হলো বৎসর/বছর/সম্বৎসর (Year)

ঘটনাত্রয়ের ব্যাখ্যা দেবার জন্যে দু'টো assumptions করা হলো, অর্থাৎ, ধরে নেওয়া হলো যে:

• পৃথিবী সূর্য্যকে কেন্দ্র করে ঘুরছে।

  (Revolution of Earth around the Sun)

• পৃথিবীর অক্ষরেখা তার কক্ষতলের ওপর একটু হেলে আছে।

  (Axial Tilt on Orbital Plane)

আর কোনো explanation কি থাকতে পারে? চেষ্টা হয়েছে।

Geocentric theory .... Sun, stars পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। কে ঘোরাচ্ছে? অজ্ঞাত কোন দেবতা! হতেই পারে। কিন্তু theory সঠিক হলে prediction মিলবে।

মিললো না; তাই ধোপে টিকলো না।

Heliocentric model-ই accepted হলো। তার ওপর অবশ্য বেশ কিছু modification করা হলো।

আরো পরে "অকাট্য" প্রমাণ পাওয়া গেল।

Coriolis force যেমন indirect হলেও পৃথিবীর rotation-এর অকাট্য প্রমাণ, তেমনই, 1838 সালে Germany-র Friedrich Bessel observation করে প্রমাণ করে দিল, পৃথিবী সূর্য্যকে প্রদক্ষিণ করে।

বিত্তবান পরিবারে জন্ম; কিন্তু Latin ভাষা অসহ্য লাগত বলে 14 years বয়সে school ছেড়ে, এক জাহাজ ব্যবসায়ীর কাছে চাকরি নিল। মানে বখে গেল!





কিন্তু অঙ্ক ভালবাসত; অচিরেই celestial navigation শিখতে ব্যস্ত হয়ে পড়লো। সেখান থেকে Astronomy. আরো চমক আছে!

Bessel-এর ওপর নজর পড়লো চিকিৎসক-জ্যোতির্বিজ্ঞানী Heinrich Olbers-এর। Olbers একে এক private observatory-তে কাজ করার সুযোগ করে দিল।

Bessel কয়েক বছরেই কয়েক হাজার তারার accurate position লিপিবদ্ধ করে এমনই কাজ দেখালো, যে Prussia-র রাজা তাকে Königsberg Observatory-র director করে দিল, মাত্র 25 years বয়সে!

আকাশে তারাদের সঠিক অবস্থান observe and measure করে document করাকে বলে Astrometry.

তারপর একের পর এক অঙ্কের জটিল সমীকরণ, এবং, আকাশ মাপা; Mathematician and Astronomer; পদক আর উদাধির ছড়াছড়ি।

দীর্ঘ কয়েক বছরের astrometric data analysis করে দেখালেন, বছরের বিভিন্ন সময়ে, একটু একটু করে, stars-দের position-এ সুক্ষ্ম পরিবর্তন ঘটছে; আবার এক বছর পর আগের position-এ চলে আসছে। প্রতি বছর এমন ঘটছে।

একটা comparison করা যাক।

বৃষ্টি পড়ছে। হাওয়া চলছে না। বৃষ্টির ফোঁটাগুলো directly ওপর থেকে নিচে পড়বে।

কিন্তু যদি হাঁটতে শুরু করি? যেদিকে হাঁটবো, মনে হবে বৃষ্টির ফোঁটাগুলো সেদিক থেকেই নিচে পড়ছে। সেই কারণে বৃষ্টিতে হাঁটার সময়ে ছাতা বেঁকিয়ে ধরতে হয়, তাই না?

তাহলে কি বলতে পারি, হাওয়া না থাকলেও যদি বৃষ্টি একটা angle থেকে পড়ে, তার মানে আমরা হাঁটছি?

একে বলে ধূম্রাগ্নি ন্যায়: ধোঁয়া আছে মানে আগুন আছে।

এই logic-ই কাজে লাগালো Dr. Bessel. আকাশে তো আর হাওয়া নেই, তাই বছরভর তারার আলো দিক পরিবর্তন করছে মানেই পৃথিবী চলমান; সূর্য্যের ধারে ঘুরছে।

"যাহা সত্য তাহা সরল; সত্য জটিল হয় মানুষের অজ্ঞতার জন্যই "

বিজ্ঞানের মজা এখানেই। অনেক জটিল তত্ত্ব দৈনন্দিন উদাহরণের সাহায্যে সহজেই বোঝা যায়।

Bessel কিন্তু এখানেই থামলো না। Data থেকে তারাদের দূরত্ব মাপার এক অভিনব পদ্ধতি বার করলো।

Distance from stellar parallax:

পৃথিবীর চলার কারণে তারাদের আলোর দিক পরিবর্তন হচ্ছে বটে, কিন্তু দূরের তারাদের তুলনায় কাছের তারাদের এই পরিবর্তন বেশি হচ্ছে। এটার কারণ parallax। আবার একটা common example নিয়ে ব্যাপারটা বোঝা যাক।

চলন্ত train-এ থাকলে মনে হয় বাইরে সবকিছু যেন উল্টোদিকে যাচ্ছে। একটু খেয়াল করলে দেখা যায়, দূরের গাছগুলো কম বা আস্তে যাচ্ছে, আর কাছেরগুলো বেশি বা তাড়াতাড়ি ছুটছে। ফলে, দূরের গাছের তুলনায় কাছের গাছ যেন স্থান পরিবর্তন করছে।

নিজের স্থান পরিবর্তনের কারণে, দূরের বস্তুর সাপেক্ষে কাছের বস্তু  যেন বেশি সরে যায়।  যত কাছে, তত বেশি সরে। একেই বলে parallax.

সূর্য্যের ধারে পৃথিবীর গোলাকার কক্ষপথের ব্যাস প্রায় তিরিশ কোটি km (~ 2 AU)। এই স্থান পরিবর্তনের কারণেই stellar parallax দেখা যায়। Bessel তারাদের এই আপাত-সরণ ব্যবহার করেই তাদের দূরত্ব মাপার পথ দেখালো।

"কত কথা হলো বলা "!

এবার বছরের মাপজোখ করতে হবে তো?


--- আনন্দময় মুখোপাধ্যায়











Monday, February 9, 2026

Lunar Months

দৈনন্দন কাজের জন্যে Day বেশ সুবিধেজনক time period. কিন্তু বেশ কয়েকদিনের হিসেব করতে হলে আরো বড় time period দরকার। অতএব Month.

দু'ভাবে করা যায়:

• Solar month (সৌর-মাস)

• Lunar month (চান্দ্র-মাস)

আজ আমরা চান্দ্র-মাস নিয়েই আলোচনা করবো।

চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। কে দেখেছে?

কেউ দেখেনি, বিজ্ঞান জানিয়েছে।

পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ এক পাক ঘুরে এলে আমরা বলি, এক মাস হলো। One revolution of the Moon around the Earth constitutes one Month.

কিন্তু কী করে বুঝবো ঠিক এক পাক ঘুরেছে, কম বা বেশি নয়। Day বোঝার সময়ে দেখা গিয়েছিল, fixed reference points নিতে হয়। এখানেও তাই করবো।

— — — — — — — — — — — — — — — — — —

প্রথমে নেবো Sun-কে। কারণ practically মাপা সহজ।

পূর্ণিমা থেকে পূর্ণিমা, বা, অমাবস্যা থেকে অমাবস্যা, হলো Synodic Month.

1 Synodic Month = 29.5 days

কী করে গুণবো?

পূর্ণামার চাঁদ দেখতে পেলেই কাগজে একটা ছোট circle আঁকবো। তারপর যতবার sunrise হবে, একটা করে ছোট line টানবো। অনেকটা এরকম 👇

🌕 | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | 🌕

পরের পূর্ণিমাতে আবার ছোট circle. যতগুলো line হলো, এক মাসে তত দিন।

এত সহজ? আগে করিনি কেন!

পূর্ণিমা বা অমাবস্যায়, Sun, Earth, and Moon মোটামুটি একটা line-এ থাকে। Exact straight line-এ থাকে না, থাকলে solar / lunar eclipse হতো।

🌞 — 🌍 — 🌕

কিন্তু এই 28-29 days-এ Earth কি চুপচাপ বসে আছে? অবশ্যই নয়! নিজের কক্ষপথে বেশ খানিকটা এগিয়ে গেছে। তাই চাঁদকেও এক পাক ঘুরে, আরো কিছুটা এগিয়ে, তারপর Sun-Earth line-এ আসতে হয়েছে, তাই না?

তার মানে, synodic month চাঁদের একটা complete revolution-এর থেকে বেশি সময় নিয়েছে।

— — — — — — — — — — — — — — — — — —

Exactly one revolution কী করে পাবো? Stars-দের কে reference points করবো। তারারা এতো দূরে যে, ওরা চলছে বলে বোঝাই যায় না, তাই "fixed stars" বলে।

ধরা যাক কোনো এক রাতে, একটা কোনো তারা পৃথিবী আর চাঁদের সঙ্গে একই সরলরেখায় রয়েছে। অর্থাৎ একটা Earth-Moon-Star line তৈরি হয়েছে।

🌍 — 🌒 — 🌠

এবার দিন গুণতে শুরু করবো।

চাঁদ ঘুরে এসে যখন আবার ওই line-এ আসবে, তখন একটা complete revolution হলো। এটাকে বলে Sidereal Month.

1 Sidereal Month = 27.3 days

আরো প্রায় দু'দিন পর, চাঁদ সেই Sun-Earth line-এ আসবে, পূর্ণ হবে synodic month. তাই এই ব্যবধান।

Sun, stars হলো। আর কাকে নেওয়া যায়?

— — — — — — — — — — — — — — — — — —

কেন, সেই First Point of Aries-কে?

অর্থাৎ Earth-Moon-♈︎ line তৈরি হবে।

🌍 — 🌒 — ♈︎ 

♈︎ হচ্ছে গিয়ে First Point of Aries-র symbol. Aries মানে ভেড়া। তাহলে আগেকার মানুষও emoji ব্যবহার করতো!

চাঁদের apparent position ♈︎ থেকে ♈︎ পর্যন্ত পোঁছতে যে মাস পাওয়া গেল, তাকে বলা হলো Tropical Month.

