কয়েক মাসের সময়কালে তিনটে ঘটনা একই সঙ্গে ঘটে; এবং নিয়মিত ঘটে চলে।
Changing background of stars:
• যে তারাগুলো দেখা যাচ্ছে, দিন দিন সেগুলো পশ্চিমদিকে সরতে থাকে, তারপর আর দেখা যায় না; অন্য তারারা পূর্ব্বদিকে দেখা দেয়। বেশ কয়েক মাস পর, নতুন তারাগুলো আর দেখা যায় না, আগেরগুলো ফিরে আসে।
North-South movement of Sun:
• সূর্য্য উত্তর দিকে সরতে থাকে; maximum গিয়ে, আবার দক্ষিণ দিকে যেতে শুরু করে; সেদিকেও maximum গিয়ে আবার উত্তরের পথ ধরে। অর্থাৎ উত্তরায়ন, দক্ষিণায়ন।
Change of seasons:
• ঋতু পরিবর্তন হয়; শীত, গ্রীষ্ম, বর্ষা, আবার শীত।
তিন ধরণের ঘটনার ছবি পাশাপাশি রাখলে, বুঝতে সুবিধে হবে:
January
চক্রাকার ক্রমে ঘটে চলা (cyclical occurance) এই তিনটে ঘটনারই সময়কাল (time period) দেখা গেল প্রায় 12-13 months. এই সময়কালের নামকরণ হলো বৎসর/বছর/সম্বৎসর (Year)
ঘটনাত্রয়ের ব্যাখ্যা দেবার জন্যে দু'টো assumptions করা হলো, অর্থাৎ, ধরে নেওয়া হলো যে:
• পৃথিবী সূর্য্যকে কেন্দ্র করে ঘুরছে।
(Revolution of Earth around the Sun)
• পৃথিবীর অক্ষরেখা তার কক্ষতলের ওপর একটু হেলে আছে।
(Axial Tilt on Orbital Plane)
আর কোনো explanation কি থাকতে পারে? চেষ্টা হয়েছে।
Geocentric theory .... Sun, stars পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। কে ঘোরাচ্ছে? অজ্ঞাত কোন দেবতা! হতেই পারে। কিন্তু theory সঠিক হলে prediction মিলবে।
মিললো না; তাই ধোপে টিকলো না।
Heliocentric model-ই accepted হলো। তার ওপর অবশ্য বেশ কিছু modification করা হলো।
আরো পরে "অকাট্য" প্রমাণ পাওয়া গেল।
Coriolis force যেমন indirect হলেও পৃথিবীর rotation-এর অকাট্য প্রমাণ, তেমনই, 1838 সালে Germany-র Friedrich Bessel observation করে প্রমাণ করে দিল, পৃথিবী সূর্য্যকে প্রদক্ষিণ করে।
কিন্তু অঙ্ক ভালবাসত; অচিরেই celestial navigation শিখতে ব্যস্ত হয়ে পড়লো। সেখান থেকে Astronomy. আরো চমক আছে!
Bessel-এর ওপর নজর পড়লো চিকিৎসক-জ্যোতির্বিজ্ঞানী Heinrich Olbers-এর। Olbers একে এক private observatory-তে কাজ করার সুযোগ করে দিল।
Bessel কয়েক বছরেই কয়েক হাজার তারার accurate position লিপিবদ্ধ করে এমনই কাজ দেখালো, যে Prussia-র রাজা তাকে Königsberg Observatory-র director করে দিল, মাত্র 25 years বয়সে!
আকাশে তারাদের সঠিক অবস্থান observe and measure করে document করাকে বলে Astrometry.
তারপর একের পর এক অঙ্কের জটিল সমীকরণ, এবং, আকাশ মাপা; Mathematician and Astronomer; পদক আর উদাধির ছড়াছড়ি।
দীর্ঘ কয়েক বছরের astrometric data analysis করে দেখালেন, বছরের বিভিন্ন সময়ে, একটু একটু করে, stars-দের position-এ সুক্ষ্ম পরিবর্তন ঘটছে; আবার এক বছর পর আগের position-এ চলে আসছে। প্রতি বছর এমন ঘটছে।
একটা comparison করা যাক।
বৃষ্টি পড়ছে। হাওয়া চলছে না। বৃষ্টির ফোঁটাগুলো directly ওপর থেকে নিচে পড়বে।
কিন্তু যদি হাঁটতে শুরু করি? যেদিকে হাঁটবো, মনে হবে বৃষ্টির ফোঁটাগুলো সেদিক থেকেই নিচে পড়ছে। সেই কারণে বৃষ্টিতে হাঁটার সময়ে ছাতা বেঁকিয়ে ধরতে হয়, তাই না?
তাহলে কি বলতে পারি, হাওয়া না থাকলেও যদি বৃষ্টি একটা angle থেকে পড়ে, তার মানে আমরা হাঁটছি?
একে বলে ধূম্রাগ্নি ন্যায়: ধোঁয়া আছে মানে আগুন আছে।
এই logic-ই কাজে লাগালো Dr. Bessel. আকাশে তো আর হাওয়া নেই, তাই বছরভর তারার আলো দিক পরিবর্তন করছে মানেই পৃথিবী চলমান; সূর্য্যের ধারে ঘুরছে।
"যাহা সত্য তাহা সরল; সত্য জটিল হয় মানুষের অজ্ঞতার জন্যই "
বিজ্ঞানের মজা এখানেই। অনেক জটিল তত্ত্ব দৈনন্দিন উদাহরণের সাহায্যে সহজেই বোঝা যায়।
Bessel কিন্তু এখানেই থামলো না। Data থেকে তারাদের দূরত্ব মাপার এক অভিনব পদ্ধতি বার করলো।
Distance from stellar parallax:
পৃথিবীর চলার কারণে তারাদের আলোর দিক পরিবর্তন হচ্ছে বটে, কিন্তু দূরের তারাদের তুলনায় কাছের তারাদের এই পরিবর্তন বেশি হচ্ছে। এটার কারণ parallax। আবার একটা common example নিয়ে ব্যাপারটা বোঝা যাক।
চলন্ত train-এ থাকলে মনে হয় বাইরে সবকিছু যেন উল্টোদিকে যাচ্ছে। একটু খেয়াল করলে দেখা যায়, দূরের গাছগুলো কম বা আস্তে যাচ্ছে, আর কাছেরগুলো বেশি বা তাড়াতাড়ি ছুটছে। ফলে, দূরের গাছের তুলনায় কাছের গাছ যেন স্থান পরিবর্তন করছে।
নিজের স্থান পরিবর্তনের কারণে, দূরের বস্তুর সাপেক্ষে কাছের বস্তু যেন বেশি সরে যায়। যত কাছে, তত বেশি সরে। একেই বলে parallax.
সূর্য্যের ধারে পৃথিবীর গোলাকার কক্ষপথের ব্যাস প্রায় তিরিশ কোটি km (~ 2 AU)। এই স্থান পরিবর্তনের কারণেই stellar parallax দেখা যায়। Bessel তারাদের এই আপাত-সরণ ব্যবহার করেই তাদের দূরত্ব মাপার পথ দেখালো।
"কত কথা হলো বলা "!
এবার বছরের মাপজোখ করতে হবে তো?
--- আনন্দময় মুখোপাধ্যায়


















No comments:
Post a Comment