Tuesday, February 3, 2026

WHY to see the SKY

আকাশ কেন দেখবো ???

আকাশ জানার কোনো বয়স নেই।

আমার আকাশতুতো বান্ধব পুষ্পেন্দুবাবুর ভাষায়, "আকাশ চেনার বিষয়টি প্রয়োজনের তুলনায় আগ্রহের সঙ্গে বেশী সম্পর্কিত"।

আকাশ চিনলে school-এর পরীক্ষায় নম্বর বাড়বে না।

কোনো competitive exam-এ আকাশ সংক্রান্ত প্রশ্ন থাকার সম্ভাবনাও ক্ষীণ।

চাকরির interview-তেও কেউ আকাশ নিয়ে জিজ্ঞেস করবে না।

GPS, weather forecasting, ইত্যাদির উন্নতির কারণে, আকাশ দেখে নিজের অবস্থান জানা, বা কৃষিকাজের সুবিধে পাবার দরকারও ফুরিয়েছে।

তাই আকাশ দেখার প্রয়োজনও ফুরিয়েছে।

তাহলে আর্থিক প্রয়োজন বা দৈনন্দিন কর্মকার্যের বাইরে কি কিছুই নেই?

প্রকৃতির সৌন্দর্য? প্রকৃতির রহস্য?

পাহাড়, সমুদ্র, জঙ্গল আমাদের টানে। মন সাড়া দিলে আয় হ'য় না; ব্যয়ই হ'য়। তাও আমরা খরচা করে ঘুরতে বেরোই। কারণ আমাদের সৌন্দর্যবোধ, আমাদের আগ্রহ।

Arts আমাদের শেখায় প্রকৃতির এই সৌন্দর্যের description দিতে। সেখানে পরিমাপ না থাকলেও চলে; কিন্তু অনুভুতি এবং উপমা আবশ্যিক; অব্যক্ত হলেও উপস্থিত ... art lies in concealing art.

পাহাড়কে ধ্যানস্থ ঋষি, বা মেঘকে দেবতার কেশরাশি কল্পনা করতে বাধা নেই। ফুলের গন্ধ ভালো লাগলেই হ'লো; কেন ভালো লাগছে জানার প্রয়োজন নেই। গোধূলিরবির রঙ কেন লাল, না জানলেও হবে।

অর্থাৎ qualitative description of Nature.

Science কিন্তু কার্যকারণ সম্বন্ধ খুঁজতেই ব্যস্ত। সে নিয়ম খোঁজে। এবং পরিমাপকে দারুণ গুরুত্ব দেয়।

আকাশ কেন নীল? দোলপূর্ণিমার চাঁদ কেন লাল দেখি? রক্ত কমে গেলে শ্বাসগতি বেড়ে যায় কেন?

সূর্য্য কত দূরে? শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?

অর্থাৎ quantitative explanation of Nature.

তাহলে কি Arts এবং Science বিপরীতমুখী?

অবশ্যই ন'য়!

যে কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকতেই পারে। ভালো লাগতেই পারে। কার্যকারণ জানার ইচ্ছেও হতে পারে। মনের আঙিনায় সবই হ'তে পারে .... যাকে বলে all-inclusive.

কিন্তু সবকিছুই যে জানতে বা বুঝতে পারব, তা তো ন'য়!

Black Hole-এর ছবি দেখতে ভালো লাগে, কিন্তু তার কারণ বোঝার মতো Maths-এর জ্ঞান আমার নেই।

আবার E = mc² মনে হয় যেন বেশ বুঝি, কিন্তু তার আগুপিছু যে Physics লুকিয়ে আছে, তার কোন ধারণাই নেই।

তাহলে কি আকাশ জানতে বা বুঝতে অঙ্কের level hi-fi হতে হবে?

ধুস্!

যে যতটা জানি, সেইটুকু দিয়েই আমাদের খেলা হবে।

একটা unofficial whatsapp group আছে, নাম ধ্রুবতারা; এই ধ্রুবতারা whatsapp group-এই ২০২০ সালে, পৃথিবীর পরিধি, চাঁদের দূরত্ব মাপা হয়েছিলো। কতটা অঙ্ক প্রয়োজন হয়েছিল?

+ - × ÷ .... ব্যস, এইটুকুই।

কিছু formula আর definition মুখস্থ করে 100% পেলে অবশ্যই ভালো। কিন্তু বিজ্ঞানে "কেন ?", "কী করে ?" এই দু'টি প্রশ্ন নিয়তই করতে হবে। নিজেকে।

তবেই তৈরি হবে বিজ্ঞান-মানসিকতা .... scientific attitude.

এই আগ্রহ কী করে তৈরি হবে? এবিষয়ে আলোচনার মাধ্যমে।

এখানে কে কম বা বেশি জানে সেটা বড় কথা ন'য়। আকাশ দেখে, বা কিছুটা বুঝে, আগ্রহ বাড়াতে হ'বে .... নিজের এবং অন্যের।

একবার interest develop করলেই কেল্লা ফতে! শুরু হবে বেশি জানার প্রচেষ্টা।

আর লাভ?

পাহাড়ের নীচে দাঁড়িয়ে কি ভাবা যায়, ওপরে উঠলে কী দেখতে পাবো, বা কতটা ভালো লাগবে?

Amateur Astronomer i.e. Sky Watchers-দের কাছে সবচেয়ে basic ব্যাপার হলো "তারা চেনা"। বছরের বিভিন্ন সময়ে, আকাশে কী কী তারা দেখা যাচ্ছে, এবং constellations and asterisms.

তারপর star chart দেখতে শেখা, এবং chart মিলিয়ে আকাশ দেখা। Celestial coordinates-এর concept থাকলে সুবিধে হয়।

এরপর, বা এরই সঙ্গে, কিছু উজ্জ্বল তারার বৈশিষ্ঠ e.g. magnitude, color, temperature, distance .... হালকা আলাপ।

Telescope নিয়ে internet-এ প্রচুর লেখা ও ছবি আছে। তাই হাতেকলমে দেখলে বুঝতে ভালো লাগে। অবশ্য advanced telescope আমাদের নাগালের বাইরে।

তাই আমার opinion আগে তারা চিনি। এটাই basic.

কে চেনাবে?

• যে চেনে

• Books

• Star-Chart

• Stellarium etc. app

• YouTube

এগুলো একাও করা যায়, কিন্তু মন থাকে না, boring লাগে।

একসঙ্গে কয়েকজন মিলে করলে ভালো লাগে, মনেও থাকে। নাগরিক ব্যস্ততা থেকে বেরিয়ে, আলোর অত্যাচারের সীমানা পেরোলেই পাবো অসীমের দেখা।

না হলে virtual meet তো আছেই, তাই না?

আর যদি বেশ organized ভাবে, class করে শিখতে হয়, তাহলে Sky Watchers' Association-এর course করলেই হবে।

তাই সময় সুযোগ পেলেই আকাশের দিকে তাকানো শুরু করুন। একটা দুটো তারা চিনতে পারলেই যথেষ্ট।


--- আনন্দময় মুখোপাধ্যায়

No comments:

Post a Comment