1 Tropical Month = 27.3 days

একই মনে হলেও, backward/westward precession of the equinoxes হয় বলে, চাঁদ একটু আগেই ♈︎-তে পৌঁছে যায়। তাই sidereal month-এর তুলনায় tropical month প্রায় 7 seconds কম।

তাহলে তিন রকম lunar month জানা গেল। আরো আছে।

— — — — — — — — — — — — — — — — — —

এবার নেওয়া যাক সেই Perigee বা Apogee কে। Fixed points না হলেও, খুব ধীরে চলে, তাই নেওয়াই যায়।

Perigee থেকে Perigee (বা Apogee থেকে Apogee) যেতে সময়কাল হলো Anomalistic Month.

1 Anomalistic Month = 27.5 days

Sidereal month-এর তুলনায় একটু বেশি। কারণ হলো forward/eastward precession of Perigee/Apogee. একটা complete revolution করে, একটু এগিয়ে, তবে Perigee/Apogee-র নাগাল পায়।

চার জনা হলো; রইলো বাকি এক।

— — — — — — — — — — — — — — — — — —

সেই যে Lunar Nodes ছিলো? রাহু আর কেতু? তাদের যে কোনো একটা নিলেই হবে।

নাম দিয়েছে Draconic বা Nodal Month. Line-টা হবে এই রকম:

🌍 — 🌒 — Node

1 Nodal Month = 27.2 days

এটা sidereal month-এর তুলনায় কম, কারণ ascending and descending nodes ক্রমেই পিছিয়ে যাচ্ছে; backward/westward precession of রাহু and কেতু। Complete revolution হবার আগেই চাঁদ এদের ধরে নিচ্ছে।

— — — — — — — — — — — — — — — — — —

এবার summarize করা যাক:

Month               Reference                  Duration

Synodic            Sun                                    29.5

Sidereal           Stars                          27.3

Tropical           1st point of Aries    27.3

Anomalistic    Perigee/Apogee         27.5

Nodal               রাহু / কেতু                27.2

এই গেল চান্দ্রমাসের গল্প। দিন, মাস কাবার করে, আমরা তাহলে বছরের দিকে এগোই?


--- আনন্দময় মুখোপাধ্যায়

Day: Solar, Stellar, and Sidereal

দিন-রাত হয় কারণ পৃথিবী নিজের অক্ষে গোল গোল ঘুরছে।

ধ্রবতারার দিক থেকে দেখলে, ঘড়ির কাঁটার উল্টোদিকে ঘুড়ছে। ভূপৃষ্ঠে দাঁড়ালে পশ্চিম থেকে পূর্ব্বদিকে।

কে দেখেছে?

দেখতে হলে পৃথিবী থেকে অনেক দূরে গিয়ে স্থির থাকতে হবে। তবেই direct প্রমাণ পাওয়া যাবে। এখনো কেউ তেমন করতে পারেনি। অতএব কেউ দেখেনি।

But we know for sure that the Earth is rotating around its axis. How do we know?

কয়েকটা indirect প্রমাণ আছে:

• যদি assume করি, অর্থাৎ ধরে নিই যে, পৃথিবী ঘুরছে, তাহলে আকাশের মহাজাগতিক বস্তুগুলোর daily movements সহজেই explain করা যাবে। পোষাকি ভাষায় একে বলে abductive reasoning. Sherlock Holmes এটা প্রায়ই ব্যবহার করতেন।

• Telescope দিয়ে দেখা যায় সূর্য্য এবং অন্য গ্রহগুলোও ঘুরছে। তাই আমরাও ঘুরছি। অর্থাৎ generalization থেকে specific ব্যাপারে আসা; এটা হলো deductive reasoning.

• Coriolis force .... এটাই অকাট্য প্রমাণ বলা হয়। দেখা যাক ব্যাপারটা কী।

Merry-go-round সবাই চড়েছি। যখন ঘুরতে শুরু করে, মনে হয় কেউ যেন বাইরের দিকে ঠেলছে, তাই না? যারা বাইরে দাঁড়িয়ে থাকে, তারা বুঝতে পারে না, কিন্তু ঘোরার সময়ে বেশ বোঝা যায়।

ঠিক এমনই ঘটে bus / car যখন turn নেয়।

কে ঠেলে? কেউ না। এই ভুতুড়ে force-কে বলে centrifugal force. Rotating system-এ পাওয়া যায়।

এমনই আরেকটা pseudo-force আছে।

Nicco Park-এ একটা ride আছে: Tea-Cup ride. একটা বড় গোলাকার চাকতি। তার ওপর কয়েকটা বাক্স আটকানো আছে। বাক্সগুলোতে চারজন বসতে পারে। চাকতিটা ঘুরতে থাকে। যদি কেউ একটা আসন ছেড়ে অন্য যায়গায় বসতে যায়, মনে হবে কেউ যেন ঠেলে সরিয়ে দিচ্ছে। বসে থাকলে মনে হবে না, চলতে গেলেই টের পাওয়া যায়।

এটা কিন্তু ঝাঁকুনির জন্যে হয় না। কোনো rotating system smoothly ঘুরলেও, ভেতরে চলতে গেলেই ঠেলা খেতে হয়। এই আজব কাণ্ডকে বলে Coriolis effect.

খেয়াল করলে দেখা যায় পৃথিবীর উত্তর গোলার্দ্ধে (north hemisphere), যে cyclones বা ocean-currents হয়, সেগুলো clockwise ঘোরে; দক্ষিণ গোলার্দ্ধে (south hemisphere) anticlockwise. এর কারণও Coriolis force.

তাহলে এরাও কি rotating system-এ রয়েছে? আঁজ্ঞে হ্যাঁ। পৃথিবী!

তাই Coriolis force পৃথিবীর ঘোরার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ।

আবার ফেরা যাক দিন-যাপনের গল্পে। এক দিন মানে পৃথিবী এক বার ঘুরলো।

কী করে বুঝবো পৃথিবী কখন exactly এক পাক ঘুরলো? তার জন্যে দরকার fixed reference points. আকাশে সবাই তো ছুটছে, তাহলে fixed কে? যেগুলোর movements চট করে ধরা যায় না। যেমন Sun and stars.

Sun-কে reference ধরে নেওয়া সহজ। আগেই দেখেছি, sunrise to sunrise, বা, sunset to sunset মানেই, with respect to Sun, পৃথিবীর একটা rotation complete হয়েছে।

বর্তমানে Sun-এর highest altitude (i.e. altitude at the Meridian অর্থাৎ সূর্য্য যখন মধ্যগগনে) থেকে হিসেব করা শুরু হয়। এই মুহূর্তটাকে বলে Local Noon. সেই অনুসারে স্থানীয় সৌর-সময় কে বলে Local Solar Time.

(Meridian, বা মধ্যরেখা, আকাশে একটা কাল্পনিক line, উত্তর থেকে দক্ষিণে চলে গেছে, আকাশকে দু'ভাগ করে, eastern sky and western sky. কোনো কিছু মধ্যগগনে থাকা মানে সেটা Meridian-এ আছে। Obviously, প্রত্যেক যায়গার Meridian আলাদা)

একেক যায়গায় একেক সময় Local Noon হয়। আমাদের দেশে যে সময়টা আমরা ব্যবহার করি, Indian Standard Time (IST), সেটা উত্তর প্রদেশের মির্জাপুরের local noon-কে দুপুর বারোটা (12:00 IST) ধরে হিসেব করা হয়।

কলকাতা (88.5°E)  মির্জাপুরের (82.5°E) পূর্ব্বে, তাই কলকাতায় local noon হয় আগে, 11:50 AM IST নাগাদ। মুম্বাই পশ্চিমে, তাই পরে, 12:52 PM IST.

একটা local noon থেকে পরের local noon পর্যন্ত সময়কাল হলো Solar Day.

1 Solar Day = ~ 24 hours

                     = ~ 86,400 seconds

Solar day-র সময়টা বছরের বিভিন্ন সময়ে কম-বেশি হয়; সে বিষয়ে পরে একদিন বিস্তারিত আলোচনা করা যাবে।

পৃথিবীর rotation period মাপার আরেকটা উপায় হলো stars-দের reference point ধরে নেওয়া।

মনে করা যাক কোনো একটা তারা ঠিক মাঝ-আকাশে (at the Meridian) রয়েছে। সেটা ক্রমশঃ পশ্চিম দিকে সরবে, ডুববে, আবার পূর্ব্বদিকে উঠবে, তারপর আবার মাঝ-আকাশে, মানে আগের যায়গায়, পৌঁছবে। এই time period হলো Stellar Day.

1 Stellar Day = 23 hr 56 min 4.0989 sec

                        = 86,164.0989 seconds.

Solar Day-র তুলনায় প্রায় 4 minutes কম। কেন?

কারণ তারাদের সাপেক্ষে full rotation হবার সময়ে পৃথিবী নিজের কক্ষপথে (Earth's Orbit around the Sun) সামান্য এগিয়ে গেছে। তাই সূর্য্যকে একই যায়গায় দেখতে আরেকটু ঘুরতে হবে।

Earth-এর rotation period প্রায় constant বলা যায়; তাই এই stellar day অত্যন্ত accurate সময় দেয়।

আরেকটা আছে Sidereal Day. এটাই বেশি প্রচলিত।

পৃথিবীর মতো আকাশেও Latitude, Longitude আছে, যথাক্রমে Declination and Right Ascension (RA). আমাদের Greenwich দিয়ে 0° longitide pass করে।

আকাশের Greenwich-কে বলে First Point of Aries. সেখান দিয়ে RA 0 hour pass করে। এ বিষয়ে পরে গল্প করা যাবে নাহয়।

যখন First Point of Aries আমাদের ঠিক ওপরে (Meridian-এ) থাকে, তখন আমাদের LST 0 hour, বা, 24 hour. যখন RA 12 hour Meridian-এ থাকে, তখন সে যায়গার Local Sidereal Noon.

এভাবে তারাদের হিসেবে সময়কে বলা হয় Local Sidereal Time (LST). বলা বাহুল্য, পৃথিবীতে একেক যায়গায় LST একেক রকম।

First point of Aries-এর সাপেক্ষে পৃথিবী এক পাক ঘুরলে, তাকে বলে Sidereal Day.

1 Sidereal Day = 23 hr 56 min 4.0905 sec

                           = 86,164.0905 seconds

Stellar Day-র তুলনায় Sidereal Day প্রায় 0.0084 second (8.4 millisecond) কম। কেন?

