Tuesday, February 17, 2026

Rise and Fall of Pluto

বামন হয়ে চাঁদে হাত না হলেও, চাষা হয়ে গ্রহ খোঁজা!

1906-এ শিকাগো শহরের প্রায় 200 Km দক্ষিণ-পশ্চিমে Illinois রাজ্যের Tombaugh দম্পতির ঘরে Clyde জন্মগ্রহণ করে।

পরে Tombaugh পরিবার আরো 500 Km পশ্চিমে Kansas-এ চলে আসে। তখন ১৬ বছরের Clyde কলেজে যাবার জন্য তৈরি হচ্ছে। কিন্তু হিমঝড়ে ক্ষেতের ফসল নষ্ট হওয়ায়, college-এ পড়া হলো না!

নিজেই একদিন মাটিতে বিরাট একটা গর্ত খুঁড়ে ফেলল .... প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচার shelter বানানোর plan .... এবং সেখানেই, natural AC-তে, বসালো এক telescope!

চাষও করে, আবার আকাশও দেখে।

মঙ্গল আর বৃহষ্পতির বেশ কটা ছবি তুলে পাঠিয়ে দিলো Arizona-র Lowell Observatory-তে। ব্যাস্ ... কাজ পেয়ে গেলো ... 1929-এ i.e. ২৩ বছর বয়সে ... 16 years কাজ করে অবসর in 1945.

এবার একটু flashback করা যাক।

Uranus আর Neptune তো আগেই আবিষ্কার হয়ে গেছে। কিন্তু এদের ভর (mass) গণনায় অল্প ভুল ছিল। তাই Newtonian mechanics এই দুই গ্রহের যে position predict করেছিল, actual telescopic observation-এর সঙ্গে তা মিলছিল না।

ফলে অনেকেরই ধারণা হলো Neptune-এর orbit-এর বাইরে আরো ভারি কোনো গ্রহ অনাবিষ্কৃত থেকে গেছে।

গণিতজ্ঞ Percival Lowell এই trans-Neptunian বস্তুর সম্ভাব্য ভর, সূর্য্য থেকে দূরত্ব, এবং অবস্থান (orbital position) calculate করেন।

একা নয়।

সেই human computor-দের মনে আছে? Pickering সাহেব যাদের নিয়ে Harvard College Observatory-তে কাজ করতেন? পরে কোনো সময়ে এঁদের নিয়ে আলোচনা করা যাবে।

যাই হোক, তাদেরই মতো একজন Elizabeth Williams-কে Planet-X খোঁজার দলের নেত্রী করলেন।

Lowell নিজের অর্থ ও প্রতিপত্তি খাটিয়ে, শহরের আলো থেকে অনেক দূরে, Arizona-র Flagstaff-এ, প্রায় 2 Km উচ্চতায় স্থাপন করলেন astronomical observatory .... পরে সেটা ওনার নামেই হলো Lowell Observatory.

Planet-X তো খুঁজবো। কিন্তু কী দিয়ে?

বহুদূরের object ... telescope দিয়ে বড় করে দেখা যাবে না।

তাই Astrograph বসালেন।

ব্যাপারটা কিছুই না, একটা 13 inch telescope-এর সঙ্গে camera জুড়ে দিলেন।

এই astrograph দিয়েই তরুণ তুর্কি Clyde পটাপট ছবি তুলতে লাগলো ... এবং Blink Comparator বলে আরো একটা যন্ত্রের সাহায্যে দুটো ছবি rapidly alternate করে মিলিয়ে দেখলো।

সুদূরের তারা-রা দুটো ছবির frame-এই একই position-এ থাকবে। কিন্তু কাছের বস্তু, অর্থাৎ সৌরজগতের object-এর position-এর পার্থক্য হবে ... কারন পৃথিবী থেকে দেখলে, তারাদের তুলনায় এদের angular velocity বেশি।

ফলে astrograph-এ asteroid, comet, minor planets, distant solar system objects, ইত্যাদীর ছবি ... blink comparator দিয়ে দেখলে মনে হবে ... এদিক ওদিক নড়ছে, "স্থির" তারাদের প্রেক্ষাপটে।

1929-এ astrograph use করা শুরু করে, পরের বছরই ফল পেলো Clyde.

