Diurnal movement of Sky:
সূর্য্য পূর্ব্বদিকে ওঠে, পশ্চিমদিকে অস্ত যায়।
গ্রহ-তারা ... এদেরও উদয়, অস্ত যথাক্রমে পূর্ব্ব ও পশ্চিমদিকে।
কেন?
কারণ পৃথিবী নিজের অক্ষরেখা- (axis of rotation) -কে কেন্দ্র করে, পশ্চিম থেকে পূর্ব্বদিকে ঘুরছে।
(কে দেখেছে ঘুরছে? 😳🤔 .... জেনে কী হবে! 🤣)
পৃথিবী এক দিনে একপাক ঘোরে .... অর্থাৎ 24 ঘন্টায় 360° .... আহ্নিক গতি (diurnal rotation)।
(24 কেন? 20 বা 25 ন'য় কেন?
360° কেন? 100° বা 400°/500° ন'য় কেন?
কী করবো জেনে? এসব যারা অঙ্ক কষে, তারাই জানুকগে 🤓। আমরা আকাশ দেখবো 😁)
তাই আকাশও 24 ঘন্টায় 360° ঘোরে।
অর্থাৎ 1 ঘন্টায় 15°। পূর্ব্ব থেকে পশ্চিম দিকে।
বা বলা যায়, 4 minute-এ 1° east to west.
ফলে কোনো বস্তু সন্ধ্যে সাতটায় আকাশের যেখানে থাকবে, রাত আটটায় 15° পশ্চিমে সরে যাবে।
যদি সূর্য্য ভোর পাঁচটায় ওঠে i.e. দিগন্তরেখায় দেখা যায়, তাহলে, চার ঘন্টা পরে, সকাল ন'টায় তাকে 15°×(9-5) = 60° দূরে (towards West) দেখতে পাবো।
তারা-রা অনেক দূরে থাকে বলেই আমাদের চোখে এদের মাঝের কোণিক দূরত্ব প্রায় একই থাকে।
তাই এদের যদি কোনো কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা যায়, সেই রেখাগুলোও একই design রেখে, প্রতি ঘন্টায় 15° করে পশ্চিম দিকে সরবে।
কিন্তু orientation পাল্টে যাবে।
কীরকম?
ধরা যাক সপ্তর্ষি মণ্ডল (Big Dipper asterism)।
March-এর মাঝামাঝি, সন্ধে 7 PM-এ, একে দেখা যাবে ধ্রবতারার "ডানদিকে" (towards east of Pole Star), "মাথা" ওপরে, "ল্যাজা" নীচে।
মাঝরাতে ধ্রবতারার ঠিক "ওপরে", যেন শুয়ে আছে।
কয়েক ঘন্টা পর, ধরা যাক ভোর 4 AM নাগাদ, দেখা যাবে ধ্রুবতারার "বাঁদিকে" (towards west of Pole Star), "মাথা" নীচে, "ল্যাজা" ওপরে।
একই রকম ভাবে, শীতকালে কালপুরুষ (Orion constellation), গ্রীষ্মকালে সিংহ (Leo constellation), বা Summer Triangle asterism রাতের আকাশে কয়েক ঘন্টা observe করলেই এই movements সহজেই বোঝা যায়।
সুতরাং, একবার দেখলেই হবে না; কয়েক ঘন্টা অন্তর দেখতে পারলে, আকাশের E to W movement-টা সহজেই বোঝা যায়।
এবং বিভিন্ন orientation-এ থাকলেও stars বা constellations-দের চিনতে সুবিধে হয়।
তাহলে এটা হলো গিয়ে আকাশের আহ্নিক গতি।
এরপর আমরা দেখবো ....
Annual movement of Sky:
আমরা সারা বছর একই তারাদের দেখতে পাইনা।
শীতকালে লুব্ধক (Sirius), প্রশ্বা (Procyon), পুনর্বসু ১,২ (Pollux, Castor), ব্রহ্মহৃদয় (Capella), রোহিনী (Aldebaran), অগস্ত্য (Canopus), কালপুরুষের (Orion) তারাগুলো, ইত্যাদী দেখা যায়।
কয়েক মাস পর সন্ধের আকাশে দেখা যায় মঘা (Regulus), উত্তর ফাল্গুনী (Denebola etc.), স্বাতী (Arcturus), চিত্রা (Spica) ... এদের।
আরো কয়মাস পর অভিজিৎ (Vega), Altair, পুচ্ছ (Deneb) ... Summer Triangle; জ্যেষ্ঠা (Antares) .... এদের দেখতে পাবো।
বর্ষা পেরিয়ে শীতকাল এলে, আবার দেখা দেবে কালপুরুষ, ইত্যাদী।
কেন এমন হয়?
কারণ সূর্য্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহ ঘুরছে .... heliocentric solar system.
কে দেখেছে?
কেউই দেখেনি, কিন্তু এই model-টা মেনে নিলে, Sun, Moon, planets-দের যাবতীয় নড়ন-চড়ন exactly predict করা যায়; কে কবে কোথায় থাকবে, 100% বলে দেওয়া যায়।
যাই হোক, আমরা দেখি আকাশ এক বছরে যেন 360° ঘোরে .... i.e. প্রায় 1° per day (360÷365=0.986).