কারণ precession of the equinoxes. First Point of Aries ক্রমেই পশ্চিমদিকে সরে যাচ্ছে। তাই ঘোরার সময়ে এক পাক শেষ করার আগেই First Point of Aries-এ পৌঁছে যাচ্ছি।

যাই হোক, আমরা তাহলে সময় মাপতে গিয়ে তিন রকম Day পেলুম:

• Solar Day ... Local Noon ... Local Solar Time

• Stellar Day

• Sidereal Day .... Local Sidereal time (LST)

এরপর ...... Month.


---- আনন্দময় মুখোপাধ্যায়

Sunday, February 8, 2026

Concept of Time and Time-Period

What is time?

"প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা " !!!

Fourth dimension, continuity, mental construct, progress of events, framework of sequences, etc.

কিন্তু মন মানে না। কাল নিয়ে ভাবলে সব যেন গুলিয়ে যায়। তাই আমরা time নিয়ে নয়, time period বা সময় নিয়ে আলোচনা করবো। কারণ এটা মাপা যায়।

সময় কালের মাপকাঠি।

Anything that can be measured is a physical quatity. সুতরাং সময় বা time period is a physical quantity.

তা তো হলো, কিন্তু মাপবো কী করে?

Movements দিয়ে।

কোনো বস্তু যদি নিয়মিত নড়াচড়া করে, বা, কোনো ঘটনা যদি regularly ঘটে, তাকেই আমরা মানদণ্ডের scale হিসেবে ব্যবহার করবো।

নিয়মিত ঘটার জন্যে বল/force দরকার। কোত্থেকে আসবে?

• Gravity

• Mechanical

• Chemical / Electrical

• Quantum effects

এই ছিল মনে! শেষে কিনা quantum?

আরে বাবা না, বলতে চাইছি atomic clock. ব্যস্। GPS, Satellites, Cyclotron, ইত্যাদীতে কাজে লাগে। Extremely precise, but highly expensive.

Chemical/electrical বলতে battery-operated ঘড়ি, যেগুলো maximum use করা হয়। Quartz watch-এও battery লাগে। সময়ে সময়ে charge করতে হয়।

Mechanical যথা spring-দেওয়া clock/watch. নিয়মিত দম দিতে হয়, না হলেই slow / fast হয়ে যাবে। কার অতো সময় আছে!

Pendulum ঘড়ি, জলঘড়ি, বালিঘড়ি, এসব তো সেই gravity দিয়েই চলে। Accuracy, portability, maintainence, প্রমুখ সমস্যাবহুল। তাই এখন antique; museum বা ঘর সাজানো তেই শেষ।

কিন্তু আকাশ গেল কোথায় !!

আছে আছে। আরে আকাশই তো gravity-র খেলার মাঠ।নিয়ম-অনিয়মের খেলা তো ওখানেই। আমরা আকাশের নিয়মিত ঘটনা দিয়েই সময়কাল মাপবো।

রোজ সকলে সূর্য্য ওঠে, আকাশপথে পূর্ব্ব থেকে পশ্চিম দিকে গিয়ে, বিকেলে অস্ত যায়। এটা একটা নিয়মিত ঘটনা। এর থেকে এলো দিন বা দিবস (Day), আকাশের সবচেয়ে ছোট time-period.

এক দিন (দিন-রাত মিলিয়ে) মানে সূর্য্যোদয় থেকে সূর্য্যোদয় (e.g. India), কিংবা, সূর্য্যাস্ত থেকে সূর্য্যাস্ত (e.g. Rome), অথবা, সূর্য্যের মাঝ-আকাশে (maximum elevation) পৌঁছনো থেকে আবার সেখানে পৌঁছনো (e.g. IST, GMT, etc.)।

সূর্য্যের আলো কোন দিক থেকে আসছে জানা যায় সূর্য্য-ঘড়ির মাধ্যমে। Sun-dial বা Sun-clock. সেখান থেকে পাওয়া যায় ঘন্টা (Hour)। এগুলো বাড়িতে বা school / college-এ তৈরি করা যায়। পরে একদিন এর সচিত্র বর্ণনা করা যাবে।

এবার Day-এর থেকে বড় time-period দরকার।

অতএব চাঁদ। চাঁদের কলা পরিবর্তন সবাই দেখি। নিয়মিতই হয়। সেটাও কাজে লাগানো যাক।

পূর্ণিমা থেকে পূর্ণিমা, অথবা, অমাবস্যা থেকে অমাবস্যা, এই সময়কাল কে বলা হলো মাস / Month.

তাহলে আগে Day নিয়ে আলোচনা করবো, তারপর Month নিয়ে। বছরের ব্যাপারটা পরে একদিন দেখব নাহয়।


--- আনন্দময় মুখোপাধ্যায়

Movements of the Moon

এর আগে আমরা জেনেছি, চাঁদ নিজের অক্ষে ঘোরে, আবার পৃথিবীকে কেন্দ্র করেও ঘোরে। এই দুই ঘোরা একই দিকে (anticlockwise if seen from Polaris), এবং, একই গতিতে। ফলে পৃথিবী থেকে চাঁদের একটা দিকই শুধু দেখা যায়। এইদিকটাকে বলে Near side of the Moon. যে দিকটা দেখা যায় না, সেটা হলো Far side of the Moon.

এছাড়াও চাঁদের গতিপথে আরো কারুকার্য আছে।

পৃথিবীর ধারে চাঁদের গতিপথকে বলে Lunar Orbit. গ্রহদের মতো এটাও উপবৃত্তাকার (elliptical).

Circle-এ একটা centre থাকে, যেখান থেকে circle-এর যে কোনো point-এর distance same.

Ellipse-এর ভেতর দু'টো focus বা focal point থাকে। গ্রহদের ক্ষেত্রে একটা focal point-এ Sun বসে আছে। তেমনই, Elliptical Lunar orbit-এর একটা focal point-এ আছে পৃথিবী।

তাহলে, চাঁদের গতিপথে, পৃথিবীর সঙ্গে দূরত্ব এক থাকবে না, vary করবে। দূরত্ব যেখানে সবচেয়ে কম, সেটাকে বলে Perigee (প্রায় সাড়ে তিন লক্ষ km), আর সবচেয়ে বেশি হলো Apogee (প্রায় চার লক্ষ km). গড় দূরত্ব তিন লক্ষ আশি হাজার km.

(সংখ্যাগুলো approximate রাখছি, যাতে মনে রাখতে সুবিধে হয়)

এবার শুরু হলো ঝামেলা! Apogee বা Perigee কিন্তু orbit-এর কোনো fixed point-এ নেই। এগুলোও anticlockwise ধীরে ধীরে কক্ষপথ এগোতে থাকে। একে বলে Forward Precession of the Apsides.

অর্থাৎ, যদি একটা straight line দিয়ে এদের জুড়ে দিই, এই line-টা anticlockwise ঘুরবে, প্রায় ন'বছরে এক পাক।

ধরা যাক চাঁদ এখন Perigee-তে আছে। পৃথিবীর ধারে একপাক ঘুরে আবার যখন একই যায়গায় ফিরে আসবে, ততদিনে কিন্তু Perigee point-টা একটু এগিয়ে গেছে। তাই আগের যায়গায় Perigee হবে না, চাঁদকে আরেকটু এগিয়ে Perigee-তে পৌঁছতে হবে।

বলা বাহুল্য, Perigee-তে চাঁদকে একটু বড় দেখাবে, Apogee-তে অপেক্ষাকৃত ছোট। পূর্ণিমা যদি Perigee-তে, বা Perigee-র কাছাকাছি হয়, তাহলে বেশ বড়সড় একটা full moon দেখা যাবে; একেই বলে Supermoon. Apogee-র কাছে পূর্ণিমা হলে বলে Micromoon.

এবার lunar orbit-এর আরেকটা ভজঘট ব্যাপার দেখা যাক।

পৃথিবী সূর্য্যের ধারে ঘুরছে যে কক্ষপথে (Earth's orbit around the Sun), সেই "তল"কে বলা হয় plane of Earths's orbit বা Ecliptic Plane. অবশ্যই Sun and Earth এই plane-এই আছে।

অনুরূপভাবে, plane of Moon's orbit-এ Earth and Moon আছে।

এই দুই plane কিন্তু একই "তল"-এ নেই, অর্থাৎ they are not coplaner. গোদা বাংলায়, এই plane দুটো একে অপরকে একটা angle-এ intersect করেছে। এই কোণ প্রায় 5°.

Lunar orbit-এর যে দু'টো point Earth-এর orbit-এ (অর্থাৎ ecliptic plane-এ) রয়েছে, তাদের বলে Lunar Nodes. তার মানে, চাঁদ কখনো ecliptic plane-এর উত্তর দিকে থাকে, কখনো বা দক্ষিণ দিকে। Lunar Nodes-এ চাঁদ ecliptic plane-এই থাকে।

যে lunar node-এ চাঁদ দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, তাকে বলে Ascending Node বা রাহু। অপরটা Descending Node বা কেতু। যদি একটা straight line দিয়ে এই node দু'টো জুড়ে দিই, সেটাকে বলে Nodal Line বা Line of Nodes.

এবার আরো গণ্ডগোল!

এই Nodes-যুগলও lunar orbit-এর fixed points নয়। Perigee বা Apogee-র মতো এরাও সরে সরে যাচ্ছে। কিন্তু পার্থক্য আছে; এরা চাঁদের গতির উল্টোদিকে সরছে i.e. Backward Precession of the Nodes. রাহু/কেতু পেছন দিকে সরে যাচ্ছে।

তার মানে, Nodal Line ঘুরছে clockwise. একবার পুরো ঘুরে আসতে সময় লাগে প্রায় আঠেরো বছর।

তাহলে বোঝা যাচ্ছে, চাঁদমামা কে দেখে সহজ সরল মনে হলেও, এনার গতিবিধি বোঝা কিন্তু কঠিন।

এরপর আমরা দেখবো, চাঁদের এইসব গতি থেকে মাসের হিসেব কী করে হয়। কিন্তু তার আগে "সময়" ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক।


--- আনন্দময় মুখোপাধ্যায়

Tuesday, February 3, 2026

Whatsupp in Space? Cosmic Rays

বিজ্ঞানজগতের কিছু আবিষ্কার দুঃসাহসিক adventure-এর সঙ্গে জড়িয়ে আছে। উচ্চমাধ্যমিকে পড়েছি Gay-Lussac-এর gas laws. Pressure কমলে volume বাড়ে; এবং উল্টোটাও হয়।

এই Gay-Lussac সাহেব কিন্তু শুধু ঘরে বা laboratory-তে বসেই এতো বড় আবিষ্কার করেননি! Hot-gas balloon-এ চড়ে রীতিমতো কসরত করতে হয়েছে। চমকপ্রদ সে কাহিনী।

এমনই আরেক দুঃসাহসী ছিলেন Victor Hess.

