Population and addiction saved me!
আজ সংক্রান্তির পূণ্যস্নান সেরে, লক্ষ লক্ষ পূণ্যার্থী, এবং সাধারণ tourists, গঙ্গাসাগর থেকে ফিরছে। তাই local train-এ মারাত্মক ভীড়। কোনোক্রমে দাঁড়াতে পেরেছি। ওপরের handle ধরার পূণ্য করিনি, তাই ভীড়ের support-এ খাড়া আছি, হাত free. ঘন্টা আড়াই লাগবে পৌঁছতে। কী করে সময় কাটাই? Mobile ভরসা। তাই বলি, ভীড় ও mobile জিন্দাবাদ।
হাবিজাবি লিখতে লিখতে কখন যাদবপুর এসে গেছে। তাড়াতাড়ি নেমে পরে rapido-এ বসে ভাবলুম লেখাটা post করি।
আপনাদের মতামতের (মত + অমত) অপেক্ষায় আছি।
আকাশ কাকে বলে?
আকাশ কী তা অনেকটা নির্ভর করে আমরা কেন, এবং কী দিয়ে, আকাশ দেখছি, তার ওপর।
যে ঘুড়ি ওড়াচ্ছে, বা পাখি দেখছে, তার কাছে আকাশ বড়জোর কয়েকশো metre. আবার airport-এর ATC-তে বসে যে aeroplane track করছে, সে বলবে আকাশ 10-15 km.
আবহবিদের আকাশ আরো ওপর অবধি, কারণ stratosphere-ও মেঘ, জলবায়ুকে influence করে।
আমাদের কৃত্তিম উপগ্রহ (artificial satellites) ভূপৃষ্ট থেকে 400 - 40,000 km-এর মধ্যে থাকে। যদিও Hubble, Gaia, বা JWST লক্ষাধিক km দূরে বসে আছে। এদের নিয়ে যাদের কারবার, তাদের আকাশের সীমানা আরো অনেক দূর।
জ্যোতির্বিজ্ঞানীরা সব দেখতে চায়। তাই তাদের আকাশ সীমাহীন! ফলে আমাদের, i.e. sky-watchers-দের আকাশও extends towards infinity.
But can we visualize, or even imagine, infinity?
এতো গেলো দেখার উদ্দেশ্য। এবার পদ্ধতি।
আমরা খালি চোখে বা সাধারণ দূরবীণ দিয়ে visible light-এর মাধ্যমে আকাশ দেখি। দূরবীণ যত ভালো হবে, তত details-এ দেখা যাবে।
Visible light ছাড়াও আছে radiowaves, microwaves, infrared, ultraviolet, x-rays, and gamma rays, যারা আমাদের চোখে ধরা দেয় না।
এগুলো অনেকক্ষেত্রে বায়ুমণ্ডলে এসে absorbed হয়ে যায়; আমাদের কাছে পৌঁছোয় না। কিন্তু তারা বা অন্যান্য মহাজাগতিক বস্তু থেকে এই ধরণের "অদৃশ্য আলো"ও বেরিয়ে আসছে; তাই তাদের ব্যাপারে জানতে গেলে, এইসব electromagnetic waves-ও দেখার ব্যবস্থা করতে হবে।
যদি infrared-এ আকাশ দেখতে চাই, তাহলে তেমন যন্ত্রকে atmosphere-এর বাইরে নিয়ে যেতে হবে। সেটাই করছে JWST (James Webb Space Telescope). আবার Chandra observatory-তে আকাশের X-ray দেখা হচ্চে।
সুতরাং, আমরা যেমন যন্ত্র দিয়ে আকাশ দেখবো, তেমনই দূরত্ব বা ব্যাপ্তি ধরা পড়বে।
So, how one defines sky, or its extent, depends on one's purpose of observation, and the technique used.
আরো ব্যাপার আছে। আমাদের দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা, এবং "মনের compromise".
আমাদের binocular vision i.e. আমরা দু'চোখ দিয়ে দেখি। একই বস্তুর প্রতিচ্ছবি দু'চোখে পড়ে, কিন্তু সামান্য পার্থক্য থাকে। This gives us our depth of vision. অর্থাৎ, কোনটা কাছে কোনটা দূরে, আমরা দেখেই বুঝতে পারি।
কিন্তু যেগুলো অনেক দূরে আছে, তাদের মধ্যে কাছে-দূরে আমরা বুঝতে পারিনা। তাই, দেখে মনে হয়, Sun, Moon, stars, planets, সবই যেন সমান দূরত্বে রয়েছে।
মেঘ, aeroplane, পাখি, ইত্যাদী, comparatively অনেক কাছে রয়েছে বুঝতে পারি দু'টো কারণে: কৌণিক গতি, এবং, "blocking effect" .... এগুলো পরে আলোচনা করা যাবে।
আকাশে দেখতে পাওয়া মহাজাগতিক বস্তু (celestial objects i.e. natural bodies in space e.g. Moon, Sun, our planets, comets, asteroids stars, galaxies, etc.) আপাতদৃষ্টে একই অসীম দূরত্বে মনে হয় বলেই হয়তো আমাদের মন (কেউ বলবেন prefrontal cortex) এই সীমাহীন মহাজগৎকে কেমন যেন একটা two-dimensional hemisphere ভেবে নেয়, যেটাকে আমরা বলি আকাশ।
Sky-watching-এ মেঘ, পাখি তো দেখবো না! দেখবো সূর্য্য, চাঁদ, তারা, এইসব। তাই যেখানে এগুলো দেখতে পাই, সেটাই আমাদের আকাশ। এই আকাশ space নয়, infinite-ও নয়, এবং universe-ও নয়। এ আমাদের যেমন-দেখি-তেমন-আকাশ।
তাহলে, আকাশ কী সেটা না জানলেও, আকাশের concept কিছুটা হলেও বোঝা গেল। তাই তো?
---- আনন্দময় মুখোপাধ্যায়








No comments:
Post a Comment