তাহলে বারো মাসে 360° ....
এক মাসে 360°÷12= 30°
এর ফলে কী হবে?
আকাশটা ক্রমে ক্রমে পশ্চিমদিকে সরছে বলে, পূর্ব্বদিকের তারাগুলো আরো আগে উঠবে, এবং আরো আগে ডুববে।
বার্ষিক গতির কারণে তারারা প্রতিদিন 1° west সরে যায়। আবার আহ্নিক গতির কারণে 1° = 24 hours ÷ 360° = 4 minutes. ফলে, প্রতিদিন তারারা 4 minutes আগে উদয় হবে, এবং, 4 minutes পরে অস্ত যাবে।
As the months pass by, at the same time of every day, the stars will be seen to have moved westwards. With the passage of time, "new" stars will appear from the East, and the "old" ones will disappear at West.
আজকের তারাগুলো, একই সময়ে দেখলে, আরো পশ্চিমদিকে দেখতে পাবো।
এক বছর পর আবার আজকের নকশাটাই ফিরে আসবে .... আকাশের এক পাক ঘোরা complete হবে 😍
তবে একটা ব্যতিক্রম আছে। পৃথিবী একটু হেলে (axial tilt) থাকার কারণে, আমরা যারা উত্তর গোলার্ধে থাকি, আকাশের একেবারে উত্তর দিকের তারাদের কিন্তু সারা বছর দেখতে পাই। তাই এদের বলে circumpolar stars. যেমন, ধ্রুবতারা, সপ্তর্ষি মণ্ডলের তারাগুলো, ইত্যাদী।
একই কারণে, একেবারে দক্ষিণ আকাশের তারাগুলো এখান থেকে কোনোদিনই দেখা যায়না। যেমন, Alpha Centauri, etc. North Pole-এ গেলে, গোটা দক্ষিণ আকাশটাই দেখা যাবে না! ফলে southern hemisphere (e.g. South America, Australia, Newzealand, etc.) থেকে ধ্রুবতারা বা সপ্তর্ষি মণ্ডলের দেখা মিলবে না।
উল্টোটা ঘটে যদি আমরা পৃথিবীর দক্ষিণ গোলার্ধে চলে যাই।
যদি আমরা উত্তর মেরুতে গিয়ে দাঁড়াই (North Pole), দেখবো উত্তর গোলার্দ্ধের আকাশ (stars in the northern hemisphere of sky), মাথার ওপরের বিন্দুকে (Zenith) কেন্দ্র করে ঘুরছে!
আবার, দক্ষিণ মেরু (South Pole) থেকে দক্ষিণ গোলার্দ্ধের আকাশকে (stars in the southern hemisphere of sky) একই রকম ভাবে ঘুরতে দেখা যাবে।
ব্যতিক্রমের ও ব্যতিক্রম থাকে! Equator-এ গিয়ে আকাশ দেখলে সব তারাই circumpolar. তবে দিনের বেলা অবশ্যই "সূর্য্যের উল্টোদিকের" তারা দেখতে পাবো না।
এবার আরো দুটো interesting ব্যাপার দেখা যাক।
আকাশের যে দুটো গতি দেখা গেল .... আহ্নিক (diurnal) and বার্ষিক (annual) .... অর্থাৎ, এক দিনে ও এক বছরে visible celestial bodies-রা আকাশে যে পথে East to West যায় .... এই পথ কিন্তু সরাসরি ওপর দিয়ে যায় না।
Firstly, দিগন্তরেখায় উদয় হবার এবং অস্ত যাবার যায়গা দুটো (rising and setting points on Eastern and Western horizon) .... প্রত্যেকটা মহাজাগতিক বস্তুর ক্ষেত্রে আলাদা।
যেমন, Vega, Arcturus, Capella .... এরা East point-এর থেকে একটু উত্তরদিকে উদয় হয়, এবং, West point-এর থেকে একটু উত্তরদিকে অস্ত যায়।
আবার Sirius, Rigel, Capella, Fomalhaut-দের ক্ষেত্রে উদয়-অস্ত East and West points থেকে একটু দক্ষিণ দিকে হয়।
Secondly, আকাশ পেরোনোর পথটাও সোজাসুজি ওপর দিয়ে যায় না।
কেন এমন হয়?
কারণ আমরা আকাশ দেখছি একটু ব্যাঁকা ভাবে; একটা কোণ থেকে।
এই কোণটারই আরেক নাম অক্ষাংশ (Latitude)!
যদি পৃথিবীর বিষুবরেখায় দাঁড়িয়ে আকাশ দেখি, দেখবো সবকটা তারাই:
পূর্ব্ব দিগন্তরেখা থেকে সমকোণে, সোজাসুজি ওপরে উঠছে, Meridian-কেও সমকোণে অতিক্রম করছে, এবং পশ্চিম দিগন্তরেখায় সমকোণে এসে অস্ত যাচ্ছে ....
.... i.e. if viewed from the Equator, all the stars ascend from the eastern horizon at right angles .... (এর থেকেই এসেছে শব্দটা: Right Ascension RA)। RA বিশদে পরে জানবো।
--- আনন্দময় মুখোপাধ্যায়


No comments:
Post a Comment