সময়কাল বিংশ শতাব্দীর গোড়ার দিক। Electroscope নামক একটা যন্ত্র কিছুদিন আগেই আবিষ্কার হয়েছে। এটা দিয়ে জানা যায় কোনো বস্তুতে charge আছে কিনা, বা একাধিক বস্তুর মধ্যে charge-এর তুলনা করা, অর্থাৎ, qualitative detection of charge. আরো একটা যন্ত্র এলো: electrometer .... এটা দিয়ে charge পরিমাপ করা যায় i.e. quantitative device.

তখনো কিন্তু proton, neutron, atomic structure, ইত্যাদী জানা নেই। কয়েক বছর আগেই Thomson সাহেব দেখিয়েছেন atom-এর একটা negative অংশ, আর একটা positive অংশ আছে। Johnstone এবং Fitzgerald এই negative অংশের নাম দিলেন electron.

কোনো neutral atom থেকে electron বেরিয়ে গেলে যে positive অংশ পড়ে থাকে, অথবা, কোনো electron যদি neutral atom-এর ঘাড়ে চেপে বসে, তাকে বলা হলো ionozed atom, সংক্ষেপে ion.

ইতিমধ্যে Becquerel সাহেব জানালেন, কিছু পদার্থ থেকে spontaneously "charged particle" বেরিয়ে আসে, তার কিছু negatively charged electrons, আর কিছু positively charged particles. এই পদার্থগুলোকে বলা হলো radioactive materials. কোথায় পাওয়া যায়? মাটির নিচে।

তাই বিজ্ঞানীদের ধারণা হলো, প্রাকৃতিক charge (অর্থাৎ electron বা ion) মাটির নিচে তৈরি হয়। তাহলে ভূপৃষ্ট থেকে যত ওপরে যাবো, naturally-occuring charged particles ততই কমবে।

বাধ সাধলেন Wulf সাহেব। নিজের তৈরি electrometer দিয়ে মেপে দেখালেন, Eiffel Tower-এর base-এর তুলনায় ওপরে charge বেশি!

এককাঠি ওপরে গেলেন ২৯ বছরের Hess. এককাঠি নয় অবশ্য, hot-air balloon-এ electrometer নিয়ে উঠে গেলেন প্রায় সাড়ে পাঁচ km ওপরে! দেখালেন charge প্রায় দ্বিগুণ। বললেন, নিশ্চয়ই পৃথিবীর বাইরে থেকে কোনো ray আসছে।

সূর্য্য থেকে আসছে নাকি? কোনো এক সূর্য্যগ্রহণের সময়ে আবার বেলুন-সওয়ারি হয়ে দেখলেন, নাহ্, কমেনি। তাহলে আকাশ থেকেই আসছে। এই "ছোট্টো" কাজের জন্যে পরে Nobel পান।

তার কয়েক বছর পর, বছর পঁচিশের Kolhorster সাহেব বেলুনে চেপে ভূপৃষ্ট থেকে প্রায় নয় km ওপরে গিয়ে দেখলেন charge আরো বেড়েছে। বললেন, Hess ঠিকই বলেছে, নির্ঘাৎ আকাশ থেকেই কোনো শক্তিশালী ray এসে, atom কে ধাক্কা দিয়ে এই charge সৃষ্টি করছে।

পরে Millikan সাহেব এর নাম দিলেন cosmic ray.

এখানে একটা confusion clear করে রাখা ভালো। Ray এবং radiation কি একই, না পার্থক্য আছে?

যে একটা সরলরেখায় চলেছে, তাকে বলে ray. Ray রেখায় চলে। যেমন light বা অন্য electromagnetic waves (e.g. uv ray, x-ray, gamma ray).

এছাড়াও, electron বা অন্যান্য charged particles যখন ছুটে চলে, তাকেও ray বলা হয়; যথা:

• Beta ray or cathode ray .... ছুটন্ত electron

• Alpha ray .... দুরন্ত গতিপ্রাপ্ত Helium nucleus

• Proton ray .... ছুটে চলা Hydrogen nucleus

তাহলে radiation কী?

কোনো বস্তু (uranium, radium, etc.) বা স্থান (Sun, sky, galactic nucleus, pulsar, etc.) থেকে নির্গত বা আগত ray.

যথেষ্ট শক্তিসম্পন্ন radiation নিজের যাত্রাপথে কোনো atom পেলে, তাকে আঘাত করে, electron ঝরিয়ে, ion বানিয়ে দেয় e.g. x-ray, gamma ray, cosmic ray, beta ray, alpha ray. তাই এদের বলা হয় ionizing radiation. বাকিরা নিরীহ, non-ionizing radiation.

ভাগ্য ভালো, cosmic ray বায়ুমণ্ডলে ঢুকলেও ভূপৃষ্টে পৌঁছনোর আগেই absorbed হয়ে যায়। নাহলে কী যে হতো!

তাহলে কী দাঁড়ালো?

• Cosmic rays তৈরি হয় at Sun, stars, etc.

• Unlike electromagnetic waves, এদের mass (ভর) এবং charge আছে।

• EMW-র মতো গতি না থাকলেও, এরা কম যায় না; per second আলোর গতির 90-99% speed! ফলে these have high energy.

• গঠন:

~90% Hydrogen nucleus i.e. Proton

~9% Helium nucleus i.e. Alpha particle

~1% Beta particle i.e. Electron.

বাকি gamma ray, etc.

• আকাশ থেকে আগত primary cosmic rays বায়ুমণ্ডলে ঢুকেই ভেঙ্গে গিয়ে upper atmosphere-এ ion সৃষ্টি করে (ionosphere), এবং কম শক্তিশালী secondary cosmic rays তৈরি করে, যেগুলোর কিছুটা ভূপৃষ্টে পৌঁছয়।

• Primary cosmic rays detect করার জন্যে space-based detectors দরকার e.g. AMS-O2 on-board ISS, or, high-altitude balloons.

• Secondary cosmic rays ধরা যায় ground-based detectors দিয়ে, যেমন, HiSPARC, Pierre Augur Observatory, etc.

• Ionosphere-এ এইসব ঘটনার কারনে radiowaves-ও তৈরি হয়। সেগুলোও ধরা যেতে পারে।

তাহলে দু'টো হলো। এরপর আলোচনা করা যেতে পারে cosmic dust নিয়ে।


---- আনন্দময় মুখোপাধ্যায়

Whatsup in Space? EMW

Sun, Moon, planets, other moons, minor planets, asteroids, comets .... এতো গেলো আমাদের solar system.

আরো অসংখ্য stars, galaxies রয়েছে। কিন্তু এগুলোর মাঝে কী আছে? ফাঁকা যায়গা কি সত্যিই ফাঁকা?

Space abhors vacuum.

তাহলে শূন্যস্থান পূরণ করবো কী দিয়ে? চারটে "জিনিষ" দিয়ে:

• Electromagnetic waves

• Cosmic rays

• Cosmic dust

• Gaseous atoms & molecules

সে নাহয় আছে, কিন্তু জানবো কী করে কী আছে? দু'টো উপায়ে।

• By detecting them as they reach Earth

• By sending space-probes to sample space

দ্বিতীয়টা নিয়ে পরে ভাবা যাবে; আগে দেখা যাক detection কী করে করবো।

Existence is verifiable by interaction.

মহাকাশ থেকে বিভিন্ন "জিনিষ" পৃথিবীতে আসে। Detect করতে পারলে আমরা জানতে পারি। Detect করা মানে সেই "জিনিষ"গুলোর সঙ্গে interact করা।

যেমন ধরা যাক আলো। মহাজাগতিক বস্তু হয় আলো তৈরি করে পাঠায় (Sun, stars), অথবা অন্যের আলো প্রতিফলিত করে (Moon, planets)। সেই আলো আমাদের চোখের retina-এ পরে, nerve দিয়ে brain-এ পৌছলে, আমরা দেখি আলো। অর্থাৎ, আমাদের retina এই light-এর সঙ্গে interact করে বলেই আমরা এর অস্তিত্ব টের পাই।

কিন্তু আলো কী? What is light? Let us take a deeper look.

আমরা জানি যে কোনো বস্তু (অর্থাৎ যার ভর i.e. mass আছে) অণু/atom দিয়ে তৈরি। এই atom-এর কেন্দ্রে (nucleus) থাকে proton ও neutron নামক পারমানবিক কণা। Protons have a positive electrical charge, while neutrons do not have any charge (neutral).

Nucleus-এর বাইরে থাকে negatively charged electron.

Charge কাকে বলে?

জানি না!

অজ্ঞতা ঢাকার একটা উপায় হলো, বলা "ইহাই নিয়ম"। পশ্চিমে বলে "property" অর্থাৎ বিশেষত্ব বা চরিত্র বা গুণ। So charge is a property. বেশ বোঝানো হলো!

যাই হোক, charge তাহলে দুই প্রকার: positive and negative. একই রকম দু'টো charge (positive-positive, or negative-negative) পরষ্পরকে ধাক্কা দিয়ে দূরে পাঠাতে চায়। আবার বিপরীতধর্মী charge (positive-negative) পরষ্পরকে আকর্ষণ করে কাছে টানতে চায়। অর্থাৎ, likes repel, unlikes attract .

কেন এমন হয়? জানি না।

আরে বাবা আকাশ দেখবো, না physics পড়বো !!

আশ্চর্য আবদার তো !!

কিন্তু একটা প্রশ্ন থাকছে।

ধরা যাক একটা electron ফাঁকা মাঠে বসে আছে। এবার আরেকটা electron পাশে এসে বসলো। একজন কীভাবে বুঝছে আরেকজন আছে? বুঝছে বলেই তো ঠেলছে। electron-এর তো চোখ-মুখ-হাত-পা নেই।

তাহলে? Action at a distance কেমন করে হচ্ছে?

