What is time?
"প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা " !!!
Fourth dimension, continuity, mental construct, progress of events, framework of sequences, etc.
কিন্তু মন মানে না। কাল নিয়ে ভাবলে সব যেন গুলিয়ে যায়। তাই আমরা time নিয়ে নয়, time period বা সময় নিয়ে আলোচনা করবো। কারণ এটা মাপা যায়।
সময় কালের মাপকাঠি।
Anything that can be measured is a physical quatity. সুতরাং সময় বা time period is a physical quantity.
তা তো হলো, কিন্তু মাপবো কী করে?
Movements দিয়ে।
কোনো বস্তু যদি নিয়মিত নড়াচড়া করে, বা, কোনো ঘটনা যদি regularly ঘটে, তাকেই আমরা মানদণ্ডের scale হিসেবে ব্যবহার করবো।
নিয়মিত ঘটার জন্যে বল/force দরকার। কোত্থেকে আসবে?
• Gravity
• Mechanical
• Chemical / Electrical
• Quantum effects
এই ছিল মনে! শেষে কিনা quantum?
আরে বাবা না, বলতে চাইছি atomic clock. ব্যস্। GPS, Satellites, Cyclotron, ইত্যাদীতে কাজে লাগে। Extremely precise, but highly expensive.
Chemical/electrical বলতে battery-operated ঘড়ি, যেগুলো maximum use করা হয়। Quartz watch-এও battery লাগে। সময়ে সময়ে charge করতে হয়।
Mechanical যথা spring-দেওয়া clock/watch. নিয়মিত দম দিতে হয়, না হলেই slow / fast হয়ে যাবে। কার অতো সময় আছে!
Pendulum ঘড়ি, জলঘড়ি, বালিঘড়ি, এসব তো সেই gravity দিয়েই চলে। Accuracy, portability, maintainence, প্রমুখ সমস্যাবহুল। তাই এখন antique; museum বা ঘর সাজানো তেই শেষ।
কিন্তু আকাশ গেল কোথায় !!
আছে আছে। আরে আকাশই তো gravity-র খেলার মাঠ।নিয়ম-অনিয়মের খেলা তো ওখানেই। আমরা আকাশের নিয়মিত ঘটনা দিয়েই সময়কাল মাপবো।
রোজ সকলে সূর্য্য ওঠে, আকাশপথে পূর্ব্ব থেকে পশ্চিম দিকে গিয়ে, বিকেলে অস্ত যায়। এটা একটা নিয়মিত ঘটনা। এর থেকে এলো দিন বা দিবস (Day), আকাশের সবচেয়ে ছোট time-period.
এক দিন (দিন-রাত মিলিয়ে) মানে সূর্য্যোদয় থেকে সূর্য্যোদয় (e.g. India), কিংবা, সূর্য্যাস্ত থেকে সূর্য্যাস্ত (e.g. Rome), অথবা, সূর্য্যের মাঝ-আকাশে (maximum elevation) পৌঁছনো থেকে আবার সেখানে পৌঁছনো (e.g. IST, GMT, etc.)।
সূর্য্যের আলো কোন দিক থেকে আসছে জানা যায় সূর্য্য-ঘড়ির মাধ্যমে। Sun-dial বা Sun-clock. সেখান থেকে পাওয়া যায় ঘন্টা (Hour)। এগুলো বাড়িতে বা school / college-এ তৈরি করা যায়। পরে একদিন এর সচিত্র বর্ণনা করা যাবে।
এবার Day-এর থেকে বড় time-period দরকার।
অতএব চাঁদ। চাঁদের কলা পরিবর্তন সবাই দেখি। নিয়মিতই হয়। সেটাও কাজে লাগানো যাক।
পূর্ণিমা থেকে পূর্ণিমা, অথবা, অমাবস্যা থেকে অমাবস্যা, এই সময়কাল কে বলা হলো মাস / Month.
তাহলে আগে Day নিয়ে আলোচনা করবো, তারপর Month নিয়ে। বছরের ব্যাপারটা পরে একদিন দেখব নাহয়।
--- আনন্দময় মুখোপাধ্যায়
No comments:
Post a Comment