Nullius in verba:
ভাবা practice করতে হবে।
Telescope ব্যবহারের আগে ও পরে, জ্যোতির্বিজ্ঞানীরা রাতের পর রাত জেগে চাঁদ, পাঁচটা গ্রহ, এবং তারাদের অবস্থান লিপিবদ্ধ করতো।
এই কাজ চলতো বহু বছর, দশক, এমনকি শতাব্দী ধরে। এবং বহু দেশে, বহু যুগে।
এই long-term and precise observation থেকে যা তথ্য পাওয়া যেতো, সেগুলো analyze করে দেখা হতো, কোনো common বা general rule i.e. natural law পাওয়া যাচ্ছে কিনা।
তেমন কোনো নিয়ম/law পাওয়া গেলে, ভবিষ্যতে আকাশের বস্তুগুলোর অবস্থান কেমন হবে, সেটা predict করা হতো; তারপর আরো observation করে দেখতো prediction মিলছে কিনা।
মিলে গেলে কেল্লা ফতে!
না মিললে, law-টা modify করার প্রচেষ্টা, এবং আবার observation, generalization, ইত্যাদির প্রক্রিয়া repeat করা।
বারেবারে মেলার ফলে law যখন established হয়ে যেত, তখন শুরু হতো কারণ জানার চেষ্টা। অর্থাৎ theory of causation.
Observation থেকে pattern খুঁজে বার করে Theory খাড়া করার পদ্ধতিকে বলা হয় Inductive method.
উল্টোটা, অর্থাৎ, Theory থেকে Prediction করে, সেটা মিললো কিনা দেখার জন্যে Observation, একে বলে Deductive method.
একটা উদাহরণ দেওয়া যাক।
প্রথম দৃশ্য :
Denmark-এর Tycho Brahe আর তার বোন Sophia .... সন্ধ্যে হলেই আকাশ মাপার খেলা .... চলতো শেষ রাত অবধি।
কী মাপতো?
Azimuth and Altitude of the 5 visible planets.
কী দিয়ে মাপতো?
নিজেদের তৈরি Inclinometer দিয়ে .... Telescope ছিলনা।
দিনেরবেলা সেগুলো document করে রাখতো।
কতদিন করেছিলো এই কাজ?
টানা ২০ বছর!!
Sophia ছিলো শান্ত, energetic, গোছানো।
Tycho আবার ডানপিটে।
তর্কে রেগে একবার sword duel করতে গিয়ে, নাক কাটা গিয়েছিল!
যাই হোক, তাহলে Mercury, Venus, Mars, Jupiter, Saturn ..... ২০ বছরে এদের অবস্থান লিপিবদ্ধ হলো।
Manuscript বোঝাই বাড়ি।
Observational data for planetary positions হাতের মুঠোয়!
.....................................
দ্বিতীয় দৃশ্য :
Johannes Kepler হাতে পেলো Brahe-দের observed data.
অঙ্ক ভালো লাগে; তাই ওই data-র মধ্যে খুঁজে পেলেন magic!
"Wandering stars" অর্থাৎ এই ৫ গ্রহগুলোও ৩টি সুনির্দিষ্ট নিয়ম মেনেই চলাফেরা করে .... আমরা পেলুম
Kepler's Laws of Planetary Motions.
কিন্তু কেন এমন ৩টি নিয়ম?
Effect জানা গেছে।
Cause-টা কী?
....................................
তৃতীয় দৃশ্য :
আপেল গাছের তলায় বসে Isaac Newton ভাবলেন, "সবাই সবাইকে কেন টানছে ?" ....
Law of Universal Gravitation .... টানের অঙ্কটাও formulate করে ফেললেন।
কিন্তু formula মিলিয়ে দেখার basis?
Kepler-এর সূত্রগুলি কি deduce করা যাচ্ছে? নিজের law of gravitation থেকে কি predict করা যাচ্ছে, আগামী দিনে planets-গুলো ঠিক কোথায় থাকবে??
এবার অঙ্কে টান পড়ে গেল!
তেমন অঙ্কই নেই, যাতে এই calculation-টা করা যেতে পারে।
প্রাপ্ত তথ্য (Kepler's laws) এবং নিজের তত্ত্ব (Gravitation) কে মেলাবার জন্য, আবিষ্কার করে ফেললেন এক ধরণের নতুন অঙ্ক .... Integral Calculus .... genius কি সাধে বলে!
Prediction এবং Observation মিলে গেল ....
Accepted হয়ে গেল।
৩০০ বছরের জন্য শান্তি প্রতিষ্ঠা হলো।
....................................
শেষ দৃশ্য :
Precession of Mercury's perihelion (পরে আলোচনা করা যাবে) .... Newton-এর theory of universal gravitation মেলাতে পারলো না!
আরো কিছু ঝামেলা শুরু হয়েছিলো .... জটিল .... এখন না জানলেও হবে।
আর তাছাড়াও, সবাই সবাইকে কেন টানে? .... Newton-পরবর্তী বিজ্ঞানীরা এর কারণও বুঝতে পারছিলেন না।
Sun attracts Earth .... why? .... how does the Sun know where and when the Earth is? .... যাকে বলে "action at a distance" .... কী করে হচ্ছে ?
এখানেই খেলা দেখালেন Albert Einstein .... বললেন, কেউ কাউকে টানছে না; বস্তুর ভর তার চারদিকের স্থান ও কাল (spacetime) কে কুঁকড়ে, কুঁচকে, তুবড়ে, বেঁকিয়ে দিচ্ছে .... ফলে গ্রহগুলো সেই 4-dimensional বাঁকা পথ দিয়ে এগোচ্ছে .... আমরা তার 3-dimensional version-টা দেখতে পাচ্ছি; বলছি elliptical planetary orbit (উপবৃত্তাকার কক্ষপথ) ....
.... Theory of General Relativity.
আবারো prediction .... আবারো মিলে যাওয়া।
এইভাবেই নিরন্তর প্রশ্ন করে যেতে হবে। বই বা internet-এ যা পড়ছি, জানছি, শিখছি, তাতেই থেমে থাকলে চলবে না। প্রতিটি fact, phenomena, theory, law নিয়েই প্রশ্ন উঠবে:
কেন? কীভাবে? Why? How?
তবেই বিজ্ঞান এগোবে; বৈজ্ঞানিক মানসিকতা তৈরি হবে।
অতএব: চরৈবেতি।
--- আনন্দময় মুখোপাধ্যায়



No comments:
Post a Comment