বলা হচ্ছে, যে কোনো charged particle নিজের চারদিকে এক অনন্তবিস্তৃত তরিৎচুম্বকীয় ক্ষেত্র (electromagnetic field) তৈরি করে।

সোজা কথায়, electron একটা জাল বুনে রাখে। অন্য কোনো electron বা proton এই জালের মধ্যে এলেই, টের পায়।

এখন যদি electron-টা কাঁপতে থাকে, তাহলে জালটাও কাঁপবে। দ্রুত কাঁপলে, জালের একটা অংশ ছিঁড়ে গিয়ে ছুটে চলে যায়।

এই ছুটন্ত তরিৎচুম্বকীয় টুকরোকে বলা হয় electromagnetic wave (EMW).

Wave মানেই তার ওঠা-নামা আছে। এক second-এ যতবার ওঠা-নামা করে তাকে বলে frequency. Electron এক second-এ যতবার কাঁপবে, EMW-র frequency-ও তত হবে।

যদি এক second-এ তিনবার থেকে তিরিশ কোটি বার কাঁপে (frequency 3 Hz - 300 MHz), তাহলে সেই wave-এর নাম হয় radiowaves, যা আমরা mobile, TV, radio, satellite, remote, ইত্যাদীতে ব্যবহার করি।

তিরিশ কোটি থেকে তিরিশ হাজার কোটি বার (300 MHz - 300 GHz) কাঁপলে বলে microwaves, যা দিয়ে রান্না করা যায়। এরা space থেকে এলেও, বায়ুমণ্ডলে ঢুকে হারিয়ে যায়।

এর চেয়েও বেশি frequency হচ্ছে infrared rays, যেটা সূর্য্যের আলোয় তাপ (i.e. রৌদ্রের warmth) হিসেবে পাই।

তারও পরে আসছে visible light. এর frequency আমাদের চোখের retina-য় rod and cone cells দের কাছে ধরা পরে। আমরা দেখি আলো।

তাহলে আলো এক ধরণের electromagnetic wave. এই কথাটা প্রথম বলেন Maxwell সাহেব।

আরো বেশি frequency হলো ultraviolet rays, যেগুলো বায়ুমণ্ডলের stratosphere-এর ozone দ্বারা absorbed হয়ে যায়। যেটুকু আমরা পাই, skin-এ vitamin-D তৈরি করি।

এরও পরে আসে X-Ray. শরীরের ভেতরের ছবি তোলার, এবং cancer-এর চিকিৎসায় ব্যবহার করা হয়।

সবশেষে gamma rays. এরাও, X-ray-র মতোই, বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্টে পৌছতে পারে না।

সবকটা মিলিয়ে বলে electromagnetic spectrum.

Frequency যত বেশি, energy-ও ততই বেশি। হেঁটে যাবার চেয়ে লাফিয়ে যেতে গেলে বেশি শক্তি প্রয়োজন, তাই না? তাই সবচেয়ে কম শক্তি radiowaves-এর; সবচেয়ে বেশি gamma rays-এর।

এবার ব্যাপারটা একটু অন্যভাবে দেখা যাক। জলের ঢেউ দেখে continuous অর্থাৎ অবিভক্ত মনে হয়, কিন্তু আদপে অসংখ্য ক্ষুদ্রাতিক্ষুদ্র জলের atoms দিয়ে গঠিত।

Einstein বললেন, electromagnetic waves-ও continuous নয়, ছোট ছোট photon কণার সমাহার। তবে সব photon একরকম নয়। Frequency অনুযায়ী এরা আলাদা।

তাহলে কি কণা না ঢেউ? Waves or particles? ওসব নিয়ে ভাববো না, আমরা আকাশ দেখবো।

তবে এই photon কণার কিন্তু ভর (mass) নেই; এবং এরা স্থির হয়ে থাকতে পারে না; এক second-এ প্রায় তিন লক্ষ km বেগে ছুটে চলে।

Celestial bodies, অর্থাৎ মহাকাশের বস্তুগুলো তাপমাত্রা অনুসারে বিভিন্ন EMW বিকিরণ করে। যার তাপমাত্রা যত বেশি, সে তত বেশি frequency-র তরঙ্গ পাঠায়।

আগত EMW থেকে আমরা তারাদের temperature, composition, reaction, ইত্যাদী জানতে পারি।

আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে।

Cosmic Microwave Background (CMB)

Microwave ধরার বিশেষ telescope ব্যবহার করে দেখা যায়, বিভিন্ন মহাজাগতিক বস্তু থেকে EMB ছাড়াও, আকাশের সর্বত্র এক low-energy wave (radiowaves and mostly microwaves) পাওয়া যায়। এটা আবিষ্কার করেন Allan এবং Wilson, দুই মার্কিন radioastronomer, in 1964.

Big Bang আমরা অনেকেই শুনেছি। সেই সময়কার এই radiation, সমগ্র মহাবিশ্বে ছড়িয়ে আছে। এই CMB হচ্ছে Big Bang-এর এক vital evidence.

তাহলে চার মক্কেলের একজনকে পাওয়া গেল।

এরপর আসা যাক cosmic rays-এর প্রসঙ্গে।


---- আনন্দময় মুখোপাধ্যায়

Phases of the Moon

"চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে?"

কে আবার, কোনো এক ছিটগ্রস্ত sky-watcher!

ভাবছে, চাঁদ কেন উঠল? কী করে উঠল?
কোথায় উঠল? কেন এখানেই উঠল?

তাহলে দেখা যাক উঠল বলতে আমরা কী বুঝি।

আকাশে চন্দ্র, সূর্য্য, গ্রহ, তারা, নিয়মিত "ওঠে", অর্থাৎ উদয় হয়; আবার অস্ত যায়।

আকাশে কোনো বস্তু "উঠল" মানে, সেদিনকার মতো প্রথম দেখতে পাওয়া গেল।

অবিশ্যি ধরে নিতে হবে মেঘ নেই!

সূর্য্যকে আমরা প্রতিদিন সকালে পূর্ব্ব দিগন্তে প্রথম দেখতে পাই। তাই সূর্য্য রোজ পূর্ব্বদিকে ওঠে।

বছরে দু'দিন .... Spring/Vernal and Autumnal Equinox-এর দিনে .... সূর্য্য exactly পূর্ব্বদিকে ওঠে,
i.e. rises from the East point of horizon.

অন্য দিনগুলোয় সূর্য্য East point-এর একটু উত্তর বা দক্ষিন থেকে ওঠে।

তারাগুলোও Sunset অর্থাৎ সূর্য্য ডোবার একটু পরে, পূর্ব্ব দিগন্ত থেকে উদয় হ'য়ে, Sunrise-এর আগেই পশ্চিম দিগন্তে অস্ত যায়।

তারাদের ক্ষেত্রেও, "ওঠে" মানে সূর্য্যের তেজ কমে যাওয়ায় এরা আকাশে দৃষ্টিগোচর হয়।

এই উদয়-অস্ত কেন হয় আমরা জানি।
পৃথিবী নিজের অক্ষের ধারে ঘোরে .... diurnal Rotation of Earth around its Axis from West to East .... তাই আমাদের মনে হয় যেন আকাশ, অর্থাৎ আকাশে দৃশ্যমান মহাজাগতিক বস্তুগুলি, পূর্ব্বদিক থেকে সরে সরে পশ্চিমদিকে চলে যাচ্ছে।

ঠিক যেমন train-এ করে গেলে মনে হয় বাইরের গাছ, মানুষ, পাহাড়, সব উল্টোদিকে সরে যাচ্ছে।

এই পর্যন্ত all is well .... সহজেই বোঝা গেল।

সমস্যা হ'য় Moon আর visible planets-দের ক্ষেত্রে।

আজকের আলোচনা চাঁদ নিয়ে হোক। বুধ, শুক্র, মঙ্গল, বৃহষ্পতি, ও শনি .... এই পঞ্চগ্রহের উদয়-অস্ত, অর্থাৎ visibility নিয়ে আরেকদিন গল্প করা যাবে।

চাঁদ নিজের অক্ষ-কে কেন্দ্র করে ঘোরে
(axial rotation),
আবার পৃথিবী-কে কেন্দ্র করেও ঘোরে
(orbital revolution)।

এই দু'রকম ঘোরার গতি ও দিক এক, অর্থাৎ,
axial velocity = orbital velocity,
এবং "ওপর" থেকে দেখলে i.e. ধ্রুবতারার দিক থেকে দেখলে, দু'টো ঘোরাই ঘড়ির কাঁটার উল্টোদিকে i.e. both movements are Anti-Clockwise.

(Btw, ঘড়ির কাঁটা কেন clockwise ঘোরে কে জানে! যে লোকটা প্রথম ঘড়ি বানিয়েছিল, সে কাঁটাগুলো উল্টোদিকে ঘোরালে, সৌরজগতের movement-গুলোর সঙ্গে match করে যেত .... কিন্তু করেনি! ... )

ফলে আমরা পৃথিবী থেকে চাঁদের শুধু একটা দিকই দেখতে পাই .... near side of Moon always faces us.

নাহ্, বোঝা গেল না!
বিজ্ঞান শুধু পড়ে হয় না, করে দেখতে হয়।

কিছু activity করলে বুঝতে সুবিধে হবে।

একটা কাজ করা যাক।
মেঝেতে একটা বালতি উল্টো করে রাখুন = Earth

আপনি দাঁড়ান ১ গজ (~ 3 ft.) দূরে, বালতির দিকে মুখ ক'রে = Moon

মনে করুন আপনি ঘরের উত্তর দিকের দেওয়ালের দিকে ফিরে আছেন।

এবারে বালতিকে centre করে, এবং ওটার দিকে মুখ করে, বৃত্তাকারে anticlockwise হাঁটতে থাকুন = Orbit of Moon around Earth

যতক্ষণে আপনি quarter circle (= 90°) এগিয়েছেন, দেখা যাবে আপনি পশ্চিম দেওয়ালের দিকে মুখ করে রয়েছেন।

তার মানে আপনি নিজের axis-এও anticlockwise 90° ঘুরে গেছেন।

অর্থাৎ বালতির ধারে ধারে যত degree ঘুরছেন, নিজের চারদিকেও তত degree-ই ঘুরছেন।

যদি বালতির ওপর একটা পিঁপড়ে দাঁড়িয়ে থাকে, সে আপনার মাথার সামনের দিকটাই কেবল দেখতে পাবে, পেছনটা ন'য়।

তাই আমরাও পৃথিবী থেকে চাঁদের সামনের দিক (near side of Moon) দেখতে পাই; চাঁদের অন্য দিকটা (far side of Moon) পাই না।

বাব্বাহ্! এতক্ষণে বোঝা গেল চাঁদের একটা দিকই কেন দেখা যায়!

