Sunday, February 8, 2026

Movements of the Moon

এর আগে আমরা জেনেছি, চাঁদ নিজের অক্ষে ঘোরে, আবার পৃথিবীকে কেন্দ্র করেও ঘোরে। এই দুই ঘোরা একই দিকে (anticlockwise if seen from Polaris), এবং, একই গতিতে। ফলে পৃথিবী থেকে চাঁদের একটা দিকই শুধু দেখা যায়। এইদিকটাকে বলে Near side of the Moon. যে দিকটা দেখা যায় না, সেটা হলো Far side of the Moon.

এছাড়াও চাঁদের গতিপথে আরো কারুকার্য আছে।

পৃথিবীর ধারে চাঁদের গতিপথকে বলে Lunar Orbit. গ্রহদের মতো এটাও উপবৃত্তাকার (elliptical).

Circle-এ একটা centre থাকে, যেখান থেকে circle-এর যে কোনো point-এর distance same.

Ellipse-এর ভেতর দু'টো focus বা focal point থাকে। গ্রহদের ক্ষেত্রে একটা focal point-এ Sun বসে আছে। তেমনই, Elliptical Lunar orbit-এর একটা focal point-এ আছে পৃথিবী।

তাহলে, চাঁদের গতিপথে, পৃথিবীর সঙ্গে দূরত্ব এক থাকবে না, vary করবে। দূরত্ব যেখানে সবচেয়ে কম, সেটাকে বলে Perigee (প্রায় সাড়ে তিন লক্ষ km), আর সবচেয়ে বেশি হলো Apogee (প্রায় চার লক্ষ km). গড় দূরত্ব তিন লক্ষ আশি হাজার km.

(সংখ্যাগুলো approximate রাখছি, যাতে মনে রাখতে সুবিধে হয়)

এবার শুরু হলো ঝামেলা! Apogee বা Perigee কিন্তু orbit-এর কোনো fixed point-এ নেই। এগুলোও anticlockwise ধীরে ধীরে কক্ষপথ এগোতে থাকে। একে বলে Forward Precession of the Apsides.

অর্থাৎ, যদি একটা straight line দিয়ে এদের জুড়ে দিই, এই line-টা anticlockwise ঘুরবে, প্রায় ন'বছরে এক পাক।

ধরা যাক চাঁদ এখন Perigee-তে আছে। পৃথিবীর ধারে একপাক ঘুরে আবার যখন একই যায়গায় ফিরে আসবে, ততদিনে কিন্তু Perigee point-টা একটু এগিয়ে গেছে। তাই আগের যায়গায় Perigee হবে না, চাঁদকে আরেকটু এগিয়ে Perigee-তে পৌঁছতে হবে।

বলা বাহুল্য, Perigee-তে চাঁদকে একটু বড় দেখাবে, Apogee-তে অপেক্ষাকৃত ছোট। পূর্ণিমা যদি Perigee-তে, বা Perigee-র কাছাকাছি হয়, তাহলে বেশ বড়সড় একটা full moon দেখা যাবে; একেই বলে Supermoon. Apogee-র কাছে পূর্ণিমা হলে বলে Micromoon.

এবার lunar orbit-এর আরেকটা ভজঘট ব্যাপার দেখা যাক।

পৃথিবী সূর্য্যের ধারে ঘুরছে যে কক্ষপথে (Earth's orbit around the Sun), সেই "তল"কে বলা হয় plane of Earths's orbit বা Ecliptic Plane. অবশ্যই Sun and Earth এই plane-এই আছে।

অনুরূপভাবে, plane of Moon's orbit-এ Earth and Moon আছে।

এই দুই plane কিন্তু একই "তল"-এ নেই, অর্থাৎ they are not coplaner. গোদা বাংলায়, এই plane দুটো একে অপরকে একটা angle-এ intersect করেছে। এই কোণ প্রায় 5°.

Lunar orbit-এর যে দু'টো point Earth-এর orbit-এ (অর্থাৎ ecliptic plane-এ) রয়েছে, তাদের বলে Lunar Nodes. তার মানে, চাঁদ কখনো ecliptic plane-এর উত্তর দিকে থাকে, কখনো বা দক্ষিণ দিকে। Lunar Nodes-এ চাঁদ ecliptic plane-এই থাকে।

যে lunar node-এ চাঁদ দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, তাকে বলে Ascending Node বা রাহু। অপরটা Descending Node বা কেতু। যদি একটা straight line দিয়ে এই node দু'টো জুড়ে দিই, সেটাকে বলে Nodal Line বা Line of Nodes.

এবার আরো গণ্ডগোল!

এই Nodes-যুগলও lunar orbit-এর fixed points নয়। Perigee বা Apogee-র মতো এরাও সরে সরে যাচ্ছে। কিন্তু পার্থক্য আছে; এরা চাঁদের গতির উল্টোদিকে সরছে i.e. Backward Precession of the Nodes. রাহু/কেতু পেছন দিকে সরে যাচ্ছে।

তার মানে, Nodal Line ঘুরছে clockwise. একবার পুরো ঘুরে আসতে সময় লাগে প্রায় আঠেরো বছর।

তাহলে বোঝা যাচ্ছে, চাঁদমামা কে দেখে সহজ সরল মনে হলেও, এনার গতিবিধি বোঝা কিন্তু কঠিন।

এরপর আমরা দেখবো, চাঁদের এইসব গতি থেকে মাসের হিসেব কী করে হয়। কিন্তু তার আগে "সময়" ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক।


--- আনন্দময় মুখোপাধ্যায়

1 comment:

  1. বেশ একটা পরিষ্কার ধারণা হলো

    ReplyDelete