Wednesday, October 7, 2026

Leonids and Geminids

October পেরিয়ে এবার November. প্রায় সারা মাস ধরেই দেখা যাবে Leonids উল্কাবৃষ্টি । Maximum হবে mid-November-এ। ঘন্টায় 5 - 15-টা পর্যন্ত দেখা যেতে পারে।


Leonid meteor shower.
Image credit: Martha Stewart

Leonids shower-এর গতি সবচেয়ে বেশি; প্রায় 70 km per second.

এর radiant point Leo (সিংহ) constellation-এ।


Leo constellation-এর দিক থেকে দেখা দেয়
Leonids meteor shower.
Image credit: EarthSky.org

Leonids-এর যে parent body ধূমকেতু, তার নাম 55P/Temple-Tuttle comet. তার মানে, Halley-র পরে আরো 53-টা periodic comet আবিষ্কার হয়েছিল! অবশ্য সবকটা সঠিক ছিল না।

1855-66-এ আবিষ্কার হওয়া এই ধূমকেতু 33 years অন্তর আমাদের দেখা দেয়, অর্থাৎ, short period comet. Next আসার সম্ভাব্য তারিখ 20th May, 2031.

Halley-র মতো, Temple-Tuttle-এরও retrograde orbit, i.e. clockwise ঘোরে।


55P/Temple-Tuttle-এর যাত্রাপথ।
Image credit: Astronomy.com

অত কম সময়ে ফিরে আসার ফলে এর dust trail বেশ ঘন এবং particle-গুলো একটু বড়। ফলে shower-এর মাঝে Fireball-ও দেখা যেতে পারে। সে এক অপূর্ব দৃশ্য! গোটা আকাশ যেন এক মুহূর্তের জন্য নীল-সবুজ আলোয় সেজে ওঠে।


Leonids-এ fireball !
Image credit: Scientific American
via gettyimages

Fireball-এর brightness Venus-এর চেয়েও বেশি হয়। আরো বড় টুকরো (football-sized) হলে, অনেক সময়ে আকাশেই সশব্দে explode করে; তাকে বলে Bolide. আবার Superbolide-ও হয়, যার বিষ্ফোরণে ঘরের কাঁচ ভেঙে যায়! তবে bolide বা superbolide খুবই rare.

Leonids-এর আরেক বৈশিষ্ট উল্কাঝড়। Shower তো প্রতি বছর হয়। কিন্তু তিন দশকে একবার (every 33 years) ঝাঁকে ঝাঁকে micrometeorite আকাশ মাতিয়ে রাখে। একে বলে Meteor Storm. ঘন্টায় more than 1000 দেখা যায়। Next storm হবে 2099 সাল নাগাদ। ছোটদের বলি, অবশ্যই এটা দেখো।


1833-র Leonid meteor shower drawing.
Estimated rate: 100,000 per hour.
Image credit: Reddit.com

আরেকটা মজার তথ্য দিই। Leonids meteor shower প্রত্যেক বছর আমাদের পৃথিবীতে প্রায় 12,000 kg space material deposit করে। অর্থাৎ, বয়স বাড়ার সঙ্গে পৃথিবীর ওজনও বাড়ে, তাও আবার বাইরের খাবার খেয়ে!

*********************************************

November শেষ, এবার December. দেখা যাবে Geminids meteor shower. November-এর last week থেকে December-এর third week অবধি দেখা যায়, peak showering হয় mid-December-এ।


Composite picture of
Geminids meteor shower.
Image credit: NASA/MSFC/Danielle Moser,
NASA's Meteoroid Environment Office

ঘন্টায় 40 - 50-টা দেখা যায়, তবে light and dust pollution কম থাকলে, ঘন্টায় 100 - 150-টা পর্যন্ত দেখা যেতে পারে। গতিবেগ প্রায় 35 km per second.


2017 Geminids meteor shower
from Arizona, USA.
Image credit: Alan Dyer

এর radiant point Gemini constellation-এর Castor তারার কাছে।


Image credit: EarthSky.org

Geminids উল্কাবৃষ্টি কিন্তু exception; এ কোনো ধূমকেতুর রেখে যাওয়া ধুলোর কারণে হয়না। 3200 Phaethon নামের এক space rock বা rock comet-এর orbital dust থেকে এর উৎপত্তি।


Phaethon-এর radar ছবি।
Image credit: NASA

3200 Phaethon না asteroid, না comet. প্রায় 6 km ব্যাসের, নীল (rare) রঙের পাথরের চাঁই। Mercury থেকে Mars-এর মধ্যে ঘোরাফেরা করে। অন্য asteroid বা comet-এর তুলনায় Sun-এর সবচেয়ে কাছে যাবার সাহস রাখে।


Phaethon-এর prograde যাত্রাপথ।
Image credit: skyandtelescope.org

পৃথিবীর এতো কাছে রয়েছে (near-Earth object, NEO), তাতে কি আমাদের বিপদ আছে?

2017-এ খুব কাছে এসেছিল, তাও প্রায় এক কোটি (~ 10 million) km দূর থেকেই টা টা করে চলে যায়। Next কাছে আসবে 2093 নাগাদ। NASA-র মতে 'নাহি নাহি ভয়'; অতএব, Geminids shower করহ enjoy!

December পেরোলেই নতুন বছর। কী দেখা যায়?


---- আনন্দময় মুখোপাধ্যায়।





No comments:

Post a Comment