দূরত্বের কারণে আমরা চাঁদকে গোলকাকার (spherical) না দেখে, বৃত্তাকার চাকতির (round disc) মতো দেখি।

এবার next activity:

Arrangement-টা একটু পাল্টে নেওয়া যাক।

অন্ধকার বড় একটা ঘরের মাঝখানে আপনি "পৃথিবী"।

অন্য একজন "চাঁদ" হ'য়ে, আপনার দিকে মুখ করে,
আপনাকে প্রদক্ষিণ করছে।

আর তৃতীয়জন একটু দূরে থেকে, "সূর্য্য" হ'য়ে "চাঁদের" দিকে একটা narrow beam torchlight দিয়ে আলো ফেলছে।

একটা লম্বা কালো কাগজের cylinder বানিয়ে mobile-এর torch-এ লাগালেই narrow beam পাবেন।

চাঁদের তুলনায় সূর্য্য অনেক দূরে বলে সূর্য্যালোকের সব কটি রশ্মিই সমান্তরাল .... parallel rays of sunbeam.

তাই আপনার ঘরের "চাঁদ" যখন "পৃথিবী"কে প্রদক্ষিণ করবে, "সূর্য্য"ও যেন একটা line ধরে এদিক-ওদিক সরতে থাকে, যাতে sunlight একই direction থেকে এসে "চাঁদ"-কে আলোকিত করে।

লক্ষ করতে হ'বে, "চাঁদ"-এর মুখ কি পুরোটাই আলোকিত থাকছে?

দেখা যাবে, যখন "চাঁদ" আর "সূর্য্য" আপনার দু'টো opposite side-এ আছে, তখনই কেবল "চাঁদ"-এর near side সম্পূর্ণ আলোকিত
= Full Moon / পূর্ণিমা
এবং far side অন্ধকার।

আবার, যেখানে "চাঁদ" আর "সূর্য্য" আপনার একই side-এ আছে, সেখানে আলো পড়ছে "চাঁদ"-এর far side-এ; near side অন্ধকার
= New Moon / অমাবস্যা

এই দু'টো point ছাড়া, অন্য position-এ near side-এ কিছুটা আলো, কিছুটা অন্ধকার।

কেন?

কারণ আলোর direction এবং আপনার তাকানোর direction (sight of view) আলাদা।

আপনি near side-এর পুরোটাই "দেখতে" পাচ্ছেন; কিন্তু আলো সেখানে partially পড়ছে; তাই এই near side-এরও শুধুমাত্র আলোকিত অংশটুকুই দেখা যাচ্ছে।

পূর্ণিমা থেকে যত এগোবেন অমাবস্যার দিকে, ততই কম আলো পড়বে near side-এ; ফলে আপনি দেখবেন, "চাঁদ" ক্রমে ছোট হচ্ছে = কৃষ্ণপক্ষ / waning gibbous

কোন দিকটা ক্ষয় হচ্ছে?

আপনি "পৃথিবী" হ'য়ে মাঝখানে দাঁড়িয়ে .... আপনার দু'হাত বাড়িয়ে দিন .... বাঁ হাত East, ডান হাত West.

এবার নিজের যায়গায় দাঁড়িয়ে ঘড়ির কাঁটার উল্টোদিকে (anticlockwise) ঘুরুন, অর্থাৎ, ডান হাতের দিক থেকে বাঁ হাতের দিক = diurnal Rotation of Earth

তাহলে পর্যায়ক্রমে "চাঁদ" ... "সূর্য্য" ... আবার "চাঁদ" ... "সূর্য্য" ... দেখতে পাবেন।

যখন "সূর্য্যের" দিকে মুখ করে আছেন, তখন আপনার স্থানীয় সময় দুপুর ১২টা i.e. Local Noon.

তারপর "সূর্য্য" আপনার ডান হাতের দিকে "ঘুরে" যাবে .... অর্থাৎ পশ্চিমদিকে হেলে পড়বে ... বিকেল হ'লো।

একটুপরেই "সূর্য্য" পশ্চিম দিগন্তে ডুবে গেলেই ....
সন্ধ্যে (দিন রাত-এর সন্ধিক্ষণ) গড়িয়ে রাত নামলো।

কিন্তু "চাঁদের" দেখা নাই রে!

ঘুরতে থাকুন!
আকাশ জানার সাধ বলে কথা!!

"সূর্য্যের" ঠিক উল্টোদিকে তাকিয়েছেন?
.... তাহলে আপনার মধ্যযামিনী = Local Midnight

আর একটু ঘুরলেই দেখবেন "পূর্ব্বদিকে" (অর্থাৎ আপনার বাঁ হাতের দিক থেকে) কৃষ্ণপক্ষের "চাঁদ" উঠছে ....
"চাঁদের" বাঁ দিক -- (i.e. সূর্য্যের দিক, বা আপনার বাঁ হাতের দিক) -- অর্ধবৃত্তাকার (half circle) এবং "চাঁদের" ডান দিক -- (i.e. আপনার ডান হাতের দিক) -- ক্ষয়প্রাপ্ত .... waning gibbous.

তাহলে আজ মাঝরাতের পরে কৃষ্ণপক্ষের "চাঁদ উঠলো" ....
....পূর্ব্ব আকাশে .... waning gibbous Moon rises in the Eastern sky, away from the horizon, long before Sunrise.

এরকম ৪-৫ বার ঘুরলে ৪-৫ দিন কেটে গেল।

এই ক'দিনে "চাঁদ"ও আরো একটু এগিয়েছে ... "সূর্য্যের" দিকে।

এখন "চাঁদ"কে একটা সরু ফালির মতো দেখা যাচ্ছে;
এবং "উঠছে" পূর্ব্বদিগন্তের খুব কাছে, সূর্য্যোদয়ের একটু আগে .... so, the waning cresent Moon rises from near the Eastern horizon, shortly before Sunrise.

আরো ক'দিন পর, "চাঁদ" যখন "সূর্য্যের" কাছে পৌঁছে যাবে, তখন sunlight "চাঁদের" far side-এ পড়বে .... near side-এ অন্ধকার .... আপনি দেখবেন অমাবস্যা .... New Moon .... সারা রাত কদমতলায় কেটে যাবে .... no "চাঁদ" .... "চাঁদ" তো "সূর্য্যের" আলোয় লুকিয়ে পড়েছে!

আরো দু'দিন ঘুরুন।
এবার মজার ব্যাপার!

"চাঁদ" "সূর্য্য"কে cross করে গেছে।
আলো পড়ছে "চাঁদ"এর "ডান" দিক থেকে।

"চাঁদ"এর near side-এর এক ফালি আলোকিত .... কিন্তু কোন side? .... "সূর্য্যের" দিকের side!

অর্থাৎ সরু ফালি "সূর্য্যের" দিকে directed.

তার মানে, "সূর্য্য" ডোবার সময়েই "চাঁদ" উঠছে পশ্চিম আকাশে।

অমাবস্যার পরেই শুরু হ'য়ে গেছে শুক্লপক্ষ।

দিন কাটে .... "চাঁদের" ডানদিক (সূর্য্যের দিক) অর্ধবৃত্তাকার .... কিন্তু "চাঁদের" বাঁ দিক ফালির ভেতর ঢুকে আছে .... কিন্তু ফালি মোটা হচ্ছে .... waxing cresent Moon rises from near the Western horizon, long after Sunset.

কেন "long after"?
কারণ একে তো সরু একফালি, তায় আবার "সূর্য্যের" এতো কাছে!
(মানে কৌণিক দূরত্ব ... angular distance ... এতো কম)।
তাই "সূর্য্য" বেশ কিছুটা নেমে যাবার পর, আকাশের আলো কমলে, তবেই "চাঁদ"-কে দেখা যাবে, অর্থাৎ Moonrise হবে!

৭-৮ দিন নাগাদ (শুক্লা-অষ্টমী) "চাঁদ" একদম অর্ধবৃত্তাকার .... 1st Quarter শেষ হ'লো।

এবার "চাঁদ" আরো ফুলছে (বাঁ দিকে) ....
= waxing gibbous Moon

শুক্লপক্ষ যত এগোবে, "চাঁদ" সন্ধের আকাশে ততই ওপরে, বা পশ্চিম দিগন্ত থেকে দূরে দেখা যাবে।

ফলে "চাঁদ" ক্রমে পূর্ব্বদিক থেকে উদয় হবে ....
waxing gibbous Moon rises in the Eastern sky, away from the horizon, shortly after Sunset.

যেতে যেতে পথে .... এসে গেল পূর্ণিমা রাত .... "সূর্য্যের" উল্টোদিকে "চাঁদ" .... ফলে near side সম্পূর্ণ আলোকিত .... "চাঁদ" উঠলো পূর্ব্ব দিগন্তে ....
Fullmoon rises from the Eastern horizon, during Sunset.

এই যে এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা, এটা হ'য় প্রায় ২৯.৫ দিন অন্তর।

এই Fullmoon to Fullmoon সময়কাল কে বলা হয়
Synodic month

তাহলে দেখা গেল,
পৃথিবীর সাপেক্ষে চাঁদের অবস্থান নির্ধারণ করে, চন্দ্রোদয় কখন, কোথায় হয়!

লেখাটা বড় .... পড়লে boring লাগবে .... কিন্তু আজই যদি activity-গুলো করেন, দেখবেন ব্যাপারটা ততটা জটিল নয়।


--- আনন্দময় মুখোপাধ্যায়

Deep Sky Objects (DSO)

 সূর্য্য, চাঁদ, গ্রহ, তাদের চাঁদ, গ্রহাণু, উল্কা, ধূমকেতু .... এরা সবাই আমাদের সৌরজগতের সদস্য .... solar system objects .... (SSO). তারারা বাইরে, অনেক দূরে থাকে। কত দূরে? একটা তুলনা করা যাক।


পৃথিবীর মধ্যে দূরত্ব বোঝাতে আমরা kilometre ব্যবহার করি। পৃথিবীর ব্যাস প্রায় 12,700 km, এবং পরিধি প্রায় 40,000 km. Equator থেকে North বা South Pole-এর দূরত্ব প্রায় 10,000 km.

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,80,000 km.

