দৈনন্দন কাজের জন্যে Day বেশ সুবিধেজনক time period. কিন্তু বেশ কয়েকদিনের হিসেব করতে হলে আরো বড় time period দরকার। অতএব Month.
দু'ভাবে করা যায়:
• Solar month (সৌর-মাস)
• Lunar month (চান্দ্র-মাস)
আজ আমরা চান্দ্র-মাস নিয়েই আলোচনা করবো।
চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। কে দেখেছে?
কেউ দেখেনি, বিজ্ঞান জানিয়েছে।
পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ এক পাক ঘুরে এলে আমরা বলি, এক মাস হলো। One revolution of the Moon around the Earth constitutes one Month.
কিন্তু কী করে বুঝবো ঠিক এক পাক ঘুরেছে, কম বা বেশি নয়। Day বোঝার সময়ে দেখা গিয়েছিল, fixed reference points নিতে হয়। এখানেও তাই করবো।
— — — — — — — — — — — — — — — — — —
প্রথমে নেবো Sun-কে। কারণ practically মাপা সহজ।
পূর্ণিমা থেকে পূর্ণিমা, বা, অমাবস্যা থেকে অমাবস্যা, হলো Synodic Month.
1 Synodic Month = 29.5 days
কী করে গুণবো?
পূর্ণামার চাঁদ দেখতে পেলেই কাগজে একটা ছোট circle আঁকবো। তারপর যতবার sunrise হবে, একটা করে ছোট line টানবো। অনেকটা এরকম 👇
🌕 | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | 🌕
পরের পূর্ণিমাতে আবার ছোট circle. যতগুলো line হলো, এক মাসে তত দিন।
এত সহজ? আগে করিনি কেন!
পূর্ণিমা বা অমাবস্যায়, Sun, Earth, and Moon মোটামুটি একটা line-এ থাকে। Exact straight line-এ থাকে না, থাকলে solar / lunar eclipse হতো।
🌞 — 🌍 — 🌕
কিন্তু এই 28-29 days-এ Earth কি চুপচাপ বসে আছে? অবশ্যই নয়! নিজের কক্ষপথে বেশ খানিকটা এগিয়ে গেছে। তাই চাঁদকেও এক পাক ঘুরে, আরো কিছুটা এগিয়ে, তারপর Sun-Earth line-এ আসতে হয়েছে, তাই না?
তার মানে, synodic month চাঁদের একটা complete revolution-এর থেকে বেশি সময় নিয়েছে।
— — — — — — — — — — — — — — — — — —
Exactly one revolution কী করে পাবো? Stars-দের কে reference points করবো। তারারা এতো দূরে যে, ওরা চলছে বলে বোঝাই যায় না, তাই "fixed stars" বলে।
ধরা যাক কোনো এক রাতে, একটা কোনো তারা পৃথিবী আর চাঁদের সঙ্গে একই সরলরেখায় রয়েছে। অর্থাৎ একটা Earth-Moon-Star line তৈরি হয়েছে।
🌍 — 🌒 — 🌠
এবার দিন গুণতে শুরু করবো।
চাঁদ ঘুরে এসে যখন আবার ওই line-এ আসবে, তখন একটা complete revolution হলো। এটাকে বলে Sidereal Month.
1 Sidereal Month = 27.3 days
আরো প্রায় দু'দিন পর, চাঁদ সেই Sun-Earth line-এ আসবে, পূর্ণ হবে synodic month. তাই এই ব্যবধান।
Sun, stars হলো। আর কাকে নেওয়া যায়?
— — — — — — — — — — — — — — — — — —
কেন, সেই First Point of Aries-কে?
অর্থাৎ Earth-Moon-♈︎ line তৈরি হবে।
🌍 — 🌒 — ♈︎
♈︎ হচ্ছে গিয়ে First Point of Aries-র symbol. Aries মানে ভেড়া। তাহলে আগেকার মানুষও emoji ব্যবহার করতো!
চাঁদের apparent position ♈︎ থেকে ♈︎ পর্যন্ত পোঁছতে যে মাস পাওয়া গেল, তাকে বলা হলো Tropical Month.
1 Tropical Month = 27.3 days
একই মনে হলেও, backward/westward precession of the equinoxes হয় বলে, চাঁদ একটু আগেই ♈︎-তে পৌঁছে যায়। তাই sidereal month-এর তুলনায় tropical month প্রায় 7 seconds কম।
তাহলে তিন রকম lunar month জানা গেল। আরো আছে।
— — — — — — — — — — — — — — — — — —
এবার নেওয়া যাক সেই Perigee বা Apogee কে। Fixed points না হলেও, খুব ধীরে চলে, তাই নেওয়াই যায়।
Perigee থেকে Perigee (বা Apogee থেকে Apogee) যেতে সময়কাল হলো Anomalistic Month.
1 Anomalistic Month = 27.5 days
Sidereal month-এর তুলনায় একটু বেশি। কারণ হলো forward/eastward precession of Perigee/Apogee. একটা complete revolution করে, একটু এগিয়ে, তবে Perigee/Apogee-র নাগাল পায়।
চার জনা হলো; রইলো বাকি এক।
— — — — — — — — — — — — — — — — — —
সেই যে Lunar Nodes ছিলো? রাহু আর কেতু? তাদের যে কোনো একটা নিলেই হবে।
নাম দিয়েছে Draconic বা Nodal Month. Line-টা হবে এই রকম:
🌍 — 🌒 — Node
1 Nodal Month = 27.2 days
এটা sidereal month-এর তুলনায় কম, কারণ ascending and descending nodes ক্রমেই পিছিয়ে যাচ্ছে; backward/westward precession of রাহু and কেতু। Complete revolution হবার আগেই চাঁদ এদের ধরে নিচ্ছে।
— — — — — — — — — — — — — — — — — —
এবার summarize করা যাক:
Month Reference Duration
Synodic Sun 29.5
Sidereal Stars 27.3
Tropical 1st point of Aries 27.3
Anomalistic Perigee/Apogee 27.5
Nodal রাহু / কেতু 27.2
এই গেল চান্দ্রমাসের গল্প। দিন, মাস কাবার করে, আমরা তাহলে বছরের দিকে এগোই?
--- আনন্দময় মুখোপাধ্যায়
No comments:
Post a Comment