বিকিকিনি
আমায় প্রথম telescope দেখায় আমার ভগ্নিপতি সুশান্ত। ওরা বেঙ্গালুরুতে থাকে। আমরা কূর্গ-এ বেড়াতে গিয়ে ওই telescope দিয়ে বৃহষ্পতির চাঁদ, শনির বলয়, কালপুরুষের নীহারিকা, ইত্যাদী দেখি।
তারপর সুশান্ত একটা 8" reflector কিনলে, আগেরটা আমায় দিয়ে দিল। সেই 5½" দিয়ে আমার হাতেখড়ি। বারান্দায় রেখে চাঁদ দেখলে ১/২ ঘন্টা অনায়াসে কেটে যেত। Moon map-এর সঙ্গে মেলাতুম। বৃহষ্পতির চাঁদ Io-কে এদিক ওদিক যেতে দেখতুম এক রাতেই।
ওটা শেষ ব্যবহার করি 2020-র পঞ্চম সাহস উৎসবে। তারপর lockdown.
2020-র December-এ দেখলুম objective-এ ছোপ ধরেছে। Alignment-ও নড়ে গেছে। তাই ওটাকে দুর্গাপুরে আমার এক আকাশ-গুরুদেবের বাড়িতে পাঠাবার ব্যবস্থা করি; যদি সাড়ানো যায়।
তারপর সুবোধদার Cassegrain-টা নিয়ে এলুম। এটা দিয়েই পরের কয়েক বছরের camp-গুলো করা হলো। আমিও ফেরত দিই না; সুবোধদাও বলে "রাখো, বাচ্চারা দেখে আনন্দ পাচ্ছে এটাই বড় কথা"।
আকাশ দেখতে telescope-এর প্রয়োজন কখন?
যখন আমরা খালি চোখেই গ্রহ, তারা, constellations, asterisms, এবং কিছু DSO চিনতে পারছি, এবং star chart বা sky map-এর সঙ্গে মেলাতে পারছি, তখন।
অবশ্য কিছু ক্ষেত্রে, আগ্রহ জাগাতে বা আকর্ষণ বাড়াতে, শুরুতেই telescope থাকলে ভালো।
শনির বলয় প্রথম দেখার আনন্দই আলাদা।
দাম দিয়ে কেনা, যত্ন করে রাখা, পর্যবেক্ষণ করার জন্য বাড়ির ছাদে বা কাছে-দূরে বাইরে কোথাও নিয়ে গিয়ে install করা, তারপর আবার pack করে নিয়ে ফেরা, রক্ষণাবেক্ষণ করা ..... বেশ পরিশ্রম হয়। তখনই আলসেমি চলে আসে .... আজ থাক, কাল দেখবো।
যেগুলো দেখে প্রথম কয়েকদিন লাফালাফি করা হয়, সেগুলোই কিছুদিন পর একঘেঁয়ে লাগে।
তাই এমন অনেকেই আছেন যাঁরা হট্ করে কিনে ফেলে, কয়েক মাস বা ১/২ বছর পর, drawing room-এর শোভা বর্ধনার্থ রবীন্দ্ররচনাবলীর মতোই, ঘরের কোণে সযত্নে রেখে দেন।
কাজে আসে না।
তাহলে আগ্রহ ধরে রাখার উপায় কী?
এক, দেখাতে হবে। Irrespective of age, সকলের মধ্যেই আকাশ দেখার একটা সুপ্ত ইচ্ছা থাকে। তাকে জাগাতে হবে। ছবি তো share করি; real time আনন্দ share করতে হবে। তাদের হাসিমুখ দেখাটাই তখন self-motivation-এর কাজ করবে।
দুই, observational study করা যেতে পারে। মঙ্গলের মেরু অঞ্চলের সাদা ছোপ (polar ice caps on Mars) কি কমছে না বাড়ছে? Galilean moons-গুলো কতদিন অন্তর বৃহষ্পতিকে প্রদক্ষীণ করে? আমাদের চাঁদের কৌণিক উন্নতির কী পরিবর্তন হচ্চে? সূর্য্যের ওপর কালো পুটকিগুলো কি সমানভাবে সরছে? এইসব ঘটনাগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে?
কোনো তারা কি হঠাৎ করে দেখা দিলো? Nova নাকি? নাকি দ্রুত স্থান পরিবর্তন করছে? ধূমকেতু নয়তো?
বা উজ্জ্বলতা কমছে-বাড়ছে? Variable star?
শুনতে লোভনীয়। কিন্তু কষ্টকর ব্যাপার। সময় চাই, চাই অসীম ধৈর্য্য। চোখ কটকট করবে, ঘাড় ব্যাথা হবে, কোমর ধরে যাবে। তাই যথেষ্ট পাগল না হলে, এসব না করাই ভালো। বিজ্ঞান সাধনার পথ বড় কঠিন।
বিজ্ঞান শেখানো অপেক্ষাকৃত সহজ। তাই এক নম্বর পথে হাঁটাই ভালো।
আকাশ চেনার শিবিরে telescope নিয়ে যান। সবাইকে দেখান। সবার ভালো লাগবে। এমনই এক sky-watching camp-এর ছবি 👇👇👇
আর ভালো না লাগলে, ঘরের জঞ্জাল telescope কোনো school/college, বা কোনো সক্রিয় club বা আশ্রমকে দিয়ে দেওয়াই ভালো।
যাদের কাছে telescope নেই, কিন্তু মাঝেমধ্যে দেখতে ইচ্ছে করে, বা দেখাতে ইচ্ছে করে, তারাও চাইলে personally বা crowd-funding করে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠানের জন্যে একটা জোগাড় করে দিতেই পারে।
মোদ্দা কথা, দেখার লোক, দেবার লোক, দেখানোর লোক .... সবই আছে। প্রয়োজন এদের মধ্যে মেলবন্ধন।
--- আনন্দময় মুখোপাধ্যায়







No comments:
Post a Comment