হাজার, লক্ষ হলো, এবার কোটী। সৌরজগতের মধ্যে দূরত্ব কোটীতেই হিসেব করতে হয়।

পৃথিবী থেকে সূর্য্যের দূরত্ব প্রায় পনেরো কোটি (150,000,000) km! এই দূরত্ব কাজে লাগিয়েই অন্যান্য গ্রহদের দূরত্ব মাপা হয়। তাই Sun-Earth distance একটা standard unit of distance বা Astronomical Unit (AU) বলা হয়।

1 AU = ~ 15 crore km.

তারারা কিন্তু এতো দূরে থাকে যে AU দিয়ে লিখতে গেলে হাত ব্যাথা হয়ে যাবে। তাই তাদের দূরত্বের মাপকাঠি হলো Parsec. কেন হলো সেটা পরে একদিন আলোচনা করা যাবে।

আরেকটা প্রচলিত unit হলো আলোকবর্ষ (Light Year, LY). আলো, 300,000km/sec গতিতে, এক বছরে যত দূর যায়, সেটাই LY. প্রায় 10 trillion (দশ লক্ষ কোটী) km!
1 LY = ~10,000,000,000,000 km

সবচেয়ে কাছের তারা Proxima Centauri প্রায় চার আলোকবর্ষ দূরে রয়েছে।

1 LY = ~63,000 AU

এবার কল্পনায় তুলনা। ধরা যাক একটা আলপিনের মাথা হচ্ছে 1 AU. তাহলে 1 LY হবে একটা ফুটবল মাঠের দৈর্ঘ্য!
Just ভাবা যায় না।

এবার আসল প্রসঙ্গে আসি।

Sun and Moon আকাশে চাকতির মতো দেখতে লাগে। বাকি সব planets, stars যেন আলোক-বিন্দু (points of light).

খালি চোখে যে points of light দেখা যায়, telescope-এ চোখ রাখলে কী দেখবো?
Any one of these:

• বিন্দুই থেকে যাবে                        --- star
     (Stars appear as points in even the
       largest telescopes e.g. Hubble or JWST)
• বড় হয়ে চাকতি হয়ে যাবে            --- planet or
                                                         moon
• বড় হবে, কিন্তু hazy/irregular  --- nebula

Nebula মানে মেঘের মতো। Telescope-এ দেখে তাই এদের এই নাম দেওয়া হয়। পরে জানা গেল, এরা সবাই একরকম নয়। কেউ star cluster (এক গুচ্ছ তারা), আবার কেউবা সুদূরের galaxy. এগুলোকে এখন আর nebula বলা হয় না।

বর্তমানে nebula বলতে বোঝায় space-এ বিশাল আয়তন জুড়ে dense visible gaseous regions.

কতটা dense?

ভূপৃষ্টে বায়ুমণ্ডলের particle density (অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলে কতগুলো atom বা molecule আছে) প্রায় 2.7 × 10¹⁹ per cubic centimetre.

উচ্চতার সঙ্গে এটা কমবে। Summit of Everest-এ প্রায় 1.0 × 10¹⁹ per cc.

প্রায় 400 km ওপরে, অর্থাৎ at the upper limit of our atmosphere, ঘনত্ব লক্ষ-কোটী গুণ কম, 10⁸ - 10⁹ particles per cc.

Laboratory-তে যে vacuum বিজ্ঞানীরা তৈরি করেন, তার density প্রায় 10¹⁰ (এতদিন জানতুম vacuum-এ কিছুই থাকে না; এখন দেখছি অনেক কিছুই থাকে!).

পৃথিবীর বাইরে গেলেই কমে গিয়ে হয় মাত্র 10-100 particles per cc!

Solar System-এর শেষ সীমায় particle density আরো কম, 0.001 – 0.005 particles/cm³, i.e. 1000 - 5000 per cubic metre.

Solar System-এর বাইরে? অর্থাৎ interstellar space-এ? Less than 1 particle per cc.
কিন্তু space-এর সব যায়গায় একরকম নয়।

কিছু অঞ্চলের তাপমাত্রা বেশি, তাই ঘনত্ব কম। এই hot/diffuse regions-এর particle density about 0.0001/cc.

আবার যেখানে তাপমাত্রা বেশি, সেখানের density 10³ - 10⁶ হতে পারে। এই ঘন অঞ্চলগুলোকে বলে molecular clouds. এখান থেকে আগত radiowaves থেকেই এতো কিছু জানা যায়।

এই ঘন মেঘের মতো অঞ্চল থেকে যদি visual light আসে, তাহলে এরা optical telescope-এও ধরা দেবে। এরাই বর্তমানে nebula.

Nebula বিভিন্ন রকম হতে পারে।
যেখানে নতুন তারা জন্ম নিচ্ছে (stellar nursery), তারার উত্তাপে interstellar medium-এর gas আলো বিকিরণ করে, তখন একে বলে Emission nebula.

আবার মৃত্যুকালে তারার বিষ্ফোরণের (supernova) ফলে যে gaseous envelope তৈরি হয়, সেগুলো Planetary Nebula, অথবা, Supernova Remnants.

Star cluster থেকে আসা আলো প্রতিফলিত হবার ফলে যেগুলোকে দেখা যায়, তাদের বলে Reflection Nebula.

কিছু nebula-য় ধুলো বেশি; এরা অন্যের আলো আটকে দেয়। তাই বলা হয় Dark Nebula.

এবার Star Cluster কাকে বলে দেখা যাক। কৃত্তিকার উদাহরণ দিলে সহজ হবে।

শীতকালে Orion constellation-এর পাশে Taurus constellation এর brightest stars Aldebaran (রোহিণী) -র northwest-এ খালিচোখে উজ্জ্বল একটা তারার মতো দেখা যায়। Binocular দিয়ে দেখলে দেখা যাবে ছ'সাতটা উজ্জ্বল তারা .... যেন নীল হিরের ক'টা টুকরো। Telescope-এ বোঝা যায়, ক'টা নয়, কয়েকশো তারা! এরা সবাই পৃথিবী থেকে প্রায়  444 light-years দূরে রয়েছে। বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, এদের বয়স কম, কয়েক কোটি বছর, এরা একই সময়ে জন্মেছে, এবং একসঙ্গে চলেছে। বয়স কম বলে গুছিয়ে উঠতে পারেনি, তাই irregular shape. এই কৃত্তিকা (Pleades) হলো Open Star Cluster.

Orion nebula-তে নিত্যনতুন তারাসৃষ্টি হচ্ছে। পৃথিবী থেকে দূরত্ব প্রায় 1300 LY. কালক্রমে এটাও একদিন open cluster হয়ে যাবে।

আরেকটা হয় Globular Cluster. কয়েকশো কোটি বছর পুরোনো কয়েক হাজার তারা একসঙ্গে গোলাকার হয়ে বসবাস করে।

সৌরজগতের বাইরে, বহু দূরে, তারা ছাড়া যা দেখা যায়, সেগুলোকেই বলে deep sky objects, সংক্ষেপে DSO.
So DSO includes star clusters (open or globular), nebulas, and galaxies.

All SSO, all the stars, all star cluster, and all nebulae are inside our own galaxy, the Milky Way.

Star যদি বাড়ি হয়, galaxy তবে শহর। আর Andromeda, our nearest neighbouring galaxy, একটু দূরে আরেকটা শহর।

DSO দেখতে telescope দরকার। কিন্তু কী করে জানবো কোথায় কাদের পাওয়া যাবে?

DSO Catalogue থেকে।

আরেকটা blog-এ এই list নিয়ে বলা যাবে।


--- আনন্দময় মুখোপাধ্যায়

What to See in the Sky

চন্দ্র-সূর্য্য-গ্রহ-তারা | কোথায় উজল এমন ধারা

Sky-watching করে কী দেখা যায়?

Depend করবে খালি চোখে দেখবো, নাকি telescope দিয়ে। আগে খালি চোখেই দেখা যাক।

দিনের বেলা Sun.

সময়বিশেষে Venus (সহজে) এবং Mercury (কঠিন) দেখা দেয়, খুব ভোরে অথবা গোধূলিবেলায়।

শুক্লপক্ষের চাঁদ দেখা যাবে বিকেল থেকে শেষরাত; কৃষ্ণপক্ষে রাত থেকে পরেরদিন বেলা অবধি দেখা যেতে পারে। এবিষয়ে অন্য একটা blog-এ বিশদে লিখেছি।

Mars, Jupiter, and Saturn (M/J/S) পৃথিবীর সাপেক্ষে সূর্য্যের opposite-এ থাকলে, বিকেল থেকে শেষরাতের মধ্যে দেখা যাবে। Sun-Earth-M/J/S angle-এর ওপর নির্ভর করবে এদের উদায়াস্তের সময়।

এই পাঁচটা visible planets বছরের কোন সময়ে দেখা যাবে, কতক্ষণ দেখা যাবে, এগুলোও পরে একদিন discuss করা যাবে।

এরপর তারা।

কয়েক দশক আগে বলা হতো, আকাশ পরিষ্কার থাকলে, খালিচোখে about 6000 stars দেখা যায়। এখন সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 2000!

কারণ? Light pollution, air pollution, ইত্যাদি।

শহরে তো প্রায় দেখাই যায় না। প্রত্যন্ত গ্রামেও LED lamps-এর আলোয় আকাশ দেখা ক্রমেই অসম্ভব হয়ে উঠছে।

তাই সময়-সুযোগ পেলে, বাইরে কোথাও ভালো আকাশ পেলে, দেখতে হবে। আর মনে রাখতে গেলে, দেখাতে হবে।

হাজার-হাজার তারা দেখে চেনা আমাদের কম্ম নয়। শ'খানেক তারা চিনতে পারলেই যথেষ্ট। কিন্তু চিনবো কী করে? উজ্জ্বলতা আর নকশা দেখে।

As beginners, we will identify about a hundred bright stars from the patterns that they form.