January মাসের ছবিগুলো compare করতে গিয়ে দেখলো, Lowell-এর predicted position-এ রয়েছে একটি বস্তু ... ভর মিললো না, কিন্তু হিসেব করে দেখা গেল এই নবাবিষ্কৃত trans-Neptunian object-টা সূর্য্যকে একবার প্রদক্ষিণ করে 250 years-এ।

সূর্য্য থেকে অনেক দূরে, অন্ধকার জগতের এই গ্রহের নামকরণ হলো Greek god of the underworld-এর নামে ...

... 1930 18th February আবিষ্কার হলো Pluto, our 9th planet.

Earth-এর তুলনায় Pluto-র হিসেবটা একটু দেখে নেওয়া যাক:
• ভর ১/৫০০
• আয়তন ১/১৫০
• ব্যাস ১/৫
• মাধ্যাকর্ষণ ১/২০
• সূর্য্য থেকে দূরত্ব ৪০ গুণ
• দিন ৬ গুণ
• বছর ২৫০ গুণ
• গতি ১/৫
• বায়ুচাপ ১/৭০

• Surface temperature - Minus 240°C !!!
• Atmosphere-এ 99% Nitrogen

ছোট্ট হলে কি হবে, Pluto-র পাঁচটা চাঁদ আছে!

সবচেয়ে বড় Charon ... 600 Km ... 20000 Km দূরে থেকে প্রায় ৬ দিনে একবার Pluto-কে প্রদক্ষিণ করে।

Nix, Hydra, Kerberos, আর Styx ... 20-50 Km ব্যাস, 40-60 হাজার Km দূরে, ৩-৫ সপ্তায় একবার Pluto-কে প্রদক্ষিণ করে।

পৃথিবীতে সূর্য্যের আলো পৌঁছোতে লাগে 8½ minutes.
আর Pluto-তে? ... 5½ hours !!
কত দূর!

কিন্তু এই দূরত্ব পাড়ি দিয়ে, New Horizons spacecraft 2015 সালে Pluto-র পাশ দিয়ে উড়ে যায়।
তখন কিছু ছবি পাঠায়, যাতে আমরা এর surface আরো বিশদে দেখতে পারি।

কিন্তু মানুষ, থুরি Pluto ভাবে এক, আর হয় আরেক!

Pluto আবিষ্কারের পরের কয়েক দশকে জানা গেলো, এই ন'টা গ্রহ ছাড়াও, আরো অনেক ছোটোখাটো solar system objects আছে।

Asteroid belt তো আছেই।
Minor planets-দের অস্তিত্ব জানা গেছে।
তদুপরি Neptune-এর কক্ষপথের বাইরে, solar system-এর plane-এ, 30-50 AU দূরত্বে, গাদাগাদা small objects আবিষ্কার হলো ... এই যায়গার নাম দেওয়া হলো Kuiper Belt.

বোঝা গেল, ওই অঞ্চল থেকেই comets-রা আসে।

এবার সমস্যা হলো, কাদের গ্রহ বলবো, আর কাদের নয়! অর্থাৎ, what is a Planet?

"In the dynamicist definition adopted by the International Astronomical Union (IAU), a planet is a non-stellar body that is massive enough to be rounded by its own gravity, that directly orbits a star, and that has cleared its orbital zone of competing objects" ... Wikipedia

অর্থাৎ, সূর্য্য বা কোনো তারাকে প্রদক্ষিণ করছে, এমন গোল বস্তু, যে নিজের জোরে নিজের এলাকা পরিষ্কার করেছে ... অন্য বস্তুদের:
• হয় টেনে আছড়ে ভেঙ্গে ফেলেছে (craters on planets)
• অথবা ভাঙ্গা টুকরোগুলোকে নিজের ধারে ঘোরাচ্ছে
    ▪︎ আলাদা করে (rings of Saturn etc.), অথবা,
    ▪︎ সংগঠিত করে (moons or moonlets)
• কিংবা টেনে, দূরে ছুঁড়ে দিয়েছে!

এইসব ভেবে 2006-এ IAU বললো "না বাপু, Pluto-কে আর গ্রহ বলা যাবে না; এখন থেকে Pluto is a dwarf planet i.e. বামন গ্রহ, এবং Kuiper Belt-এর বৃহত্তম সদস্য"।

অনেকের আপত্তি ছিলো, আছে।

আমার তো 18th February এলেই Pluto-র জন্যে মন খারাপ করে।
আপনাদের?


--- আনন্দময় মুখোপাধ্যায়

No comments:

Post a Comment