এই pattern-গুলোকে বলা হতো constellations. মেঘ দেখে যেমন আমরা বিভিন্ন পশুপাখির রূপ কল্পনা করি, তেমনই, প্রাচীনকালে অজস্র তারার মধ্যে কিছু উজ্জ্বল তারা কল্পনায় রেখাযুক্ত করে, নানান রূপ দেওয়া হতো। এতে চিনতে সুবিধে হতো, হয়।

মানবসভ্যতা প্রধাণতঃ উত্তর গোলার্ধে থাকার কারণে, মূলতঃ উত্তর আকাশের তারাগুলো নিয়ে constellations কল্পনা করা হয়। তাই আমরা দেখি শিকারী, কুকুর, বুনো মোষ, যমজ ভাই, রাজার মুকুট, রাণী, সিংহ, মেরু ভাল্লুক, কাঁকড়া বিছে, বিভিন্ন পাখি, কন্যা, দাড়িপাল্লা, নদী, ইত্যাদী।

পরে Europe যখন দক্ষিন গোলার্ধে সমুদ্রযাত্রা করে, তখন দক্ষিণের তারাদের constellations কল্পনা করে। তাই এদের অনেকের নাম জাহাজের যন্ত্র বা আধুনিক সরঞ্জামের সঙ্গে যুক্ত, যেমন Telescope, Microscope, Compass, Sextans, Keel, ইত্যাদী।

মনে রাখতে হবে, কোনো constellation-এর সব তারা কিন্তু একই দূরত্বে নেই, বা একই ধরনের নয়। Constellation-এর একটাই উদ্দেশ্য, আকাশের কোন যায়গা বলা হচ্ছে, সেটা বোঝা।

অর্থাৎ আগেকার ঠিকানার মতো: ঘোষপাড়া, রায়দিঘী, বামুনগাছি, ব্যানার্জ্জীহাট, ইত্যাদী।

Telescope আসার পর নিত্যনতুন তারা আবিষ্কার হচ্ছিল। আকাশের "পাড়া"গুলোতে ভীড় উপচে পড়ে! তাই দেখে, 1930s নাগাদ International Astronomical Union (IAU) বললো, থামো ভায়া! পাড়া দিয়ে হবে না, আমরা মাপজোক করে ward ভাগ করে দেবো; পুরোনো নামগুলো রাখবো, কিন্তু এলাকা নির্দিষ্ট করা থাকবে। এরপর নতুন কিছুর সন্ধান পেলে, তাকে এই ward-এর এলাকা মেনে ঠিকানা দিতে হবে।

আকাশের এই সুনির্দিষ্ট এলাকাগুলোই আধুনিক constellation. IAU আকাশকে মোট 88-টা constellation-এ ভাগ করেছে।

Constellations এবং stars চিনবো কী করে?

Star chart দেখে আকাশে মেলাতে হবে।

শীতকালে (October to March) আমরা পাবো Orion, Canis Major, Canis Minor, Gemini, Taurus, Auriga, Leo, Carina, etc., এবং উত্তরে Ursa Major, Ursa Minor, Camelopardalis, Cassiopea, etc.

গরমকালে পাবো Bootes, Virgo, Lyra, Aquila, Cygnus, Scorpio, Pisces Austrinus, Pegasus, Andromeda, etc., এবং উত্তরে Ursa Major, Ursa Minor, Camelopardalis, Cassiopea, etc.

এখানেই হয়ে গেলো 21-টা constellation. এগুলো চেনার পর, অপেক্ষাকৃত কম উজ্জ্বল তারা আর constellations চেনার চেষ্টা করবো।

Star chart কোথায় পাবো? Website by Google search, বই, apps (e.g. Stellarium), অথবা বিভিন্ন camp-এ দেওয়া chart.

Planisphere-এর সাহায্যেও stars, constellations চেনা যায়, আরো সহজে, বিশেষ করে beginners বা ছোটদের জন্যে। Unlike rectangular charts, এগুলো circular. Month, date set করে, viewing hole-এ চোখ রাখলেই আকাশ মেলানো যায়।

Constellations and their bright stars চেনার পর, তাদের distance and types মনে রাখতে হবে।

আর একটা হলো Asterism. এটাও pattern, কিন্তু প্রথাগত বা IAU-denoted constellation নয়। কোনো constellation-এর একটা অংশের তারাদের, বা একাধিক constellation-এর কিছু তারা নিয়ে কল্পিত pattern.

যেমন:

সপ্তর্ষী : Ursa Major-এর সাতটা তারার asterism.

Winter triangle: Canis Major, Canis Minor, এবং Orion-এর উজ্জ্বলতম তারাত্রয় যথাকাক্রমে Sirius (লুব্ধক), Procyon (প্রশ্বা), ও Betelgeuse (আর্দ্রা) দিয়ে তৈরি সমবাহু ত্রিভুজ।

Summer triangle: Vega (Lyra), Altair (Aquila), Deneb (Cygnus) নিয়ে তৈরি ত্রিভুজ।

এরপর deep sky objects (DSO). খালি চোখে গোটা কয়েক দেখা যায় e.g. Pleades open star cluster, Orion nebula, Andromeda galaxy. আরো দেখতে গেলে প্রয়োজন telescope. এই DSO নিয়ে এর পরের blog-এ লিখবো।


--- আনন্দময় মুখোপাধ্যায়

When to get a Telescope

বিকিকিনি

আমায় প্রথম telescope দেখায় আমার ভগ্নিপতি সুশান্ত। ওরা বেঙ্গালুরুতে থাকে। আমরা কূর্গ-এ বেড়াতে গিয়ে ওই telescope দিয়ে বৃহষ্পতির চাঁদ, শনির বলয়, কালপুরুষের নীহারিকা, ইত্যাদী দেখি।


সুশান্তর 8-inch reflector.

তারপর সুশান্ত একটা 8" reflector কিনলে, আগেরটা আমায় দিয়ে দিল। সেই 5½" দিয়ে আমার হাতেখড়ি। বারান্দায় রেখে চাঁদ দেখলে ১/২ ঘন্টা অনায়াসে কেটে যেত। Moon map-এর সঙ্গে মেলাতুম। বৃহষ্পতির চাঁদ Io-কে এদিক ওদিক যেতে দেখতুম এক রাতেই।

ওটা শেষ ব্যবহার করি 2020-র পঞ্চম সাহস উৎসবে। তারপর lockdown.

2020-র December-এ দেখলুম objective-এ ছোপ ধরেছে। Alignment-ও নড়ে গেছে। তাই ওটাকে দুর্গাপুরে আমার এক আকাশ-গুরুদেবের বাড়িতে পাঠাবার ব্যবস্থা করি; যদি সাড়ানো যায়।

তারপর সুবোধদার Cassegrain-টা নিয়ে এলুম। এটা দিয়েই পরের কয়েক বছরের camp-গুলো করা হলো। আমিও ফেরত দিই না; সুবোধদাও বলে "রাখো, বাচ্চারা দেখে আনন্দ পাচ্ছে এটাই বড় কথা"।

আকাশ দেখতে telescope-এর প্রয়োজন কখন?

যখন আমরা খালি চোখেই গ্রহ, তারা, constellations, asterisms, এবং কিছু DSO চিনতে পারছি, এবং star chart বা sky map-এর সঙ্গে মেলাতে পারছি, তখন।

অবশ্য কিছু ক্ষেত্রে, আগ্রহ জাগাতে বা আকর্ষণ বাড়াতে, শুরুতেই telescope থাকলে ভালো।

শনির বলয় প্রথম দেখার আনন্দই আলাদা।

দাম দিয়ে কেনা, যত্ন করে রাখা, পর্যবেক্ষণ করার জন্য বাড়ির ছাদে বা কাছে-দূরে বাইরে কোথাও নিয়ে গিয়ে install করা, তারপর আবার pack করে নিয়ে ফেরা, রক্ষণাবেক্ষণ করা ..... বেশ পরিশ্রম হয়। তখনই আলসেমি চলে আসে .... আজ থাক, কাল দেখবো।

যেগুলো দেখে প্রথম কয়েকদিন লাফালাফি করা হয়, সেগুলোই কিছুদিন পর একঘেঁয়ে লাগে।

তাই এমন অনেকেই আছেন যাঁরা হট্ করে কিনে ফেলে, কয়েক মাস বা ১/২ বছর পর, drawing room-এর শোভা বর্ধনার্থ রবীন্দ্ররচনাবলীর মতোই, ঘরের কোণে সযত্নে রেখে দেন।

কাজে আসে না।

তাহলে আগ্রহ ধরে রাখার উপায় কী?

এক, দেখাতে হবে। Irrespective of age, সকলের মধ্যেই আকাশ দেখার একটা সুপ্ত ইচ্ছা থাকে। তাকে জাগাতে হবে। ছবি তো share করি; real time আনন্দ share করতে হবে। তাদের হাসিমুখ দেখাটাই তখন self-motivation-এর কাজ করবে।

দুই, observational study করা যেতে পারে। মঙ্গলের মেরু অঞ্চলের সাদা ছোপ (polar ice caps on Mars) কি কমছে না বাড়ছে? Galilean moons-গুলো কতদিন অন্তর বৃহষ্পতিকে প্রদক্ষীণ করে? আমাদের চাঁদের কৌণিক উন্নতির কী পরিবর্তন হচ্চে? সূর্য্যের ওপর কালো পুটকিগুলো কি সমানভাবে সরছে? এইসব ঘটনাগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে? 

কোনো তারা কি হঠাৎ করে দেখা দিলো? Nova নাকি? নাকি দ্রুত স্থান পরিবর্তন করছে? ধূমকেতু নয়তো?

বা উজ্জ্বলতা কমছে-বাড়ছে? Variable star?

শুনতে লোভনীয়। কিন্তু কষ্টকর ব্যাপার। সময় চাই, চাই অসীম ধৈর্য্য। চোখ কটকট করবে, ঘাড় ব্যাথা হবে, কোমর ধরে যাবে। তাই যথেষ্ট পাগল না হলে, এসব না করাই ভালো। বিজ্ঞান সাধনার পথ বড় কঠিন।

বিজ্ঞান শেখানো অপেক্ষাকৃত সহজ। তাই এক নম্বর পথে হাঁটাই ভালো।

আকাশ চেনার শিবিরে telescope নিয়ে যান। সবাইকে দেখান। সবার ভালো লাগবে। এমনই এক sky-watching camp-এর ছবি 👇👇👇






আর ভালো না লাগলে, ঘরের জঞ্জাল telescope কোনো school/college, বা কোনো সক্রিয় club বা আশ্রমকে দিয়ে দেওয়াই ভালো।

যাদের কাছে telescope নেই, কিন্তু মাঝেমধ্যে দেখতে ইচ্ছে করে, বা দেখাতে ইচ্ছে করে, তারাও চাইলে personally বা crowd-funding করে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠানের জন্যে একটা জোগাড় করে দিতেই পারে।

মোদ্দা কথা, দেখার লোক, দেবার লোক, দেখানোর লোক .... সবই আছে। প্রয়োজন এদের মধ্যে মেলবন্ধন।


--- আনন্দময় মুখোপাধ্যায়